২৫ সেপ্টেম্বর ২০২৬

এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা: বন্ধুদের সঙ্গে ঘুরে ফেরার পথে প্রবাসী যুবক নিহত

প্রকাশ: শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা: বন্ধুদের সঙ্গে ঘুরে ফেরার পথে প্রবাসী যুবক নিহত

বন্ধুদের সঙ্গে মাওয়া ঘুরতে গিয়েছিলেন প্রবাসী হৃদয় হোসেন (২৭)। রাতভর ঘোরাঘুরি শেষে ভোরে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ঢালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। সড়কের রেলিংয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় তাঁর বন্ধু ও মোটরসাইকেলের আরোহী সাজ্জাদ (২৪) আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ছয়টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় হোসেন দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আবদুল্লাহপুর গ্রামের প্রয়াত সায়েদ মিয়ার ছেলে। তিনি সৌদি আরবে ছিলেন। প্রায় চার মাস আগে ছুটিতে দেশে আসেন। চলতি মাসের শেষ দিকে তাঁর সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। আহত সাজ্জাদ সিরাজদিখানের উত্তর ঘোড়ামারা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম রবিউল আউয়াল।

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী বাংলাদেশি নিহত

প্রবাসীর ভোগান্তি কমাতে চালু হয়েছে অনলাইন সত্যায়ন ও ‘ই-অ্যাপোস্টিল’ ব্যবস্থা

ফায়ার সার্ভিস ও নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে চারটি মোটরসাইকেলে করে হৃদয়সহ আট বন্ধু মাওয়া ঘুরতে যান। সেখানে রাতে ঘোরাঘুরি ও খাওয়াদাওয়া শেষে ভোরে তাঁরা কেরানীগঞ্জের দিকে ফিরছিলেন। কুচিয়ামোড়া সেতুর ঢালে পৌঁছালে দ্রুতগতির কারণে হৃদয়ের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যায়। এ সময় হৃদয় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের রেলিংয়ে গিয়ে আঘাত পান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, সকাল ৬টা ২১ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। সেখানে হৃদয়কে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত সাজ্জাদকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

পরে নিহত হৃদয়ের মরদেহ হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

হৃদয়ের পরিবারের সদস্যরা জানান, তিনি বিবাহিত ছিলেন। তাঁর ২২ মাস বয়সী একটি মেয়ে রয়েছে। তিন ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বাবা মারা যাওয়ার পর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন হৃদয়।

হৃদয়ের বোনের স্বামী শাহীন আলম বলেন, ‘বাবা মারা যাওয়ার পর হৃদয় সংসারের হাল ধরে। মা, স্ত্রী ও সন্তানের সবকিছুর দেখভাল সে করত। কিছুদিন পর দেশের বাইরে চলে যাওয়ার কথা ছিল। এ জন্য বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। ঘুরতে গিয়ে যে আর ফিরবে না, কে জানত।’

কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর: ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর:  ২৪ সেপ্টেম্বর ২০২৬

কাতারের পত্র-পত্রিকায় আজ প্রকাশিত কয়েকটি চাকরির খবর পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে। সঠিক নিয়মে নিচের বিজ্ঞপ্তিগুলোতে উল্লেখিত নাম্বারে বা ই-মেইলে আপনার সিভি সহ যোগাগোগ করুন।

গালফ বাংলা নিউজে প্রকাশিত বিভিন্ন চাকরির খবরগুলো আপনাদের সুবিধার্থে শুধুমাত্র তথ্য হিসেবে শেয়ার করা হয়। যে কোনো চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নিচের বিষয়গুলো মাথায় রাখুন:

  • গালফ বাংলা সবসময় কাতারের প্রচলিত আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং আইনি বাধ্যবাধকতা মেনেই তথ্য প্রকাশ করে।
  • প্রকাশিত বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে নিজের যোগ্যতা যাচাই করে সম্পূর্ণ নিজ দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • কোনো চাকরিদাতা বা মধ্যস্থতাকারী যদি চাকরির বিনিময়ে টাকা-পয়সা বা কোনো ধরনের আর্থিক লেনদেনের দাবি করে, তবে তা থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
  • চাকরির আবেদন বা কোনো প্রকার ভুল বোঝাবুঝি এবং অনাকাঙ্ক্ষিত আর্থিক লেনদেনের কারণে কোনো ক্ষতি বা প্রতারণার শিকার হলে গালফ বাংলা নিউজ কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
  • চাকরি পাওয়ার জন্য কাউকে অগ্রিম টাকা দেবেন না। নিজে সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর: ২০ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ: রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর: ১৭ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর: ১৬ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ: বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

কাতারের জেনারেল ট্যাক্স অথরিটিতে চাকরির সুযোগ: ‘কোয়দের’ প্ল্যাটফর্মে আবেদন শুরু

প্রকাশ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
কাতারের জেনারেল ট্যাক্স অথরিটিতে চাকরির সুযোগ: ‘কোয়দের’ প্ল্যাটফর্মে আবেদন শুরু

কাতারের জেনারেল ট্যাক্স অথরিটিতে (GTA) বিভিন্ন পদে নতুন কর্মসংস্থানের সুযোগ ঘোষণা করা হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেশটির সিভিল সার্ভিস অ্যান্ড গভমেন্ট ডেভেলপমেন্ট ব্যুরো সরকারি কর্মসংস্থান ও পেশাগত উন্নয়নের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘কোয়দের’ (Kawader)-এর মাধ্যমে এসব চাকরির সুযোগ চালুর কথা জানায়।

খালি পদের ক্ষেত্র ও বিবরণ:

ঘোষিত নতুন চাকরিগুলোর মধ্যে রয়েছে অ্যাকাউন্টিং ও ফিন্যান্স, ইনফরমেশন সিস্টেমস এবং কম্পিউটার সায়েন্স খাতের বিশেষায়িত বিভিন্ন পদ।

আবেদনের যোগ্যতা:

স্নাতক ডিগ্রিধারী নবীন গ্র্যাজুয়েট এবং অভিজ্ঞ প্রার্থীরা—উভয় পক্ষই এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থীর জন্যই সুযোগটি উন্মুক্ত রয়েছে।

আবেদনের নিয়ম ও শর্তাবলী:

আগ্রহী যোগ্য প্রার্থীরা নিচের অফিশিয়াল লিংকের মাধ্যমে ‘কোয়দের’ প্ল্যাটফর্মে গিয়ে আবেদন করতে পারবেন:

ওয়েবসাইট: http://kawader.gov.qa/home

বিশেষ দ্রষ্টব্য: যেহেতু 'কোয়দের' (Kawader) প্ল্যাটফর্মটি শুধুমাত্র কাতারি নাগরিক এবং কাতারি মায়ের সন্তানগণের জন্য নির্ধারিত, তাই এই ক্যাটাগরির মধ্যে যারা রয়েছেন, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।