৫ জুলাই ২০২৬

নেতানিয়াহু জানেন ‌‘বস কে’: ট্রাম্প

প্রকাশ: রবিবার, জুলাই ০৫, ২০২৬
নেতানিয়াহু জানেন ‌‘বস কে’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক এবং নেতানিয়াহুর আসন্ন হোয়াইট হাউজ সফর নিয়ে নতুন মন্তব্য করেছেন।

সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে নেতানিয়াহু সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা খুব ভালো সম্পর্ক বজায় রেখে চলি।

(নেতানিয়াহু) ভালো করেই জানেন বস কে। (এখানে বস বলতে ট্রাম্প মূলত নিজেকেই বুঝিয়েছেন।)
অ্যাক্সিওসকে ট্রাম্প আরও বলেন, নেতানিয়াহু নিজেই হোয়াইট হাউসে এই বৈঠকের অনুরোধ জানিয়েছেন এবং তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলনের পর আগামী সপ্তাহের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর আসন্ন হোয়াইট হাউস সফরের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, আগামী ৭-৮ জুলাই তুরস্কে ন্যাটো সম্মেলন থেকে ফিরে আসার পর বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠক হতে পারে।

তবে ভিন্ন তথ্য দিয়েছেন একজন ইসরায়েলি কর্মকর্তা। তিনি অ্যাক্সিওসকে জানান, সফরটি এর পরের সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছিল, দুই নেতা ফোনে কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্রে দ্রুত দেখা করতে সম্মত হয়েছেন।
এটি ফেব্রুয়ারির পর নেতানিয়াহুর প্রথম যুক্তরাষ্ট্র সফর হতে যাচ্ছে। ফেব্রুয়ারির সেই সফরে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পরিকল্পনা উপস্থাপন করেছিলেন বলে জানা যায়।

নেতানিয়াহু জানেন ‌‘বস কে’: ট্রাম্প

প্রকাশ: রবিবার, জুলাই ০৫, ২০২৬
নেতানিয়াহু জানেন ‌‘বস কে’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক এবং নেতানিয়াহুর আসন্ন হোয়াইট হাউজ সফর নিয়ে নতুন মন্তব্য করেছেন।

সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে নেতানিয়াহু সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমরা খুব ভালো সম্পর্ক বজায় রেখে চলি।

(নেতানিয়াহু) ভালো করেই জানেন বস কে। (এখানে বস বলতে ট্রাম্প মূলত নিজেকেই বুঝিয়েছেন।)
অ্যাক্সিওসকে ট্রাম্প আরও বলেন, নেতানিয়াহু নিজেই হোয়াইট হাউসে এই বৈঠকের অনুরোধ জানিয়েছেন এবং তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলনের পর আগামী সপ্তাহের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর আসন্ন হোয়াইট হাউস সফরের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, আগামী ৭-৮ জুলাই তুরস্কে ন্যাটো সম্মেলন থেকে ফিরে আসার পর বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠক হতে পারে।

তবে ভিন্ন তথ্য দিয়েছেন একজন ইসরায়েলি কর্মকর্তা। তিনি অ্যাক্সিওসকে জানান, সফরটি এর পরের সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছিল, দুই নেতা ফোনে কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্রে দ্রুত দেখা করতে সম্মত হয়েছেন।
এটি ফেব্রুয়ারির পর নেতানিয়াহুর প্রথম যুক্তরাষ্ট্র সফর হতে যাচ্ছে। ফেব্রুয়ারির সেই সফরে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পরিকল্পনা উপস্থাপন করেছিলেন বলে জানা যায়।

তেহরানে খামেনির জানাজা ঘিরে ভিড়, প্রকাশ্যে এলো কফিনের ছবি

প্রকাশ: শুক্রবার, জুলাই ০৩, ২০২৬
তেহরানে খামেনির জানাজা ঘিরে ভিড়, প্রকাশ্যে এলো কফিনের ছবি

মৃত্যুর চার মাস পর হতে যাচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গত ২৮ ফেব্রুয়ারি নিহত হন তিনি।

প্রয়াত এ নেতার জন্য ইতিহাসের সবচেয়ে বড় ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় জানাজার আয়োজন করেছে দেশটি।

এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির দাফন অনুষ্ঠানে অংশ নিতে তেহরানের রাস্তায় সাধারণ মানুষ জড়ো হতে শুরু করেছেন।

দেশটির রাজধানীতে কালো পোশাক পরিহিত বাসিন্দাদের ইরানের জাতীয় পতাকা ওড়াতে ও শোক প্রকাশ করতে দেখা গেছে। এসময় কাউকে কাউকে কাঁদতেও দেখা যায়।
ইরানি কর্তৃপক্ষ শনিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত খামেনির দাফন অনুষ্ঠানের পরিকল্পনা করেছে।
খামেনির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করা একটি ছবি অনুযায়ী, কফিনটিকে একটি ছোট কক্ষে রাখা হয়েছে, যার দেয়াল ইরানের জাতীয় পতাকায় সজ্জিত।

পোস্ট অনুযায়ী, খামেনির কফিনের ওপর পবিত্র ইমাম রেজা মাজারের লাল পতাকা রাখা হয়েছে। খামেনির দাফনের আগে শুরু হওয়া রাষ্ট্রীয় শোক ও বিদায় অনুষ্ঠানে এই প্রতীকী পদক্ষেপ নেওয়া হয়।

আগামী ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র নগরী মাশহাদে অবস্থিত ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে খামেনিকে দাফন করা হবে। এর আগে দেশজুড়ে রাষ্ট্রীয়ভাবে শোক ও বিদায় অনুষ্ঠান চলছে।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও ইসলামি রাজনীতি বিষয়ক সহযোগী অধ্যাপক নাদের হাশেমি বলেন, লাল পতাকাটি শিয়া মুসলিমদের কাছে গভীর প্রতীকী গুরুত্ব বহন করে।

তার ভাষ্য অনুযায়ী, এই লাল পতাকা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হোসাইন ইবনে আলী–এর আত্মত্যাগের প্রতীক। সপ্তম শতকে কারবালার যুদ্ধে তার শাহাদাত শিয়া মুসলিমদের কাছে ন্যায়, আত্মত্যাগ ও প্রতিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হয়।

হাশেমি বলেন, ‘খামেনির হত্যাকাণ্ডকে কারবালার ঘটনার সঙ্গে তুলনা করে ইরানের ইসলামি প্রজাতন্ত্র তার মৃত্যুকে আত্মত্যাগ ও শাহাদাতের প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।’

কাতারের কাছ থেকে উপহার পাওয়া নতুন এয়ারফোর্স ওয়ানে ট্রাম্পের প্রথম সফর

প্রকাশ: শুক্রবার, জুলাই ০৩, ২০২৬
কাতারের কাছ থেকে উপহার পাওয়া নতুন এয়ারফোর্স ওয়ানে ট্রাম্পের প্রথম সফর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের কাছ থেকে উপহার পাওয়া ৪০০ মিলিয়ন ডলার দামের বোয়িং ৭৪৭-৮০০ মডেলের উড়োজাহাজটিতে প্রথমবারের মতো ভ্রমণ করেছেন।

প্রায় দুই বছর মেরামত, নিরীক্ষা, হালনাগাদকরণ, যাচাই বাছাই ও অন্যান্য কাজের পর সম্প্রতি উড়োজাহাজটি মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত আকাশযান ‘এয়ার ফোর্স ওয়ান’ হিসেবে ব্যবহারের অনুমোদন পায়।
বৃহস্পতিবার বার্তা সংস্থা এপি এই তথ্য জানিয়েছে।

সাধারণত আকাশের রঙের সঙ্গে মিল রেখে এয়ার ফোর্স ওয়ানের মূল কাঠামোর রঙ হালকা নীল রাখা হোত। তবে ট্রাম্প সেই প্রথা থেকে বের হয়ে এসে গাড়-নীল,লাল ও সোনালী রঙে উড়োজাহাজটিকে সাজিয়েছেন। ট্রাম্পের মতে, দেশের প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর সর্বাধিনায়কের উড়োজাহাজকে রাজকীয় সাজে সাজানো উচিৎ।

পাশাপাশি, উড়োজাহাজের ভেতর দামি কার্পেট, শোয়ানো যায় এমন আসন, কাঠের প্যানেল ও সিট বেল্টে প্রেসিডেন্টের বিশেষ সিলের অবয়ব যোগ করা হয়েছে। নতুন এয়ারফোর্স ওয়ান পরিদর্শন করেছেন এমন প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি এই বিলাসবহুল উড়োজাহাজ নিয়ে গর্বিত।

‘আপনি দুই ধরনের কাজ করতে পারেন। চাইলে এটাকে খুব সাদামাঠাভাবে উপস্থাপন করতে পারেন, আবার (আমার মতো) জাঁকজমকের সঙ্গেও তুলে ধরতে পারেন’, যোগ করেন তিনি। ক্ষমতায় এসেই পূর্বসূরি জো বাইডেনের ব্যবহৃত প্রায় ৩৬ বছরের পুরনো এয়ার ফোর্স ওয়ান বাতিলের উদ্যোগ নেন ট্রাম্প।

ট্রাম্পের চাহিদা অনুযায়ী নতুন উড়োজাহাজ তৈরির জন্য বোয়িং ২০২৮ পর্যন্ত সময় চেয়ে নিলে এর মাঝের সময়টি পার করতে কাতারের কাছ থেকে ‘উপহার’ পাওয়া উড়োজাহাজটিকে কাজে লাগানোর পরিকল্পনা করেন ট্রাম্প।

হোয়াইট হাউসে ফেরার কয়েক সপ্তাহের মাঝেই ওই উড়োজাহাজটি সরেজমিনে পরিদর্শন করেন ট্রাম্প এবং দ্রুত এটাকে তার ব্যবহারের জন্য প্রস্তুত করার নির্দেশ দেন। প্রয়োজনের তুলনায় কম সময়ের মধ্যে উড়োজাহাজটিকে প্রস্তুত করতে যেয়ে এয়ার ফোর্স ওয়ানের কিছু প্রথাগত নিরাপত্তা ব্যবস্থা কাতারি উড়োজাহাজে অন্তর্ভুক্ত করতে পারেননি সংশ্লিষ্টরা।

এপির বিশ্লেষণমতে, শীতল-যুদ্ধ আমলের পুরনো এয়ার ফোর্স ওয়ানে যেসব ক্ষেপণাস্ত্র চিহ্নিতকরণ ও পাল্টা হামলা চালানোর প্রযুক্তি ছিল, তার সবগুলো এই উড়োজাহাজে নেই।

মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, উড়োজাহাজটির কেবিনের লেআউট পরিবর্তন করা হয়নি বললেই চলে। সার্বিকভাবে, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে ৪০০ মিলিয়ন ডলারের কম খরচ হয়েছে।

ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে যোগ দিতে তিনি এই নতুন এয়ার ফোর্স ওয়ান উড়োজাহাজ ব্যবহার করবেন। তবে কয়েকজন বিশ্লেষকের মত, এই উড়োজাহাজটি দূর পাল্লার ভ্রমণের উপযোগী নয়।

উড়োজাহাজ ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ জেরেমায়াহ গার্টলার মত দেন, এই উড়োজাহাজে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেই। যোগাযোগব্যবস্থাও অপেক্ষাকৃত দুর্বল। যার ফলে, এটা মূলত দেশের ভেতরে ভ্রমণের জন্য উপযোগী।

অপরদিকে, বিমানবাহিনীর যুক্তি, উরোজাহাজটিকে দ্রুত প্রস্তুত করা হলেও এতে নিরাপত্তা, সুরক্ষা বা সুরক্ষিত যোগাযোগের ক্ষেত্রে কোন ছাড় দেওয়া হয়নি।

সাধারণত এয়ার ফোর্স ওয়ানের ভেতর ট্রাম্প নিজে উপস্থিত না থাকলে ওই উড়োজাহাজের ছবি তোলার অনুমতি পান না সাংবাদিকরা। তবে বুধবার ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা নতুন উড়োজাহাজের ভেতরের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। কর্মকর্তাদের মধ্যে আছেন হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং এবং মার্কিন প্রটোকল প্রধান মনিকা ক্রাউলি।
প্রথম যাত্রায় ট্রাম্প ওই উড়োজাহাজে করে নর্থ ডাকোটায় পৌঁছান। সেখানে তিনি থিওডর রুজভেল্ট প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি উদ্বোধন করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম জন্মদিন উপলক্ষে তিনি এই লাইব্রেরি উদ্বোধন করেন।

কাতারের কাছ থেকে পাওয়া এই উপহার নিয়ে সমালোচনা হলেও ট্রাম্প সব ধরনের অনৈতিক আচরণের অভিযোগ উড়িয়ে দেন। তিনি মন্তব্য করেন, ‘এটা এমন একটি দেশের কাছ থেকে পাওয়া উপহার, যারা আমাদের সঙ্গে খুবই সদয় আচরণ করেছে।’

তিনি আরও জানান, মেয়াদ শেষে তিনি এই উড়োজাহাজটিকে ‘প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির’ অংশ করে নেবেন।

ইসরাইলের সঙ্গে সহযোগিতা চুক্তি করল সোমালিল্যান্ড

প্রকাশ: বৃহস্পতিবার, জুলাই ০২, ২০২৬
ইসরাইলের সঙ্গে সহযোগিতা চুক্তি করল সোমালিল্যান্ড

ইসরাইলের সঙ্গে দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতা চুক্তি অনুমোদন করেছে সোমালিল্যান্ডের মন্ত্রিসভা। দেশটির প্রেসিডেন্ট আব্দিরাহমান মোহামেদ আব্দুল্লাহির সাম্প্রতিক ইসরাইল সফরে ঘোষিত এই চুক্তি এবার প্রাতিষ্ঠানিক রূপ পেল। গত জুনে অনুষ্ঠিত ওই সফরের পর সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এটি সর্বসম্মতিক্রমে পাস হয়।

প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে নিরাপত্তা, বিনিয়োগ, প্রযুক্তি বিনিময় এবং অর্থনৈতিক উন্নয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

দীর্ঘ তিন দশক আগে ১৯৯১ সালে সোমালিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করে সোমালিল্যান্ড। তবে আন্তর্জাতিক অঙ্গনে ভূখণ্ডটির আনুষ্ঠানিক স্বীকৃতি মেলা ছিল বেশ কঠিন। গত বছর প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ইসরাইল।

ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই স্বীকৃতির নেপথ্যে তেল আবিবের গভীর কৌশলগত সমীকরণ রয়েছে। বিশেষ করে লোহিত সাগরের দক্ষিণ প্রবেশদ্বার খ্যাত ‘এডেন উপসাগরে’ নিজেদের সামরিক ও ভূরাজনৈতিক অবস্থান সুসংহত করাই ইসরাইলের মূল লক্ষ্য। এই অঞ্চলের নিয়ন্ত্রণ বজায় রেখে ইরান এবং এডেন-সংলগ্ন সমুদ্রে সক্রিয় হুতি বিদ্রোহীদের প্রভাব কাউন্টার করতেই ইসরাইল সোমালিল্যান্ডকে পাশে টানছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: আলজাজিরা

প্রয়োজন না হলে ইরানের সঙ্গে আর যুদ্ধে যাবে না যুক্তরাষ্ট্র: ভ্যান্স

প্রকাশ: বৃহস্পতিবার, জুলাই ০২, ২০২৬
প্রয়োজন না হলে ইরানের সঙ্গে আর যুদ্ধে যাবে না যুক্তরাষ্ট্র: ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, সুস্পষ্ট লক্ষ্য ও প্রয়োজন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করবে না যুক্তরাষ্ট্র। বুধবার সাংবাদিকদের ভ্যান্স বলেন, ‘আমি এটুকু বলতে পারি যে, প্রেসিডেন্ট বাধ্য না হলে আমাদের সামরিক বাহিনীকে সেখানে ফেরত পাঠাবেন না।’

তিনি সতর্ক করে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন বা বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার যেকোনো প্রচেষ্টা ওয়াশিংটনের কৌশল পরিবর্তন করে দেবে।
মার্কিন প্রশাসন সদিচ্ছা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার ওপর মনোযোগ দিচ্ছে।

ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া যুদ্ধ স্থায়ীভাবে শেষ করতে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে এবং ইরানের বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্র ও ইরান জুনে একটি সমঝোতা স্মারকে পৌঁছেছে। এদিকে, একটি চূড়ান্ত চুক্তির জন্য আলোচনা অব্যাহত রয়েছে।

এরআগে বুধবার ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ ‘ভালোভাবেই এগোচ্ছে’।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড