কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী গতকাল বুধবার (৪ নভেম্বর ২০২৬) ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও সড়ক নিরাপত্তা জোরদারে ‘২০২৬ সালের ১৯ নম্বর আইন’ (Law No. 19 of 2026) জারি করেছেন।
এটি ট্রাফিক আইন হিসেবে দেশে কার্যকর হবে।
আমীরি দেওয়ান থেকে জানানো হয়েছে, নতুন এই ট্রাফিক আইনটি অবিলম্বে কার্যকর হবে এবং খুব শিগগিরই এটি সরকারের অফিশিয়াল গেজেটে প্রকাশ করা হবে।
গেজেটে প্রকাশের পর নতুন ট্রাফিক আইনের বিভিন্ন ধারা, জরিমানা ও বিধিমালা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে।