ঘুমানোর আগে রিলস দেখার অভ্যাস? অজান্তেই করছেন নিজের যে ক্ষতি
Loading...

ঘুমানোর আগে রিলস দেখার অভ্যাস? অজান্তেই করছেন নিজের যে ক্ষতি
বর্তমান সময়ের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে একটি অভ্যাস ক্রমেই অভ্যাস হয়ে উঠেছে—ঘুমানোর আগে রিলস দেখা।
রিলস যেন হয়ে উঠেছে বিনোদনের প্রধান মাধ্যম। সব বয়সের মানুষ এখন এই রিলস দেখাকে একটি নিত্যদিনের রুটিনের অংশ হিসেবে নিচ্ছেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখা অনেকেরই সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই অভ্যাস শুধু মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে না, শারীরিক স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হতে পারে। সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, রাতের বেলায় দীর্ঘ সময় রিলস দেখার ফলে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ছে, বিশেষ করে তরুণ ও মধ্যবয়সীদের মধ্যে।
হাইপারটেনশনের ঝুঁকি
চীনের একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৪,৩১৮ জনের ওপর গবেষণা চালানো হয়েছে। সেখানে দেখা গেছে, ঘুমের আগে রিলস দেখা ও উচ্চ রক্তচাপের মধ্যে স্পষ্ট সম্পর্ক রয়েছে। গবেষকরা লক্ষ্য করেছেন, যারা রাতে দীর্ঘ সময় রিলস দেখেন, তাদের হাইপারটেনশনের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
মানসিক চাপ এবং মস্তিষ্কের ওপর প্রভাব
রিলসের প্রতি আসক্তি শুধু শরীরকেই নয়, মনকেও প্রভাবিত করে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত রিলস দেখা মনকে চাপের মধ্যে ফেলে, মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায়, চিন্তার গভীরতা ও সৃজনশীলতার পরিধি সংকীর্ণ হয়। দীর্ঘদিন এই অভ্যাস চলতে থাকলে মস্তিষ্কে ধীরপ্রক্রিয়ার ক্ষতি হতে পারে।
শারীরিক প্রভাব
রিলস দেখার সময় শরীর প্রায় স্থির থাকে। দীর্ঘ সময় একই অবস্থায় বসে থাকা বা বিছানায় শুয়ে স্ক্রিনের দিকে তাকানো রক্তসঞ্চালনকে বাধাগ্রস্ত করে। এছাড়া এই সময় শরীরের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আরও সক্রিয় হয়, ফলে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে। নিয়মিত এই অভ্যাসের কারণে শারীরিক সমস্যা, বিশেষ করে হাইপারটেনশন, সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
কীভাবে নিজেকে রক্ষা করবেন
গবেষকরা পরামর্শ দিচ্ছেন, রিলস দেখার সময় সীমা ঠিক করুন। ঘুমানোর আগে দীর্ঘ সময় স্ক্রিনে তাকানো এড়িয়ে চলুন। প্রয়োজনে স্মার্টফোন বা ট্যাবলেট দূরে রেখে ঘুমাতে যান। এতে ঘুমের মান উন্নত হবে, শরীর পর্যাপ্ত বিশ্রাম পাবে এবং মানসিক চাপও কমবে।
সর্বোপরি, ঘুমের আগে রিলস দেখা বিনোদনের মতো মনে হলেও, তা আসলে আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্য দুটোই ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই সঠিক সময় ও নিয়ন্ত্রণ অপরিহার্য।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- বাংলাদেশে ফিরতে গিয়েই ধরা পড়েন হাদির দুই ঘাতক
- যুদ্ধ পরিস্থিতিতে ফিরতে না পারা প্রবাসীদের ৩ মাসের জরিমানা মওকুফ করবে কুয়েত
- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪,৩৬৪ পিস ইয়াবাসহ যাত্রী আটক
- যুদ্ধ পরিস্থিতিতে ফিরতে না পারা প্রবাসীদের ৩ মাসের জরিমানা মওকুফ করবে কুয়েত
- ঘুমানোর আগে রিলস দেখার অভ্যাস? অজান্তেই করছেন নিজের যে ক্ষতি
Loading...






