অস্থির বিশ্ববাজারে সোনার দামে নতুন উত্থান
Loading...

অস্থির বিশ্ববাজারে সোনার দামে নতুন উত্থান
বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়তে থাকছে। মাত্র একদিনের ব্যবধানে আবারও মূল্য বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববাজারে প্রতি আউন্স স্পট গোল্ডের দাম ৫ হাজার ১৮৭ ডলারের কাছাকাছি অবস্থান করছে। এর আগের দিন দাম ছিল ৫ হাজার ১৬৫ ডলার। অর্থাৎ ২৪ ঘণ্টায় প্রায় ২২ ডলার বেড়েছে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
চলতি বছরের শুরু থেকেই সোনার বাজারে অস্থিরতা চলছে। জানুয়ারির শেষ দিকে প্রতি আউন্সের দাম সর্বোচ্চ ৫ হাজার ৫৯৪ ডলারে উঠেছিল। বর্তমানে তা কিছুটা কম থাকলেও গত বছরের তুলনায় প্রায় ৬৪ শতাংশ বেশি।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে দুই মাসেই সোনার দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে।
বিশ্লেষকদের মতে, এই উল্লম্ফনের পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং নতুন করে নিষেধাজ্ঞা ও সংঘাতের আশঙ্কা বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকতে বাধ্য করছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের কঠোর শুল্ক নীতির ঘোষণা বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করেছে, ফলে ডলারের ওপর আস্থা কমে সোনায় বিনিয়োগ বাড়ছে। তৃতীয়ত, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ বৈচিত্র্যকরণের অংশ হিসেবে সোনা কেনা বাড়িয়েছে। চাহিদা বাড়লেও সরবরাহ সীমিত থাকায় দাম আরও চাপে পড়ছে।
ভবিষ্যৎ পূর্বাভাসেও ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে। ইউবিএস ও গোল্ডম্যান স্যাকসের সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৬ সালের শেষ নাগাদ সোনার দাম আউন্সপ্রতি ৫ হাজার ৪০০ থেকে ৬ হাজার ৩০০ ডলারের মধ্যে পৌঁছাতে পারে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






