সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

Loading...

সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

এশিয়ান গেমস হকি বাছাইপর্বে একের পর এক চমক দেখিয়ে চলেছে বাংলাদেশ জাতীয় নারী হকি দল। গতকাল সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে লাল-সবুজ প্রতিনিধিরা।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

বুধবার ফাইনালে প্রতিপক্ষ চায়নিজ তাইপে, যারা আজ দ্বিতীয় সেমিফাইনালে ইন্দোনেশিয়াকে ৩-২ গোলে হারায়।

আজ মঙ্গলবার জাকার্তার জিবিকে স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে স্কোরলাইন ছিল ১-১। ঠিক তখনই দেখা যায় আইরিন আক্তারের জাদু। তিনি দুই মিনিটের ব্যবধানে (৫৭ ও ৫৮) দুই গোল করে বাংলাদেশকে জয় এনে দেয়ার পাশাপাশি দলকে এশিয়ান গেমসের বাছাইপর্বের ফাইনালে তুলে দেন! ম্যাচটা বাংলাদেশ জিতেছে ৩-১ গোলে, বাংলাদেশের তিনটি গোলই করেছেন আইরিন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

এটা বাংলাদেশ নারী হকি দলের প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট। প্রথম টুর্নামেন্টে গিয়েই বাজিমাত করেছে। প্রথমবারের মতো জয়, প্রথমবারের মতো এশিয়ান গেমস হকির মূল পর্বে ওঠা এবং প্রথমবারের মতো বাছাইপর্বের ফাইনালে ওঠা—লাল সবুজরা যা করছে সবই ইতিহাস। গত রোববার হংকংকে হারিয়ে প্রথমবারের মতো নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমস হকিতে খেলা নিশ্চিত করে তারা। আজ নিশ্চিত করল বাছাইপর্বের ফাইনালের টিকিটও।

বাংলাদেশের ছেলেদের দল এশিয়ান গেমসের বাছাইপর্বে এখন পর্যন্ত চারবার ফাইনাল খেলে দুবার চ্যাম্পিয়ন হয়েছে। মেয়েরা প্রথম অংশগ্রহণেই শিরোপার কাছাকাছি পৌঁছে গেছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

জয় শেষে আইরিন বলেন, ‘এশিয়ান গেমস হকি বাছাইপর্বের মতো আসরে আমি ম্যাচসেরা হতে পেরেছি বলে অনেক আনন্দিত। আমি দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের ধন্যবাদ দিতে চাই, তারা সবাই আমাকে সাহায্য করেছে। আমরা ফাইনাল খেলতে চেয়েছিলাম, সেটা করতে পেরে খুব ভালো লাগছে।’

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

স্মার্টফোন ব্যবহারের সময় চোখের ক্ষতি এড়াতে যা করবেন

Loading...

Loading