ভারতের যৌনপল্লি থেকে ১১ বাংলাদেশি নারী উদ্ধার

Loading...

ভারতের যৌনপল্লি থেকে ১১ বাংলাদেশি নারী উদ্ধার

ভারতের মহারাষ্ট্র প্রদেশের পুনে শহরের বুধওয়ার পেথ এলাকার যৌনপল্লি থেকে ১১ জন বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে পুনে সিটি পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার এই অভিযান পরিচালিত হয়েছে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

প্রতিবেদনে বলা হয়েছে, যৌনপল্লিতে দেহব্যবসায় বাধ্য হওয়া এক ‘বাংলাদেশি’ নারী এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনার এক মাসের মধ্যে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে। এর আগে ১২ ফেব্রুয়ারি একই স্থান থেকে দুজন বাংলাদেশি নারী ও কয়েকজন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে উদ্ধার করা হয়েছিল।

স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১২টায় উপপুলিশ কমিশনার (জোন-১) ঋষিকেশ রাওয়াল নেতৃত্বে প্রায় ৭০০ সদস্যের একটি বড় পুলিশ দল অভিযান চালায়। অভিযানের মূল উদ্দেশ্য ছিল অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নারী ও জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য অপ্রাপ্তবয়স্ক মেয়েদের শনাক্ত করা।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

পুনে পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানিয়েছেন, যেসব যৌনপল্লী বা ভবনে নারীদের অবৈধভাবে রাখা হয়েছিল, সেগুলো সিলগালা করার প্রক্রিয়া শুরু করা হবে।

অনৈতিক পাচার প্রতিরোধ আইনের আওতায় মামলা দায়ের করা হবে। পাশাপাশি উদ্ধার হওয়া নারীদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রমও শুরু করা হয়েছে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading