ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ভারত–আরব দেশগুলোর যৌথ ঘোষণা
Loading...

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ভারত–আরব দেশগুলোর যৌথ ঘোষণা
স্বাধীন, সার্বভৌম ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ভারত ও বিভিন্ন আরব রাষ্ট্র। নয়া দিল্লিতে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এই সমন্বিত বিবৃতি প্রকাশ করা হয়।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
ভারত ও সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে বৈঠকটি পরিচালনা করে। প্রায় এক দশক বিরতির পর আয়োজিত এই বৈঠকে অংশ নেন আরব লীগের মহাসচিবসহ একাধিক আরব দেশের শীর্ষ কূটনীতিকরা। একই সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী।
‘দিল্লি ডিক্লেয়ারেশন’ নামে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে মধ্যপ্রাচ্যে ন্যায্য, সার্বিক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ অংশগ্রহণকারী দেশগুলো।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






