১৮ অক্টোবর ২০২৬

“আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে পারি!” ট্রাম্পের কৌতুকের পেছনে লুকানো রাজনীতি

প্রকাশ: রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
“আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে পারি!” ট্রাম্পের কৌতুকের পেছনে লুকানো রাজনীতি

বিশ্ব মানচিত্রে এমন একটি দেশ রয়েছে, যেখানে ভোটযুদ্ধে দাঁড়ালে ডোনাল্ড ট্রাম্প খুব অনায়সেই যেকোনো জাতীয় নির্বাচনে জিততে পারেন, এবং তিনি নিজেও বিষয়টি খুব ভালো করেই জানেন।

"আমি চাইলে সেখানকার প্রধানমন্ত্রী পদে নির্বাচন করতে পারি," গত মে মাসে কৌতুকের ছলে এ কথা বলেছিলেন ট্রাম্প। তিনি দাবি করেন, সেখানে তাঁর জনপ্রিয়তা ৯৯ শতাংশ! যদিও কোনো জনমত জরিপেই এ ধরনের ৯৯ শতাংশ সমর্থনের অঙ্ক মেলেনি। কিন্তু তাঁর এই কৌতুকটি ইসরায়েলি রাজনীতিতে এক বিশেষ গুরুত্ব পেয়েছিল, কারণ এটি নেহাৎ রসিকতা ছিল না—এর পেছনে লুকিয়ে ছিল গভীর এক রাজনৈতিক বাস্তবতা।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন। তবে নির্বাচনের ঠিক ১০ দিন আগে এসে দেখা যাচ্ছে, এই পুরো নির্বাচনী প্রচারণার সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী রাজনীতিবিদ হলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প—যদিও ব্যালট পেপারে তাঁর কোনো নাম নেই! থাকার কথাও নয়, যেহেতু তিনিই বর্তমান মার্কিন প্রেসিডেন্ট।

কিন্তু, যে ব্যক্তি বিগত এক দশক ধরে ট্রাম্পের সাথে গভীর সখ্য তৈরি করে নিজের রাজনীতি টিকিয়ে রেখেছেন—বেনিয়ামিন নেতানিয়াহু—তিনি আজ তিক্তভাবে আবিষ্কার করছেন যে, ট্রাম্পের সেই উষ্ণ আলিঙ্গন এখন অনেকটাই আলগা হয়ে এসেছে।

এক বছরের 'বীর বন্দনা' ও সখ্যতা

ট্রাম্প ও ইসরায়েলি রাজনীতির মধ্যকার এই মধুচন্দ্রিমার সম্পর্ক গত বছরের এই সময়ে এক চরম শিখরে পৌঁছেছিল। ২০২৫ সালের ১৩ অক্টোবর ট্রাম্পের টিমের মধ্যস্থতায় সম্পাদিত এক গাজা চুক্তির আওতায়, হামাসের কাছে বন্দি জীবিত থাকা শেষ ২০ জন ইসরায়েলি স্বদেশে ফিরে আসেন এবং একই দিনে ট্রাম্প ইসরায়েলি সংসদ 'নেসেট'-এ ভাষণ দেন।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেলগুলো ট্রাম্পের সেই ভাষণ এবং জিম্মিদের পরিবারের সাথে পুনর্মিলনের দৃশ্য একইসঙ্গে সম্প্রচার করেছিল। ফলে সাধারণ ইসরায়েলিদের কাছে এই দুটি দৃশ্য যেন এক ও অভিন্ন হয়ে ফুটে উঠেছিল।

এর পরপরই শুরু হয় ট্রাম্পকে সম্মান জানানোর পালা। নেতানিয়াহু ট্রাম্পকে ইসরায়েলের "ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বন্ধু" হিসেবে আখ্যায়িত করেন এবং দীর্ঘদিনের প্রথা ভেঙে কেবল নিজ দেশের নাগরিকদের জন্য সংরক্ষিত রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা 'ইসরায়েল পুরস্কার' একজন বিদেশি রাষ্ট্রপ্রধান—ট্রাম্পকে দেওয়ার ঘোষণা দেন।

এরপর আসে ২০২৬ সাল: ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধের সূচনা, এপ্রিলে যুদ্ধবিরতি এবং জুলাই মাসে ট্রাম্প কর্তৃক ঘোষিত হামাসের অস্ত্রসংবরণ চুক্তি।

অর্থাৎ, ইসরায়েলের চাহিদামাফিক তেল আবিবের চিহ্নিত শত্রুদের বিরুদ্ধে ট্রাম্প যুদ্ধ শুরু করেছেন। আবার হামাসের হাত থেকে ইসরায়েলি বন্দি মুক্তিতেও ভূমিকা রেখেছেন। ইসরায়েল যেখানে সামরিক অভিযান চালিয়েও সফল হয়নি, হামাসের থেকে সেই যুদ্ধবিরতির প্রতিশ্রুতি আদায় করেছে ট্রাম্পের কূটনীতিক চাপ। তাই তাঁর প্রতি ইসরায়েলিদের সমর্থন কম তো হওয়ার নয়।

আর সেটা ৯৯ শতাংশ না হলেও, মোটেও কম নয়। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা যায়, ৬৯ শতাংশ ইসরায়েলি ট্রাম্পের ওপর গভীর আস্থা রাখেন।

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে 'জ্যুইশ পিপল পলিসি ইনস্টিটিউট'-এর এক গবেষণায় দেখা যায়, ৭৩ শতাংশ মানুষ ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের যেকোনো সাধারণ প্রেসিডেন্টের চেয়ে বহুগুণ ভালো বলে মনে করেন।

তেল আবিব ইউনিভার্সিটির গবেষকরা একে বর্ণনা করেছেন "ট্রাম্প ইফেক্ট" হিসেবে: ইসরায়েলের সাধারণ ইহুদিরা—বিশেষ করে কট্টর ডানপন্থীরা—ফিলিস্তিনিদের সাথে আলোচনার ক্ষেত্রে অনেকটাই নমনীয় হয়ে ওঠেন, যখন তাদের বলা হয় যে এই শান্তি প্রস্তাবের নেপথ্যে ট্রাম্প রয়েছেন। এভাবে কোনো ইসরায়েলি রাজনৈতিক নেতা যা করতে পারেননি, ট্রাম্প তা অনায়াসেই করে দেখিয়েছেন।

যে সমর্থন আর কখনোই মিলছে না

২০১৯ সালের নির্বাচনে নেতানিয়াহুর দল 'লিকুদ পার্টি' আয়ালোন মহাসড়কে বিশাল আকারের বিলবোর্ড ঝুলিয়েছিল: সেখানে ট্রাম্প ও নেতানিয়াহু হাত মেলাচ্ছেন এবং নিচে লেখা ছিল "অন্য উচ্চতার নেতৃত্ব" (ইন অ্যানাদার লিগ)। ট্রাম্প নিজেও সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন।

সমীকরণটা ছিল অত্যন্ত স্পষ্ট: বিবি (নেতানিয়াহু) ট্রাম্পের জৌলুস ধার করে নিজের রাজনীতি চালাতেন, আর ট্রাম্প সেই প্রশংসা ও শ্রদ্ধা উপভোগ করতেন।

কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্ট যেন তাঁর হাত দুটি নিজের পকেটেই গুটিয়ে রেখেছেন!

গত জুনে তিনি বলেছিলেন, নির্বাচনে প্রতিপক্ষের ওপর ভিত্তি করে তিনি "সম্ভবত" নেতানিয়াহুকেই সমর্থন করবেন। কিন্তু যখন গাদি আইজেনকোট নির্বাচনী ময়দানে নামলেন, ট্রাম্প মন্তব্য করে বসলেন যে আইজেনকোটের বিরুদ্ধে তিনি খারাপ কিছু শোনেননি। এমনকি টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুকে সমর্থনের প্রশ্নটি তিনি অন্তত তিনবার কৌশলে এড়িয়ে গেছেন।

গত মঙ্গলবার 'মেরিন ওয়ান' হেলিকপ্টারে ওঠার আগে ট্রাম্প কেবল রহস্যময়ভাবে এটুকুই বলেন: "আমরা হয়তো কাউকে সমর্থন দিতে পারি।" কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম তিনি মুখে আনেননি।

সবচেয়ে কাছাকাছি তিনি যেটি করেছিলেন তা হলো—গত সেপ্টেম্বরে ট্রাম্পের নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ নিউজম্যাক্স-এর একটি খবরের লিঙ্ক শেয়ার করা, যেখানে এক জরিপে নেতানিয়াহুর জোটকে এগিয়ে রাখা হয়েছিল। তবে ট্রাম্প নিজে সেটি পোস্ট করেছিলেন কিনা তা নিয়ে ঘোর সন্দেহ রয়েছে।

এর মধ্যেই ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রতিপক্ষ গাদি আইজেনকোট এবং নাফতালি বেনেটের শিবিরগুলো ট্রাম্পের ঘনিষ্ঠদের সাথে গোপনে কথা বলে তাঁকে এই নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার অনুরোধ জানিয়েছে। আর এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, তাদের সেই অনুরোধ পূরণ হচ্ছে বলেই মনে হচ্ছে।

ইসরায়েলের এই জাতীয় নির্বাচন এতটাই হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে যে, ট্রাম্পের এই নীরবতা একটি বড় ধরণের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। গত মাসের পাঁচটি পৃথক জরিপ পর্যালোচনা করলে দেখা যায়, আইজেনকোটের দল ইয়াশার গড়ে ২২.২টি আসন পেতে যাচ্ছে, যেখানে নেতানিয়াহুর লিকুদ পাচ্ছে ২১.২টি আসন।

আর জোটের হিসাবে, নেতানিয়াহুর ডানপন্থী জোট পাচ্ছে গড়ে ৫৪.৪টি আসন এবং বিরোধী জায়নবাদী জোট পাচ্ছে ৫১টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কিন্তু কোনো পক্ষই এককভাবে ছুঁতে পারছে না।

বেদিতে দেখা দেওয়া ফাটল

এই দূরত্ব কিন্তু কেবল একতরফা নয়, দুই তরফ থেকেই তৈরি হয়েছে। গ্রীষ্মকালীন সময়ে ট্রাম্প প্রশাসন যখন তেহরানের সাথে পারমাণবিক চুক্তি ও দরকষাকষি নিয়ে ব্যস্ত ছিল, তখন তিনি লেবাননে সামরিক অভিযান সীমিত করতে এবং সিরিয়ার কিছু অঞ্চল থেকে সরে আসতে ইসরায়েলের ওপর মারাত্মক মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছিলেন।

এক উত্তপ্ত ফোনালাপের সময় নেতানিয়াহুকে "পাগল" বলেও ডাকার কথা ট্রাম্প স্বীকার করেছেন। ইসরায়েলঘনিষ্ঠ মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প তাঁর ঘনিষ্ঠদের কাছে নাকি প্রায়ই বলেন— "বিবি (নেতানিয়াহু) নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু।"

ইসরায়েলি জনগণও বিষয়টি গভীরভাবে প্রত্যক্ষ করেছে। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউট-এর গ্রীষ্মকালীন এক জরিপে দেখা গেছে, ট্রাম্প ইসরায়েলের নিরাপত্তাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেন বলে বিশ্বাস করা মানুষের সংখ্যা মে মাসের ৪৪ শতাংশ থেকে কমে জুনে মাত্র ২৮ শতাংশে নেমে এসেছে।

কেবল ইহুদি উত্তরদাতাদের মধ্যে, ট্রাম্পের ওপর ইসরায়েল সম্পূর্ণ নির্ভর করতে পারে—এই বিশ্বাসের হার মার্চ থেকে জুনের মধ্যে ৩৮ পয়েন্টের বিশাল পতন ঘটেছে। মাত্র এক-তৃতীয়াংশ ইসরায়েলি মনে করেন, ইরান যুদ্ধের আগের তুলনায় বর্তমানে ইসরায়েলের কৌশলগত অবস্থান ভালো রয়েছে।

তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, নীতিগত বিষয়ে অবিশ্বাস থাকা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত জনপ্রিয়তা কিন্তু ইসরায়েলে এক চুলও কমেনি! ইসরায়েলিরা তাঁর নীতিকে সন্দেহ করতে পারে, কিন্তু ব্যক্তি ট্রাম্পকে তারা ঠিকই ভালোবাসে।

নেতানিয়াহুর নিজের প্রচারণাতেই এর প্রমাণ মেলে: সম্প্রতি লিকুদ পার্টির প্রার্থী তালিকায় নেতানিয়াহু এক ব্যবসায়ীকে অন্তর্ভুক্ত করেছিলেন, যিনি অতীতে ট্রাম্পকে "নৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত" বলে সমালোচনা করেছিলেন। বিষয়টি জানাজানি হতেই কয়েক ঘণ্টার মধ্যে নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান এবং ট্রাম্পকে হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু বলে আখ্যা দেন।

এভাবে ইসরায়েলে বসে ট্রাম্পের সামান্য সমালোচনা করাও এখন নির্বাচনী প্রচারণার জন্য এক চরম ঝুঁকিপূর্ণ কাজ।

তাহলে এই দেশ আসলে কার?

ইসরায়েলের ওপর একচ্ছত্র ট্রাম্পের মালিকানা, "ট্রাম্পের দেশ" উক্তি আসলে সেটা বোঝায় না। এর অর্থ হলো—ট্রাম্প এখন এমন এক কেন্দ্রে পরিণত হয়েছেন, যাকে ঘিরে সব ইসরায়েলি রাজনীতিবিদদের ঘুরতে হয়। নেতানিয়াহু নির্বাচন করছেন ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু পরিচয়ে।

আবার আইজেনকোট নির্বাচন করছেন ট্রাম্পের শত্রু না হওয়ার প্রতিশ্রুতি দিয়ে। পুরো রাজনীতির ময়দান এখন কেবল একটি বিতর্ক নিয়েই ব্যস্ত—কে ট্রাম্পকে সবচেয়ে ভালোভাবে সামলাতে পারবেন?

আন্তর্জাতিক স্তরে ও জাতীয়ভাবে দম্ভ ও অহমিকার এক দেশ ইসরায়েল; যার রয়েছে তীব্র রাজনৈতিক মতভেদে বিভক্ত, কিন্তু গণতান্ত্রিক একটি ইহুদিবাদী সমাজব্যবস্থা। তাদের জন্য এই ধরনের অন্ধ পরনির্ভরতা সত্যিই এক নজিরবিহীন ঘটনা। এবং এটি অদ্ভুত কিছু বার্তাও দিচ্ছে।

ট্রাম্প একসময় নেতানিয়াহুকে এমন এক ২০ দফার গাজা পরিকল্পনা মানতে বাধ্য করেছিলেন, যা কোনো ইসরায়েলি শাসক জোট কখনোই মেনে নিত না। আবার তিনিই প্রেসিডেন্ট হারজগকে চিঠি লিখে নেতানিয়াহুর বিরুদ্ধে চলা ফৌজদারি মামলায় তাঁর খাস ক্ষমা প্রার্থনার দাবি তুলেছিলেন—যে ধরনের হস্তক্ষেপ অন্য কোনো বিদেশি নেতার কাছ থেকে এলে তেল আবিবে চরম হট্টগোল পড়ে যেত।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলিরা তাদের নিজেদের প্রধানমন্ত্রী বেছে নেওয়ার জন্য ভোট দেবেন। তবে ভোট দিতে যাওয়ার সময় অনেক ইসরায়েলির মনেই নীরবে একটি অভিন্ন প্রশ্ন ঘুরপাক খাবে: বিজয়ের শুভেচ্ছা জানিয়ে ওয়াশিংটন থেকে কার কাছে আগে ফোন আসবে?

অতএব, স্বাগতম ইসরায়েলে—যেখানে নির্বাচনের সবচেয়ে প্রভাবশালী ও দিকনির্ণায়ক মানুষটি (ট্রাম্প) নিজে কোনো ভোট দিতে পারবেন না, এবং আপাতত তিনি একটা শব্দও উচ্চারণ করছেন না!

লেখক: লিওন হাদার একজন আন্তর্জাতিক সাংবাদিক, ব্লগার, ভূ-রাজনৈতিক বিশ্লেষক, গ্রন্থকার এবং পরামর্শক।

ফিলিস্তিনিদের ভূমি ও ক্ষোভের স্বীকৃতি দিতে হবে! বারাক ওবামা

প্রকাশ: শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
ফিলিস্তিনিদের ভূমি ও ক্ষোভের স্বীকৃতি দিতে হবে! বারাক ওবামা

ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার নামে যা খুশি করা এবং যা ইচ্ছা দখল করে নেওয়ার নীতি দীর্ঘ মেয়াদে দেশটির জন্য সুফল বয়ে আনবে না। বরং এতে নৈতিক অবস্থান দুর্বল হবে।

উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে এক আলোচনায় এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তার বক্তব্যে উঠে এসেছে ইসরায়েলের ইতিহাস, ফিলিস্তিনিদের ভূমির অধিকার এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার কঠিন বাস্তবতা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্ট থেকে সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করতে গিয়ে সাংবাদিক সুসান ম্যাকের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন ওবামা। সেখানে ইসরায়েল রাষ্ট্রের ইতিহাসজুড়ে ফিলিস্তিনিদের সঙ্গে দেশটির আচরণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইসরায়েল ‘মানুষের কাছ থেকে জমি কেড়ে নিয়েছে এবং বাড়াবাড়ি করেছে’।

ফিলিস্তিনিদের এই অভিজ্ঞতা থেকেই ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিরোধের জন্ম হয়েছে বলে তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়।

ফিলিস্তিনিদের প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে ওবামা বলেন, ইসরায়েলে ইহুদিদের সাংস্কৃতিক ও সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রেক্ষাপটে ফিলিস্তিনিরা স্বাভাবিকভাবেই বলেছে, ‘এটা অবিচার, আমি আমার জমি ফেরত চাই।’

মধ্যপ্রাচ্যের সংঘাতের বর্তমান পরিস্থিতি নিয়ে ম্যাকের প্রশ্নের জবাবে ওবামা বলেন, ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে যে বৈরিতা তৈরি হয়েছে, তা দীর্ঘমেয়াদি সমাধানের জন্য একটি ‘প্রকৃত বিরতি’ বা সংঘাত থামানোর প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয়। তার বক্তব্যে স্পষ্ট, সামরিক শক্তি দিয়ে তাৎক্ষণিক সুবিধা অর্জন আর স্থায়ী রাজনৈতিক সমাধান প্রতিষ্ঠা এক বিষয় নয়।

ওবামা স্মরণ করিয়ে দেন, হাজার হাজার বছর ধরে ইহুদিরা নিপীড়ন, বৈষম্য ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর বড় অংশের জন্য দায়ী ছিল ইউরোপ। নিপীড়নের সেই ইতিহাস থেকে নিরাপদ আশ্রয় খোঁজার ইহুদিদের আকাঙ্ক্ষাকে তিনি স্বাভাবিক বলেই উল্লেখ করেন। কিন্তু অতীতের নির্যাতনের অভিজ্ঞতা বর্তমানের সব কর্মকাণ্ডের অবাধ অনুমতি হতে পারে না।

ওবামার ভাষায়, ইসরায়েল যদি মনে করে, এখন তারা অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ও প্রযুক্তিগতভাবে উন্নত দেশ; তাই নিজেদের নিরাপত্তার জন্য যা প্রয়োজন, তা-ই করবে এবং অন্যদের কাছ থেকে যা ইচ্ছা কেড়ে নেবে, কোনো ছাড় দেবে না—তাহলে স্বল্প মেয়াদে হয়তো সেই নীতি কাজ করতে পারে। কিন্তু এমন অবস্থান নিলে দেশটি ‘নৈতিক অবস্থান হারাবে’।

‘দ্য আইরিশ টাইমস’–এর প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় ওবামা এ কথাও উল্লেখ করেন যে অঞ্চলটির লাখ লাখ ইহুদি ও ফিলিস্তিনি কোথাও চলে যাচ্ছে না। অর্থাৎ, কোনো পক্ষকে নিশ্চিহ্ন করে কিংবা জোর করে সরিয়ে দিয়ে এই সংঘাতের স্থায়ী সমাধান সম্ভব নয়।

ইসরায়েলের নাগরিকদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, তাদের সন্তান ও নাতি-নাতনিরা এই অঞ্চলে কীভাবে জীবন কাটাবে, তা নতুন করে ভাবার সময় এসেছে। তারা কি দেয়ালের আড়ালে থেকে চারপাশের সবাইকে ধ্বংস করার চেষ্টা করবে, নাকি নৈতিকতা ও ন্যায়বোধ বজায় রেখে আত্মরক্ষার কোনো পথ খুঁজবে?

ফিলিস্তিনিদের প্রতিও ওবামার বার্তা ছিল বাস্তবতার মুখোমুখি হওয়ার। ইসরায়েলিদের চেয়ে বেশি মানুষ হত্যা করে কিংবা আরও বেশি অস্ত্রের অধিকারী হয়ে ফিলিস্তিনিরা লক্ষ্য অর্জন করতে পারবে না।

পরিবর্তনের জন্য অন্য পথ খুঁজতে হবে, যার মধ্যে অহিংস কৌশলও রয়েছে। তবে এমন পরিবর্তন রাতারাতি আসবে না—এ কথাও স্বীকার করেন তিনি।

ওবামার বক্তব্যে তাই দুটি বিষয় পাশাপাশি এসেছে: ইহুদিদের ঐতিহাসিক নিপীড়নের স্বীকৃতি এবং ফিলিস্তিনিদের ভূমি ও ন্যায়বিচারের দাবির স্বীকৃতি। তার যুক্তির কেন্দ্রে রয়েছে এই উপলব্ধি—নিরাপত্তা কেবল সামরিক আধিপত্য দিয়ে প্রতিষ্ঠা করা যায় না। যে শান্তিতে অন্য পক্ষের অধিকার ও অস্তিত্বের স্বীকৃতি নেই, তা শেষ পর্যন্ত সংঘাতকেই দীর্ঘায়িত করে।

দ্য জেরুজালেম পোস্ট

নবীদের হত্যা থেকে সুদ ও ওয়াদা ভঙ্গ! যেভাবে অভিশপ্ত হলো ইহুদি জাতি

এক বছরেই ৩ ঈদ আর ২ হজ, বিরল নজির দেখবে মুসলিম বিশ্ব

ইরানে হামলায় কেন যুক্তরাষ্ট্র ‘মাদার অব অল বম্বস’ ব্যবহার করতে চায়?

ইরানে হামলায় কেন যুক্তরাষ্ট্র ‘মাদার অব অল বম্বস’ ব্যবহার করতে চায়?

প্রকাশ: শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
ইরানে হামলায় কেন যুক্তরাষ্ট্র ‘মাদার অব অল বম্বস’ ব্যবহার করতে চায়?

ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলার জন্য নিজেদের অস্ত্রভান্ডারের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা ব্যবহারের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার সামরিক অভিযান শুরুর নির্দেশ দিলে ‘মাদার অব অল বম্বস’ বা ‘সব বোমার মা’ নামে পরিচিত এই বোমা ব্যবহার করা হতে পারে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।

সামরিক বিশেষজ্ঞদের মতে, জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওএবি) নামের এই বোমা ব্যবহার করা হলে চলমান সংঘাত আরো তীব্র হতে পারে। এমন এক সময়ে এই পরিকল্পনার কথা জানা গেল, যখন লড়াইয়ের তীব্রতা কিছুটা কমেছে। তবে বোমাটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র আসলে কী অর্জন করতে পারবে, তা নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরেও উদ্বেগ রয়েছে।

সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনার বিষয়ে অবগত কর্মকর্তারা সিএনএন ও আল-জাজিরাকে বলেছেন, এমওএবি ব্যবহার করলেও যুক্তরাষ্ট্রের ঘোষিত কৌশলগত লক্ষ্য অর্জন নিশ্চিত হবে না। বিশেষ করে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার লক্ষ্য পূরণে এই বোমা কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

ব্রাসেলসভিত্তিক সামরিক বিশেষজ্ঞ এলিয়াহ ম্যাগনিয়ার আল-জাজিরাকে বলেন, এমওএবি ব্যবহার করলেই ইরানের মাটির গভীরে থাকা পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হবে, এমন নিশ্চয়তা নেই। তার মতে, এ ধরনের হামলা সামরিক কৌশলের চেয়ে রাজনৈতিক প্রদর্শনীতে পরিণত হওয়ার ঝুঁকি বেশি।

কী এই ‘মাদার অব অল বম্বস’

এমওএবির পূর্ণ নাম জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট। এতে প্রায় ৮ হাজার ৫০০ কেজি বা সাড়ে ৮ টন উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক রয়েছে। বোমাটির মোট ওজন প্রায় ৯ হাজার ৮০০ কেজি, অর্থাৎ প্রায় ১০ টন। চারটি সাধারণ সেডান গাড়ির মোট ওজনের কাছাকাছি এটি। এর দৈর্ঘ্য ৯ মিটারের কিছু বেশি, প্রায় ৩০ ফুট।

বোমাটি সাধারণত লকহিড সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান থেকে নিক্ষেপ করা হয়। আকার বড় হওয়ায় এটি স্টেলথ বোমারু বিমানে বহন করা যায় না। শত্রুর রাডার এড়িয়ে চলার উপযোগী এসব বিমানের বদলে এ বোমা বহনে ব্যবহার করা হয় বড় পরিবহন বিমান।

২০০২ থেকে ২০০৩ সালের মধ্যে প্রথম বোমাটি তৈরি করা হয়। এরপর এর ১২টি বিস্ফোরণ পরীক্ষা হয়েছে। ‘মাদার অব অল বম্বস’ নামটি এসেছে ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ‘মাদার অব অল বাটলস’ বা ‘সব যুদ্ধের মা’ কথাটি থেকে।

যুক্তরাষ্ট্র এর আগে মাত্র একবার এমওএবি ব্যবহার করেছে। ২০১৭ সালে আফগানিস্তানে ইসলামিক স্টেট খোরাসান প্রদেশের (আইএসকেপি) যোদ্ধাদের একটি গুহা ও সুড়ঙ্গের জটিল নেটওয়ার্কে হামলা চালাতে এটি ব্যবহার করা হয়।

আফগান কর্তৃপক্ষের দাবি ছিল, ওই বিস্ফোরণে আইএসকেপির ৯৪ জন যোদ্ধা নিহত হন এবং কোনো বেসামরিক মানুষ হতাহত হননি। তবে স্থানীয় পর্যায়ে বেসামরিক মানুষের হতাহতের বিষয়ে কিছু অসমর্থিত খবর পাওয়া গিয়েছিল। বিস্ফোরণে অনেক বাড়িঘরও ধ্বংস হয়।

কতটা ধ্বংসযজ্ঞ চালাতে পারে

এমওএবি এমনভাবে তৈরি, যাতে মাটির কয়েক ফুট ওপরে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর এর প্রচণ্ড তাপ ও চাপের ঢেউ চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ভবন, গুহার প্রবেশপথ এবং শক্ত পৃষ্ঠের অন্যান্য স্থাপনা ধ্বংস হতে পারে।

ম্যাগনিয়ার বলেন, বিস্তৃত এলাকায় অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণের প্রভাব সৃষ্টি করাই এই বোমার উদ্দেশ্য।

সামরিক বিশেষজ্ঞ কর্নেল নিদাল আবু জায়েদ আল-জাজিরাকে বলেন, বিস্ফোরণের জন্য বোমাটির সরাসরি কোনো কিছুর সঙ্গে আঘাত করার প্রয়োজন হয় না। এর প্রচণ্ড বিস্ফোরণে ভূপৃষ্ঠের ওপর প্রায় এক কিলোমিটার ব্যাসার্ধের এলাকার সবকিছু ধ্বংস হতে পারে।

আবু জায়েদের মতে, যুক্তরাষ্ট্র সম্ভবত ইরানের ভূপৃষ্ঠে থাকা স্থলবাহিনীর অবস্থানগুলো পুরোপুরি ধ্বংস করতে এই উচ্চক্ষমতাসম্পন্ন বোমা ব্যবহারের কথা ভাবছে। একই সঙ্গে ভূগর্ভস্থ স্থাপনাগুলোতেও আঘাত হানার চেষ্টা করা হতে পারে। এসব স্থাপনার মধ্যে পিক্যাক্স মাউন্টেনও রয়েছে। ট্রাম্প এর আগে এই স্থাপনায় হামলার হুমকি দিয়েছিলেন।

তবে বিস্ফোরণের ব্যাপ্তি ও ধ্বংসযজ্ঞের মাত্রা নির্ভর করবে সংশ্লিষ্ট এলাকার ভূপ্রকৃতি এবং সেখানে জনবসতি কতটা ঘন, তার ওপর। ম্যাগনিয়ার বলেন, মাটির অনেক গভীরে থাকা লক্ষ্যবস্তুর বিরুদ্ধে এই বোমা খুব কার্যকর নাও হতে পারে।

ইরানের যেসব পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালাতে চাইতে পারে, সেগুলোর মধ্যে ফোরদো পারমাণবিক স্থাপনা এবং নির্মাণাধীন পিক্যাক্স মাউন্টেন স্থাপনা রয়েছে। এগুলো অত্যন্ত সুরক্ষিত এবং মাটির অনেক গভীরে অবস্থিত।

ম্যাগনিয়ার বলেন, এমওএবির বিপুল বিস্ফোরকশক্তি খোলা জায়গায় থাকা সেনাসদস্য, সরঞ্জাম ও দুর্বল স্থাপনার ব্যাপক ক্ষতি করতে পারে। আফগানিস্তানে এর ব্যবহার গুহা ও সুড়ঙ্গের অবস্থানে হামলার ক্ষেত্রে বোমাটির কার্যকারিতা দেখিয়েছে। তবে তাতে সব ধরনের ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করার সক্ষমতা প্রমাণিত হয়নি।

ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসে অন্য বোমা বেশি কার্যকর

এমওএবির বিস্ফোরণের প্রভাব ভূগর্ভে পৌঁছাতে পারে। তবে গভীর কংক্রিট বা পাহাড়ের পাথর ভেদ করে ভেতরে বিস্ফোরণ ঘটানোর জন্য বোমাটি বিশেষভাবে তৈরি নয়। এ ধরনের লক্ষ্যবস্তু ধ্বংসে যুক্তরাষ্ট্রের কাছে আরো উপযোগী অস্ত্র রয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসকারী বোমা হলো জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর। এর ওজন প্রায় ১৩ হাজার ৬০০ কেজি বা ৩০ হাজার পাউন্ড। এর মধ্যে ২ হাজার ৭০০ কেজি বা ৬ হাজার পাউন্ডের বিস্ফোরক অংশ রয়েছে।

বোমাটি উচ্চশক্তির ইস্পাত দিয়ে তৈরি এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য পরিচালিত হয়। বিস্ফোরণের আগে এটি মাটির প্রায় ৬১ মিটার বা ২০০ ফুট গভীরে প্রবেশ করতে পারে। গভীরে পৌঁছানোর পর বিস্ফোরণ ঘটানোর জন্যই এটি তৈরি করা হয়েছে।

ইরানে কি সত্যিই ব্যবহার করা হবে এই বোমা

যুক্তরাষ্ট্র এর আগে আফগানিস্তানে এমওএবি ব্যবহার করেছে। তবে ইরানের ক্ষেত্রে এটি ব্যবহারের পথে কয়েকটি বড় বাধা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ম্যাগনিয়ারের মতে, ইরানের যেসব অঞ্চলে পারমাণবিক স্থাপনাগুলো রয়েছে, সেখানে প্রয়োজনীয় বিমান মোতায়েন করাই কঠিন হতে পারে। স্টেলথ বোমারু বিমান এসব এলাকায় অভিযানের জন্য বেশি উপযোগী হলেও সেগুলো এমওএবির মতো বড় বোমা বহন করতে পারে না।

তিনি আরো বলেন, এই বোমা ব্যবহার করে অবকাঠামো ধ্বংস করা সম্ভব হলেও তাতে ইরানকে কোনো ছাড় দিতে বাধ্য করা যাবে, এমন নিশ্চয়তা নেই। ফলে বড় ধরনের বিস্ফোরণ ঘটানোর পরও ওয়াশিংটন রাজনৈতিকভাবে সামান্য ফল পেতে পারে।

ম্যাগনিয়ার বলেন, যে সামরিক কমান্ডার এ বোমা ব্যবহারের পক্ষে, তাকে একটি সরল প্রশ্নের উত্তর দিতে হবে—অন্য কোনো অস্ত্র দিয়ে যে কাজ করা সম্ভব নয়, এই অস্ত্র দিয়ে ঠিক কী অর্জন করা যাবে? আর সেই ফল কীভাবে বাস্তবসম্মত রাজনৈতিক সমাধানের পথ তৈরি করবে?

তার ভাষায়, যদি এর পক্ষে যুক্তি হিসেবে শুধু বিস্ফোরণের দৃশ্যমান ব্যাপকতাকে তুলে ধরা হয়, তাহলে প্রস্তাবটি সামরিক কৌশলের চেয়ে রাজনৈতিক প্রদর্শনী হিসেবেই বেশি গ্রহণযোগ্য হবে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত আলোচনায় ট্রাম্প এমন একটি ‘চূড়ান্ত’ পরিণতি চাইছেন, যাতে যুদ্ধের অবসান ঘটার পাশাপাশি ওয়াশিংটনকে পরাজিত হয়নি—এমন প্রমাণও দেখানো যায়।

ইরিত্রিয়া সীমান্তবর্তী শহরে অগ্রসর হচ্ছে ইথিওপীয় সেনারা, যুদ্ধের শঙ্কা

প্রকাশ: বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
ইরিত্রিয়া সীমান্তবর্তী শহরে অগ্রসর হচ্ছে ইথিওপীয় সেনারা, যুদ্ধের শঙ্কা
ইথিওপিয়ার সরকারপন্থি ‘তিগ্রাই পিস ফোর্স’-এর সদস্যরা সড়কে টহল দিচ্ছেন। ছবি: রয়টার্স

আফ্রিকার হর্ন অব আফ্রিকা অঞ্চলে ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সীমান্তবর্তী শহর জালামবেসায় ইথিওপীয় সরকারি বাহিনী অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন কয়েকটি সূত্র। মঙ্গলবার এ তথ্য জানায় রয়টার্স।

কূটনীতিকরা দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘাত এড়াতে যখন তৎপরতা চালাচ্ছেন, তখনই সীমান্ত এলাকায় সামরিক তৎপরতা বৃদ্ধি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

প্রত্যক্ষদর্শী ও সংঘাত পর্যবেক্ষণকারী একটি সংস্থার তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ইরিত্রিয়ার সেনারা বিদ্রোহীদের সহায়তায় ইথিওপিয়ার উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জালামবেসায় প্রবেশ করেছিল। তবে মঙ্গলবার পর্যন্ত সেখানে ইরিত্রিয়ার সেনা কিংবা বিদ্রোহীরা অবস্থান করছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ইরিত্রিয়ার রাজধানী আসমারা ইথিওপিয়ায় সেনা অনুপ্রবেশের অভিযোগ অস্বীকার করেছে। একই সঙ্গে ইথিওপিয়ার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। ইরিত্রিয়ার দাবি, তাদের সেনাবাহিনীর অনুপ্রবেশ নিয়ে আদ্দিস আবাবার অভিযোগ কার্যত ‘যুদ্ধ ঘোষণা’র শামিল।

গত মাসে ইথিওপিয়ায় নতুন করে লড়াই শুরু হয়। টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) নেতৃত্বাধীন বিদ্রোহী জোট অভিযান শুরু করলে পরিস্থিতির অবনতি ঘটে। এর মধ্য দিয়ে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত চলা ভয়াবহ যুদ্ধের পর দেশটিতে আবারও সংঘাত ছড়িয়ে পড়ে। ওই যুদ্ধে কয়েক লাখ মানুষের প্রাণহানি হয়েছিল।

বর্তমানে ইথিওপীয় সরকার ও বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ে সরকারি বাহিনী পাল্টা অভিযান চালিয়ে বেশ কয়েকটি শহর পুনর্দখল করেছে। এতে বিদ্রোহীরা উত্তর দিকে পিছু হটতে বাধ্য হয়েছে।

ছয়টি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবারের মধ্যে ইথিওপীয় সেনারা জালামবেসায় পৌঁছেছে। সূত্রগুলোর মধ্যে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন চারজন, একজন কূটনীতিক এবং সংঘাতের পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখা একজন বিশেষজ্ঞ রয়েছেন।

ইথিওপিয়ার সরকারপন্থি একটি মিলিশিয়ার মুখপাত্র শহরটির নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেননি। এ বিষয়ে ইথিওপীয় সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী আবি আহমেদের মুখপাত্রের কাছ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জালামবেসা ইরিত্রিয়া সীমান্তের ইথিওপীয় অংশে অবস্থিত প্রায় ১৫ হাজার মানুষের একটি শহর। বর্তমানে সেখানে উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: রয়টার্স

সৌদি আরবকে সহায়তায় এরদোয়ানের সঙ্গে ‘কথা বলবেন’ ট্রাম্প

প্রকাশ: বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
সৌদি আরবকে সহায়তায় এরদোয়ানের সঙ্গে ‘কথা বলবেন’ ট্রাম্প

সৌদি আরবের স্বার্থ রক্ষায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সহায়তার অনুরোধ জানাতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কর্মকাণ্ডের সমালোচনা করে ইরান নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণকারী হুতি বিদ্রোহীরা ‘খুবই খারাপ আচরণ করছে’ বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে সৌদি আরবের স্বার্থে সহায়তার জন্য অনুরোধ করার কথা তিনি বিবেচনা করতে পারেন। তাঁর ভাষায়, ‘প্রেসিডেন্ট এরদোয়ান, আমার মনে হয়, আমি যা বলব, তিনি তা-ই করবেন।’

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে তুরস্ক সম্প্রতি রিয়াদকে সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার প্রেক্ষাপটে এ প্রতিশ্রুতি এসেছে।

এদিকে, ইরানের সঙ্গে চলমান অচলাবস্থা প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র শিগগিরই ইরান বিষয়ে একটি সিদ্ধান্ত নেবে। তবে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ট্রাম্প আরও জানিয়েছেন, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে তার আলোচনা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থ রক্ষায় তুরস্কের সম্ভাব্য ভূমিকা নিয়ে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে গুরুত্ব পেয়েছে। তবে এরদোয়ানের সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে কি না কিংবা তুরস্ক সরাসরি কোনো পদক্ষেপ নেবে কি না, তা এখনো স্পষ্ট নয়।