১৯ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিলে ট্রাম্পের স্বাক্ষর

প্রকাশ: শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিলে ট্রাম্পের স্বাক্ষর

ইউক্রেন যুদ্ধের খেসারত হিসেবে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক চাপ জোরদার করতে কংগ্রেসের পাস করা বহুল আলোচিত নিষেধাজ্ঞা সংক্রান্ত বিলটিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন আইনপ্রণেতাদের কাছ থেকে দ্বিপক্ষীয় সমর্থন পাওয়ার পর বিলটি ট্রাম্পের দপ্তরে পাঠানো হয়েছিল।

স্থানীয় সময় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে এই খবর নিশ্চিত করা হয়।

ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে বিলটি আইনে পরিণত হয়েছে। আনুষ্ঠানিকভাবে আইনটির নাম দেওয়া হয়েছে ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংকশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে বিলটির খসড়া তৈরি ও মধ্যস্থতায় নেতৃত্ব দেওয়া প্রয়াত রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণে এটির নাম রাখা হয়েছে।

আইন পাসের পর প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প ও মার্কিন কংগ্রেসকে ধন্যবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে আইনটি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

নতুন এই আইনের অধীনে সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জ্যেষ্ঠ কর্মকর্তা ও পুতিন ঘনিষ্ঠ ধনকুবেরদের (অলিগার্ক) ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি রাশিয়ার কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকসমূহ, প্রতিরক্ষা খাত এবং তেল পরিবহণে ব্যবহৃত অবৈধ ‘শ্যাডো ফ্রিট’ বা গোপন ট্যাংকার বহরকে কঠোর বিধিনিষেধের আওতায় আনা হয়েছে। আইনটির মাধ্যমে ইরানি অস্ত্র ও জ্বালানি খাতের ওপর চলমান মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদও বৃদ্ধি করা হয়েছে।

আইনটিতে ট্রাম্পকে বিশেষ একটি ক্ষমতা দেওয়া হয়েছে, যার আওতায় রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি তেল ও গ্যাস ক্রয়কারী শীর্ষ পাঁচটি দেশের (যার মধ্যে চীন ও ভারত অন্যতম) ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক বা ট্যারিফ আরোপ করতে পারবেন তিনি। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো ক্রেমলিনের আয়ের উৎস পুরোপুরি বন্ধ করে যুদ্ধ থামানোর আলোচনায় বাধ্য করা।

গত আগস্টে ৮৬-১১ ভোটে মার্কিন সেনেট এবং গত বুধবার ২৬২-১৫৯ ভোটে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাস হওয়ার পর বিলটি চূড়ান্ত অনুমোদনের মুখ দেখল। বিগত দুই বছরেরও বেশি সময়ের মধ্যে ইউক্রেন সংঘাত ও রাশিয়ার বিষয়ে মার্কিন কংগ্রেসে গৃহীত এটিই সবচেয়ে বড় ও কঠোর আইনি উদ্যোগ।

প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন একে রাশিয়ার যুদ্ধযন্ত্রের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ হিসেবে আখ্যা দিয়েছেন। তবে কিছু ডেমোক্র্যাট আইনপ্রণেতা শুল্ক আরোপের একক ক্ষমতা ট্রাম্পের হাতে অর্পণ করার বিরোধিতা করে আইনটিকে ‘ত্রুটিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, ভারত আগেই জানিয়েছে তাদের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিজেদের বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

হোয়াইট হাউসে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ট্রাম্পের আগামী সপ্তাহের দ্বিপাক্ষিক বৈঠকের ঠিক এক সপ্তাহ আগে এই বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প।

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকযুদ্ধ: ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

প্রকাশ: শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকযুদ্ধ: ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পুলিশ সদর দপ্তরের মসজিদে সংঘটিত শক্তিশালী আত্মঘাতী বোমা হামলা ও পরবর্তী বন্দুকযুদ্ধে ৬ বেসামরিক নাগরিক ও ১৫ জন পুলিশ সদস্যসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। পাকিস্তানের তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-এর একটি শাখা এই হামলার দায় স্বীকার করেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আল জাজিরার তথ্যমতে, জুমার নামাজের জন্য মুসল্লিরা যখন জড়ো হচ্ছিলেন, ঠিক সে সময় আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলার পুরোনো পুলিশ লাইনের কাছে একটি মসজিদের প্রবেশদ্বারে বিস্ফোরকভর্তি একটি গাড়ি সজোরে ধাক্কা দেওয়া হয়। পাকিস্তানের তালেবান বা টিটিপি-র সাথে যুক্ত হাফিজ গুল বাহাদুর কমান্ডারের নেতৃত্বাধীন ‘ইত্তেহাদুল মুজাহিদীন’ বা মুজাহিদ জোট এই আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

প্রাদেশিক পুলিশ প্রধান জুলফিকার হামিদ আত্মঘাতী বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্ফোরণের পর বন্দুকধারীরা পুলিশ চত্বরে প্রবেশের চেষ্টা চালায় এবং পুলিশের সাথে তাদের তীব্র গোলাগুলি হয়। ডিপিএ বার্তা সংস্থার বরাত দিয়ে ড. তাহির শাহ জানান, অন্তত ১৫টি লাশ এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে আল জাজিরার সূত্র জানিয়েছে, এই ঘটনায় অন্তত ৭৫ জন আহত হয়েছেন। দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, প্রবীণ উদ্ধার কর্মকর্তা বিলাল ফাইজি বলেছেন যে আহতদের বেশিরভাগই ছিলেন মুসল্লি।

এই হামলায় মসজিদটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুলিশ স্টেশনের বাইরের দেয়াল ধসে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনেক দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসলামাবাদ থেকে আল জাজিরার প্রতিবেদক কামাল হায়দার জানান, সংঘাতে অন্তত ছয়জন হামলাকারী নিহত হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান অভিযোগ করে আসছে যে আফগান তালেবান টিটিপি এবং অন্যান্য আক্রমণকারী দলগুলোকে আফগান ভূখণ্ড থেকে কার্যক্রম পরিচালনা করার সুযোগ দিচ্ছে। যদিও কাবুলের কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করেছেন।

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিলে ট্রাম্পের স্বাক্ষর

প্রকাশ: শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিলে ট্রাম্পের স্বাক্ষর

ইউক্রেন যুদ্ধের খেসারত হিসেবে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক চাপ জোরদার করতে কংগ্রেসের পাস করা বহুল আলোচিত নিষেধাজ্ঞা সংক্রান্ত বিলটিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন আইনপ্রণেতাদের কাছ থেকে দ্বিপক্ষীয় সমর্থন পাওয়ার পর বিলটি ট্রাম্পের দপ্তরে পাঠানো হয়েছিল।

স্থানীয় সময় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে এই খবর নিশ্চিত করা হয়।

ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে বিলটি আইনে পরিণত হয়েছে। আনুষ্ঠানিকভাবে আইনটির নাম দেওয়া হয়েছে ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংকশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে বিলটির খসড়া তৈরি ও মধ্যস্থতায় নেতৃত্ব দেওয়া প্রয়াত রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণে এটির নাম রাখা হয়েছে।

আইন পাসের পর প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প ও মার্কিন কংগ্রেসকে ধন্যবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে আইনটি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

নতুন এই আইনের অধীনে সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জ্যেষ্ঠ কর্মকর্তা ও পুতিন ঘনিষ্ঠ ধনকুবেরদের (অলিগার্ক) ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি রাশিয়ার কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকসমূহ, প্রতিরক্ষা খাত এবং তেল পরিবহণে ব্যবহৃত অবৈধ ‘শ্যাডো ফ্রিট’ বা গোপন ট্যাংকার বহরকে কঠোর বিধিনিষেধের আওতায় আনা হয়েছে। আইনটির মাধ্যমে ইরানি অস্ত্র ও জ্বালানি খাতের ওপর চলমান মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদও বৃদ্ধি করা হয়েছে।

আইনটিতে ট্রাম্পকে বিশেষ একটি ক্ষমতা দেওয়া হয়েছে, যার আওতায় রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি তেল ও গ্যাস ক্রয়কারী শীর্ষ পাঁচটি দেশের (যার মধ্যে চীন ও ভারত অন্যতম) ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক বা ট্যারিফ আরোপ করতে পারবেন তিনি। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো ক্রেমলিনের আয়ের উৎস পুরোপুরি বন্ধ করে যুদ্ধ থামানোর আলোচনায় বাধ্য করা।

গত আগস্টে ৮৬-১১ ভোটে মার্কিন সেনেট এবং গত বুধবার ২৬২-১৫৯ ভোটে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাস হওয়ার পর বিলটি চূড়ান্ত অনুমোদনের মুখ দেখল। বিগত দুই বছরেরও বেশি সময়ের মধ্যে ইউক্রেন সংঘাত ও রাশিয়ার বিষয়ে মার্কিন কংগ্রেসে গৃহীত এটিই সবচেয়ে বড় ও কঠোর আইনি উদ্যোগ।

প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন একে রাশিয়ার যুদ্ধযন্ত্রের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ হিসেবে আখ্যা দিয়েছেন। তবে কিছু ডেমোক্র্যাট আইনপ্রণেতা শুল্ক আরোপের একক ক্ষমতা ট্রাম্পের হাতে অর্পণ করার বিরোধিতা করে আইনটিকে ‘ত্রুটিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, ভারত আগেই জানিয়েছে তাদের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিজেদের বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

হোয়াইট হাউসে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ট্রাম্পের আগামী সপ্তাহের দ্বিপাক্ষিক বৈঠকের ঠিক এক সপ্তাহ আগে এই বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প।

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের জন্য ভিসার নিয়ম আরও কঠিন হলো

প্রকাশ: শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের জন্য ভিসার নিয়ম আরও কঠিন হলো

বিদেশি শিক্ষার্থীদের ভিসার নিয়মে আরও কড়াকড়ির ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, এখন থেকে বিদেশি শিক্ষার্থীরা আর তাঁদের সঙ্গে পরিবারকে অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে পারবেন না। একই সঙ্গে, যাঁরা দেশটিতে থাকার মেয়াদ বাড়াতে চান, তাঁদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতার কোনো কোর্সে ভর্তি হতে হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, অভিবাসন নিয়ন্ত্রণে বিদেশি শিক্ষার্থীদের জন্য এই কঠোর নিয়ম করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ার্কিং হলিডে ভিসার নিয়মও আরও কঠোর করা হবে। অস্ট্রেলিয়ার কৃষি খাতে এসব ভিসাধারী শ্রমিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন ব্যবস্থায় এসব ভিসার ক্ষেত্রে ব্যালট পদ্ধতি চালু করা হবে। তবে যুক্তরাজ্যের নাগরিকদের ক্ষেত্রে এই পরিবর্তন প্রযোজ্য হবে না।

অস্ট্রেলিয়ার ওয়ার্কিং হলিডে ভিসা একটি অস্থায়ী ভিসা, যার মাধ্যমে ১৮ থেকে ৩০ বছর বয়সী এবং কিছু দেশের ক্ষেত্রে ৩৫ বছর বয়স পর্যন্ত ব্যক্তিরা সর্বোচ্চ ১২ মাস অস্ট্রেলিয়ায় বসবাস, কাজ ও ভ্রমণ করতে পারেন। ভ্রমণের পাশাপাশি কাজ করে ভ্রমণের খরচ চালাতে চান, এমন তরুণদের জন্য বিশেষভাবে এই ভিসা চালু করা হয়েছে।

টনি বার্ক বলেন, অভিবাসন অস্ট্রেলিয়ার জন্য একটি শক্তি হলেও এর ওপর উচ্চমাত্রার নিয়ন্ত্রণ প্রয়োজন।

আন্তর্জাতিক শিক্ষার্থী ও গ্র্যাজুয়েট ভিসার বিষয়ে টনি বার্ক বলেন, ‘শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে পরিবারের সদস্যদের অস্ট্রেলিয়ায় নিয়ে আসতে পারবেন—এই ব্যবস্থার মাধ্যমে আমরা আর শিক্ষার্থীর সংখ্যা বাড়াব না।’

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ কত, জানা গেল

প্রকাশ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ কত, জানা গেল

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ভবন, সামরিক যান এবং উড়োজাহাজ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

সিবিএস নিউজ প্রকাশিত নতুন কিছু ছবি ও প্রতিবেদনে এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র উঠে এসেছে। সামরিক নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যরা এই ছবিগুলো সরবরাহ করেছেন। তাদের অভিযোগ, ঘাঁটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও সেই সত্য মার্কিন জনগণের কাছে গোপন রাখা হচ্ছে।

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে একটি বোয়িং ই-থ্রি সেন্ট্রি বিমানের অংশবিশেষ পুরোপুরি পুড়ে যাওয়ার ছবি সামনে এসেছে। এছাড়া কুয়েতের ক্যাম্প বুহরিংয়েও মার্কিন সেনা ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণ মিলেছে।

পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেলের কংগ্রেসে জমা দেওয়া এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান যুদ্ধের কারণে প্রায় ৩.৭ বিলিয়ন ডলার বা ৩৭০ কোটি মার্কিন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে প্রায় ৬০টি বিমানও রয়েছে।

কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান এবং জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে এই হামলা চালিয়েছে ইরান।

তবে এ বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। ক্ষোভ প্রকাশ করে এক সেনাসদস্য জানিয়েছেন, তারা ঘাঁটিগুলো রক্ষা করতে ব্যর্থ হচ্ছেন এবং কেবল ধ্বংসলীলা দেখছেন।

ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

প্রকাশ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করতে এই প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে একটি বিল মার্কিন প্রতিনিধি পরিষদে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগত ধাপ পেরিয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংকশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ শীর্ষক প্রস্তাবিত বিলটির ওপর মার্কিন প্রতিনিধি পরিষদে চূড়ান্ত ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিলটি পাস করার প্রাথমিক প্রক্রিয়া সংক্রান্ত প্রস্তাব ২১৪-২১১ ভোটে অনুমোদিত হয়। সিনেটে আগেই ৮৬-১১ ব্যবধানে পাস হওয়া আইনটি প্রতিনিধি পরিষদে চূড়ান্ত অনুমোদন পেলে স্বাক্ষর করে আইনি রূপ দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন আইনপ্রণেতাদের জমা দেওয়া এক সংশোধনীতে বলা হয়, রাশিয়ার তেল বা জ্বালানি পণ্য ক্রয় অব্যাহত রাখায় সম্ভাব্য এই মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়া ১০টি দেশ হলো—ভারত, চীন, তুরস্ক, আজারবাইজান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তান। ওয়াশিংটনের মূল উদ্দেশ্য, রাশিয়ার অপরিশোধিত তেল বাণিজ্য ও রাজস্ব আদায় সংকুচিত করে ইউক্রেন যুদ্ধে তাদের অর্থের যোগান পুরোপুরি বন্ধ করা।