বিশ্বের শীর্ষ তেল কোম্পানির বিনিয়োগের আগ্রহে সাড়া দেয়নি বাংলাদেশ
Loading...

বিশ্বের শীর্ষ তেল কোম্পানির বিনিয়োগের আগ্রহে সাড়া দেয়নি বাংলাদেশ
পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি- আরামকো কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করলেও তাকে স্বাগত জানানো হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আদ-দুহাইলান।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ রোববার দুপুরে দুদেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
Loading...
অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে কিছু মানুষ ব্যক্তিস্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। এই সংকট কাটাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে সৌদি আরব। এ দুদেশের মধ্যকার সম্পর্ক শুধু জনশক্তি রপ্তানিতে সীমাবদ্ধ থাকতে পারে না।
অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সৌদি আরবের তেল কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল গত সরকার।

বাণিজ্য বাড়ানোর কাজটা সরকারের একার না। সরকার পরিবেশ তৈরি করবে, প্রাইভেট সেক্টর সেটার সুবিধা নিয়ে বাণিজ্য বাড়াবে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
বাংলাদেশে বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ নেই, এমন সত্য স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘এত দিন বিনিয়োগবান্ধব পরিবেশের কথা যতটা বলা হতো, ততটা ছিল না।
Loading...
কিন্তু অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর।‘ অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানান।

- ইরান যুদ্ধে লেবানন কেন ইসরায়েলের টার্গেট
- নতুন ব্র্যান্ড পরিচিতি উন্মোচন করল কাতার রিটেইল জায়ান্ট ‘আল মীরা’
- সমাজকর্মে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: আমিরের কাছ থেকে ‘রওদা পুরস্কার’ পেলেন রফিকের সিইও
- কাতারের আকাশসীমায় ইরানের ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত
- ক্ষতিপূরণ ছাড়া হরমুজ প্রণালি উন্মুক্ত করবে না ইরান
Loading...






