রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আমিরাত
Loading...

রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আমিরাত
পবিত্র রমজান মাস উপলক্ষে ৩ হাজার ২৯৬ জন বন্দিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। দেশটির শীর্ষ নেতৃত্ব পৃথকভাবে এ সাধারণ ক্ষমা ঘোষণা করেন।
দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বিভিন্ন সংশোধনাগার ও কারাগার থেকে ১ হাজার ৪৪০ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
শুধু মুক্তিই নয়, তাদের সাজা থেকে উদ্ভূত বকেয়া আর্থিক দায়-দায়িত্বও পরিশোধ করার অঙ্গীকার করেছেন তিনি। এর মাধ্যমে মুক্তিপ্রাপ্তরা যেন নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পান এবং রমজান মাসে তাদের পরিবার কিছুটা স্বস্তি পায়—সেই মানবিক বিবেচনা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে দুবাইয়ের শাসক, ইউএইর ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম দুবাইয়ের সংশোধনাগার থেকে বিভিন্ন দেশের ১ হাজার ৮৫৬ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
রমজানসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে এ ধরনের সাধারণ ক্ষমা ঘোষণা একটি দীর্ঘদিনের প্রচলিত রীতি। নির্বাচিত বন্দিদের সংশোধনের সুযোগ দিয়ে সমাজে পুনর্বাসনের পথ সুগম করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






