‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা
Loading...

‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা
সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাসম্পন্ন ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
দিল্লিতে অনুষ্ঠেয় ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ডিআইএফএফ) তার হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে।
এ পুরস্কার প্রসঙ্গে রুনা লায়লা বুধবার সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মানে ভূষিত করার নিমন্ত্রণের জন্য দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। এর অপেক্ষায় রইলাম… দেখা হবে সেখানে!’
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
নয়াদিল্লিতে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকার আন্তর্জাতিক কেন্দ্রে উৎসবটি অনুষ্ঠিত হবে।
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এবং দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী আদুর গোপালকৃষ্ণন আনুষ্ঠানিকভাবে ৪ মে উৎসবের উদ্বোধন করবেন।
Loading...
পাঁচদিনব্যাপী এ উৎসব চলবে ৮ মে পর্যন্ত। এবারের উৎসবে বিশ্বের ৬০টিরও বেশি দেশের প্রায় ১৭৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা এ উৎসবের অন্যতম মর্যাদাপূর্ণ একটি অংশ, যা এর আগে শর্মিলা ঠাকুর, সুভাষ ঘাই, শত্রুঘ্ন সিনহা এবং রণধীর কাপুরের মতো প্রথিতযশা ব্যক্তিত্বরা লাভ করেছেন।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






