ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর খুব একটা আস্থা ছিল না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তার নতুন স্মৃতিকথা ‘প্রমিজ মি, আমেরিকা’ বইয়ে নেতানিয়াহুর রাজনৈতিক আচরণ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি। একই বইয়ে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পক্ষেও সাফাই গেয়েছেন বাইডেন।
ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে জানা গেছে, বইটিতে নিজের এক মেয়াদের প্রেসিডেন্সির নানা ঘটনা তুলে ধরেছেন বাইডেন। এতে বিশ্বনেতাদের সঙ্গে তার সম্পর্ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পেছনের অভিজ্ঞতাও উঠে এসেছে।
নেতানিয়াহুকে ‘বিবি’ নামে উল্লেখ করে বাইডেন লিখেছেন, ইসরায়েলের দীর্ঘমেয়াদি স্বার্থের চেয়ে নিজের রাজনৈতিক ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দিতেন তিনি। বাইডেনের ভাষায়, নেতানিয়াহু তথ্যের সঙ্গে নিজের সুবিধামতো নমনীয় আচরণ করতে পারতেন এবং ব্যক্তিগত স্বার্থে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে প্রভাবিত করতেও দ্বিধা করতেন না।
২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর ইসরায়েলকে সমর্থন দেওয়ার সিদ্ধান্তে অনুতপ্ত নন বলেও জানিয়েছেন বাইডেন। তবে ইসরায়েলি অভিযানে বিপুলসংখ্যক নিরপরাধ ফিলিস্তিনির মৃত্যু তাকে গভীরভাবে ব্যথিত করেছে বলে উল্লেখ করেছেন তিনি।