ওমানে প্রেম, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করতে ফেনীতে শ্রীলঙ্কান তরুণী

Loading...

ওমানে প্রেম, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করতে ফেনীতে শ্রীলঙ্কান তরুণী

ভালোবাসার টানে হাজার মাইল দূরের দেশ থেকে ফেনীর দাগনভূঞা উপজেলায় এসে ঘর বাঁধলেন শ্রীলঙ্কার এক তরুণী। রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামের এজাজ আহমেদ শিহাব ও শ্রীলঙ্কান নাগরিক ইশারা মাধবী জয়শাখারার এই বিয়ে এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু।

জানা যায়, মধ্যপ্রাচ্যের দেশ ওমানে একটি টেক্সটাইল কোম্পানিতে কাজ করতে গিয়ে তাদের পরিচয়। সহকর্মী থেকে বন্ধুত্ব, আর সেখান থেকে তিন বছরের প্রেম—শেষ পর্যন্ত সম্পর্কে পরিণতি আনতে তারা দেশে ফেরেন।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

ইশারা ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশে এসে শিহাবের বাড়িতে ওঠেন। পারিবারিক ও সামাজিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে তার নতুন নাম রাখা হয় জান্নাতুল ফেরদৌস জান্নাত (২৭)। পরে ৫ লাখ টাকা কাবিনে পারিবারিক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের কাজ সম্পন্ন করেন দাগনভূঞা পৌর এলাকার কাজী মাওলানা আবদুল কাদের। তিনি বলেন, সব প্রক্রিয়া শরিয়াহ ও প্রচলিত আইন অনুযায়ী সম্পন্ন হয়েছে। কনের সম্মতি, সাক্ষী এবং কাবিননামা—সব নিয়ম মেনেই হয়েছে। বিদেশি নাগরিক হওয়ায় প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে রেজিস্ট্রি সম্পন্ন করা হয়েছে।

রামনগর ইউনিয়নের প্রবীণ শিক্ষক ও সমাজের বিশিষ্ট ব্যক্তি অধ্যাপক মোহাম্মদ হোসেন বলেন, ভালোবাসা দেশ-সীমানা মানে না। সবচেয়ে বড় কথা, তারা সামাজিক ও পারিবারিকভাবে বিয়ে করেছে। এটি ইতিবাচক উদাহরণ। পারস্পরিক সম্মান ও মূল্যবোধ অটুট থাকলেই সংসার সুখের হবে।

এজাজ আহমেদ শিহাব বলেন, একসঙ্গে কাজ করতে গিয়ে আমরা একে অপরকে বুঝতে শিখেছি। পরিবারকে রাজি করাতে সময় লেগেছে, কিন্তু এখন সবাই খুশি। সবার দোয়া চাই।

নতুন নামে পরিচিত জান্নাতুল ফেরদৌস জান্নাত বলেন, বাংলাদেশে এসে আমি অনেক আন্তরিকতা পেয়েছি। শিহাবের পরিবার আমাকে নিজের মেয়ের মতো গ্রহণ করেছে। নতুন জীবন শুরু করেছি, সবার ভালোবাসা চাই।

গ্রামবাসী জানান, সাগর পেরিয়ে বউ এলো দাগনভূঞায়! ভিন্ন সংস্কৃতি ও ভাষার দুই মানুষের এই মিলন এখন এলাকায় এক অনন্য ভালোবাসার গল্প হয়ে উঠেছে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading