৩ জুলাই ২০২৬

ইসরাইলের সঙ্গে সহযোগিতা চুক্তি করল সোমালিল্যান্ড

প্রকাশ: বৃহস্পতিবার, জুলাই ০২, ২০২৬
ইসরাইলের সঙ্গে সহযোগিতা চুক্তি করল সোমালিল্যান্ড

ইসরাইলের সঙ্গে দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতা চুক্তি অনুমোদন করেছে সোমালিল্যান্ডের মন্ত্রিসভা। দেশটির প্রেসিডেন্ট আব্দিরাহমান মোহামেদ আব্দুল্লাহির সাম্প্রতিক ইসরাইল সফরে ঘোষিত এই চুক্তি এবার প্রাতিষ্ঠানিক রূপ পেল। গত জুনে অনুষ্ঠিত ওই সফরের পর সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে নিরাপত্তা, বিনিয়োগ, প্রযুক্তি বিনিময় এবং অর্থনৈতিক উন্নয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

দীর্ঘ তিন দশক আগে ১৯৯১ সালে সোমালিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করে সোমালিল্যান্ড। তবে আন্তর্জাতিক অঙ্গনে ভূখণ্ডটির আনুষ্ঠানিক স্বীকৃতি মেলা ছিল বেশ কঠিন। গত বছর প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ইসরাইল।

ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই স্বীকৃতির নেপথ্যে তেল আবিবের গভীর কৌশলগত সমীকরণ রয়েছে। বিশেষ করে লোহিত সাগরের দক্ষিণ প্রবেশদ্বার খ্যাত ‘এডেন উপসাগরে’ নিজেদের সামরিক ও ভূরাজনৈতিক অবস্থান সুসংহত করাই ইসরাইলের মূল লক্ষ্য। এই অঞ্চলের নিয়ন্ত্রণ বজায় রেখে ইরান এবং এডেন-সংলগ্ন সমুদ্রে সক্রিয় হুতি বিদ্রোহীদের প্রভাব কাউন্টার করতেই ইসরাইল সোমালিল্যান্ডকে পাশে টানছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: আলজাজিরা

ইসরাইলের সঙ্গে সহযোগিতা চুক্তি করল সোমালিল্যান্ড

প্রকাশ: বৃহস্পতিবার, জুলাই ০২, ২০২৬
ইসরাইলের সঙ্গে সহযোগিতা চুক্তি করল সোমালিল্যান্ড

ইসরাইলের সঙ্গে দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতা চুক্তি অনুমোদন করেছে সোমালিল্যান্ডের মন্ত্রিসভা। দেশটির প্রেসিডেন্ট আব্দিরাহমান মোহামেদ আব্দুল্লাহির সাম্প্রতিক ইসরাইল সফরে ঘোষিত এই চুক্তি এবার প্রাতিষ্ঠানিক রূপ পেল। গত জুনে অনুষ্ঠিত ওই সফরের পর সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে নিরাপত্তা, বিনিয়োগ, প্রযুক্তি বিনিময় এবং অর্থনৈতিক উন্নয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

দীর্ঘ তিন দশক আগে ১৯৯১ সালে সোমালিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করে সোমালিল্যান্ড। তবে আন্তর্জাতিক অঙ্গনে ভূখণ্ডটির আনুষ্ঠানিক স্বীকৃতি মেলা ছিল বেশ কঠিন। গত বছর প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ইসরাইল।

ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই স্বীকৃতির নেপথ্যে তেল আবিবের গভীর কৌশলগত সমীকরণ রয়েছে। বিশেষ করে লোহিত সাগরের দক্ষিণ প্রবেশদ্বার খ্যাত ‘এডেন উপসাগরে’ নিজেদের সামরিক ও ভূরাজনৈতিক অবস্থান সুসংহত করাই ইসরাইলের মূল লক্ষ্য। এই অঞ্চলের নিয়ন্ত্রণ বজায় রেখে ইরান এবং এডেন-সংলগ্ন সমুদ্রে সক্রিয় হুতি বিদ্রোহীদের প্রভাব কাউন্টার করতেই ইসরাইল সোমালিল্যান্ডকে পাশে টানছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: আলজাজিরা

প্রয়োজন না হলে ইরানের সঙ্গে আর যুদ্ধে যাবে না যুক্তরাষ্ট্র: ভ্যান্স

প্রকাশ: বৃহস্পতিবার, জুলাই ০২, ২০২৬
প্রয়োজন না হলে ইরানের সঙ্গে আর যুদ্ধে যাবে না যুক্তরাষ্ট্র: ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, সুস্পষ্ট লক্ষ্য ও প্রয়োজন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করবে না যুক্তরাষ্ট্র। বুধবার সাংবাদিকদের ভ্যান্স বলেন, ‘আমি এটুকু বলতে পারি যে, প্রেসিডেন্ট বাধ্য না হলে আমাদের সামরিক বাহিনীকে সেখানে ফেরত পাঠাবেন না।’

তিনি সতর্ক করে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন বা বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার যেকোনো প্রচেষ্টা ওয়াশিংটনের কৌশল পরিবর্তন করে দেবে।
মার্কিন প্রশাসন সদিচ্ছা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার ওপর মনোযোগ দিচ্ছে।

ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া যুদ্ধ স্থায়ীভাবে শেষ করতে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে এবং ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্র ও ইরান জুনে একটি সমঝোতা স্মারকে পৌঁছেছে। এদিকে, একটি চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা অব্যাহত রয়েছে।

এরআগে বুধবার ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ ‘ভালোভাবেই এগোচ্ছে’।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

কাতার থেকে উপহার পাওয়া বোয়িং ৭৪৭-এ প্রথমবার এ সপ্তাহে ভ্রমণ করবেন ট্রাম্প

প্রকাশ: মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
কাতার থেকে উপহার পাওয়া বোয়িং ৭৪৭-এ প্রথমবার এ সপ্তাহে ভ্রমণ করবেন ট্রাম্প

কাতার যুক্তরাষ্ট্রকে একটি বিলাসবহুল উড়োজাহাজ উপহার দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে উড়োজাহাজটি ব্যবহার করে প্রথমবারের মতো ভ্রমণ করতে যাচ্ছেন।

হোয়াইট হাউস জানিয়েছে, বুধবার ট্রাম্প নর্থ ডাকোটা অঙ্গরাজ্যে যাবেন। সেখানে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকীর একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আর এই সফরেই তিনি নতুন উড়োজাহাজটি ব্যবহার করবেন।

এমন একটি আধুনিক বোয়িং ৭৪৭ উড়োজাহাজ উপহার দেওয়ার জন্য কাতারকে আগেই ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। এটি এর আগে কাতারের রাষ্ট্রপ্রধান ব্যবহার করতেন। নতুন এই উড়োজাহাজের লাল, সাদা ও নীল রঙ ট্রাম্প নিজেই পছন্দ করেছেন।

তবে বিদেশি রাষ্ট্রের কাছ থেকে এত দামি উপহার নেওয়া নিয়ে বেশ সমালোচনা শুরু হয়েছে। এতে নৈতিক, সাংবিধানিক ও নিরাপত্তা সংক্রান্ত নানা প্রশ্ন তুলেছেন সমালোচকরা। কারণ, কংগ্রেসের অনুমতি ছাড়া অন্য কোনো দেশের কাছ থেকে এমন উপহার নেওয়া যুক্তরাষ্ট্রের সংবিধানে নিষেধ আছে।

সমালোচনার জবাবে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরকে দেওয়া সরাসরি একটি উপহার। তবে পরবর্তীতে এটি ট্রাম্পের ‘প্রেসিডেনশিয়াল লাইব্রেরি’তে হস্তান্তর করা হবে। প্রশাসনের এমন বক্তব্যে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি নতুন দুটি প্রেসিডেনশিয়াল উড়োজাহাজ সরবরাহে বেশ দেরি হচ্ছে। এগুলোর নির্মাণ খরচও আগের চেয়ে অনেক বেড়ে গেছে। তাই ওই উড়োজাহাজগুলো হাতে পাওয়ার আগ পর্যন্ত, সাময়িকভাবে কাতারের দেওয়া এই উড়োজাহাজটি ব্যবহার করা হবে।

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

প্রকাশ: মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ানোর সম্ভাবনা বাড়ায় সোমবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক উত্তেজনা জ্বালানি বাজারে চাপ তৈরি করতে পারে এবং এর ফলে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ফেড সুদের হার আরও বাড়াতে পারে- এমন প্রত্যাশা বিনিয়োগকারীদের মধ্যে শক্তিশালী হওয়ায় স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।

সোমবার গ্রিনিচ মান সময় (জিএমটি) অনুযায়ী বেলা ১১টা ৪২ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪২ মিনিট) স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্সে ৪ হাজার ৩৫ দশমিক ৭৯ ডলারে নেমে আসে। একই সময়ে আগস্ট মাসের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫০ দশমিক ০২ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে শুক্রবার শেষ হওয়া সপ্তাহে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ কমেছিল। জুন মাসে রিপোর্ট লেখা পর্যন্ত স্বর্ণের দাম ১০ শতাংশের বেশি কমার পথে রয়েছে, যা ঘটলে টানা চতুর্থ মাসে দাম কমার রেকর্ড হবে।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ও বাজারের উদ্বেগ
মার্কিন হামলার জবাবে ইরান কুয়েত ও বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যুদ্ধ বন্ধের চুক্তি না মানলে ইরানের অস্তিত্ব সংকটে পড়তে পারে।

বাজার বিশ্লেষক রিকার্ডো এভানজেলিস্তা বলেন, “যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে বিনিয়োগকারীদের অনিশ্চয়তার কারণে স্বর্ণের দামের ওপর চাপ রয়েছে।”

তিনি বলেন, “আবারও উত্তেজনা ছড়িয়ে পড়লে জ্বালানির দাম বাড়তে পারে, মূল্যস্ফীতির উদ্বেগ ফিরে আসতে পারে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর কঠোর নীতির প্রত্যাশা আরও জোরালো হতে পারে।”

সুদের হার বাড়ার আশঙ্কায় স্বর্ণে চাপ
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়। তবে সুদের হার বেশি থাকলে স্বর্ণের আকর্ষণ কমে যায়, কারণ স্বর্ণ কোনও সুদ বা আয় প্রদান করে না।
বাজারে বর্তমানে ধারণা করা হচ্ছে, চলতি বছরে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ তিনবার সুদের হার বাড়াতে পারে। ফেডওয়াচ টুলের তথ্যানুযায়ী, সেপ্টেম্বর মাসে সুদহার বাড়ার সম্ভাবনা প্রায় ৬১ শতাংশ।

এখন বিনিয়োগকারীদের নজর রয়েছে যুক্তরাষ্ট্রের জুন মাসের এডিপি কর্মসংস্থান তথ্য এবং বেসরকারি খাতের বাইরে কর্মসংস্থান (নন-ফার্ম পে-রোল) প্রতিবেদনের দিকে। এসব তথ্য থেকে ফেডের ভবিষ্যৎ মুদ্রানীতির দিকনির্দেশনা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

এভানজেলিস্তা বলেন, “চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের নন-ফার্ম পে-রোলের তথ্য প্রত্যাশার চেয়ে শক্তিশালী হলে ফেডের আরও কঠোর অবস্থানের প্রত্যাশা বাড়তে পারে। এতে স্বর্ণের দাম ৪ হাজার ডলারের নিচে নেমে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।”

অন্যান্য মূল্যবান ধাতুর বাজার
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও পতন দেখা গেছে।
সোমবার স্পট সিলভারের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫৭ দশমিক ৮২ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম কমেছে ১ দশমিক ৬ শতাংশ, দাঁড়িয়েছে প্রতি আউন্স ১ হাজার ৫৮৮ দশমিক ০১ ডলারে।

তবে পালাডিয়ামের দাম সামান্য বেড়েছে। ধাতুটির দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ২১২ দশমিক ৬১ ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা, জ্বালানি বাজারের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত আগামী দিনগুলোতে স্বর্ণের বাজারের প্রধান নিয়ামক হিসেবে কাজ করবে। সূত্র: রয়টার্স

ভেনেজুয়েলার পাশে বিশ্বনেতারা, সহায়তার ঘোষণা বিভিন্ন দেশের

প্রকাশ: শুক্রবার, জুন ২৬, ২০২৬
ভেনেজুয়েলার পাশে বিশ্বনেতারা, সহায়তার ঘোষণা বিভিন্ন দেশের

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর দেশটির জনগণের প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। একই সঙ্গে উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তা পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছে কয়েকটি দেশ।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষ, তাদের স্বজন এবং উদ্ধারকাজে নিয়োজিতদের প্রতি সংহতি প্রকাশ করেছেন।

ফেসবুকে আমাদের সাথে থাকুন

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ভেনেজুয়েলার মানুষের প্রতি তার এবং স্পেনের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনাও জানান।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ভেনেজুয়েলাকে সহায়তার জন্য যা সম্ভব, তা করবে চীন। একই সঙ্গে তিনি জানান, এখন পর্যন্ত কোনো চীনা নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এল সালভাদরের প্রেসিডেন্ট নাইয়িব বুকেলে জানিয়েছেন, তার দেশ থেকে ৩০০ উদ্ধারকর্মী ও প্যারামেডিক, পাশাপাশি ৫০ টন সরঞ্জাম, ওষুধ ও জরুরি ত্রাণসামগ্রী কারাকাসে পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে।

দেশ-বিদেশের খবর হোয়াটসঅ্যাপে পেতে জয়েন করুন আমাদের গ্রুপে

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভেনেজুয়েলাকে দ্রুত সহায়তা দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে তিনি সরকারের সব সংস্থাকে নির্দেশ দিয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও বলেছেন, যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা সহায়তা এবং মানবিক ত্রাণ পাঠানোর উদ্যোগ নিয়েছে।

উল্লেখ্য, লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ দেশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে।

দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন সাত শতাধিক মানুষ। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকায় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।