২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদিসহ ৭ আরব দেশের সেনাপ্রধানের সঙ্গে গোপন বৈঠক ইসরায়েলি সেনাপ্রধানের

প্রকাশ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামিরের সঙ্গে সৌদি আরবসহ সাত আরব দেশের সেনাপ্রধান বৈঠক করেছেন। ইরান-ইসরায়েল যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে জার্মানিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের উদ্যোগে আয়োজিত বৈঠকে অংশ নেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও মিশরের সামরিক কর্মকর্তারা।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইসরায়েলি দুই কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস বৈঠকটির বিষয়ে তথ্য প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে জার্মানির একটি নির্জন স্কি রিসোর্টে গোপনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বৈঠকটির আয়োজন করেন। পরে অ্যাক্সিওসকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে সেন্টকমও।

অ্যাক্সিওস জানিয়েছে, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করার পর এ ধরনের এটি প্রথম বৈঠক। এর আগেও এসব দেশের কর্মকর্তারা একই ধরনের বৈঠকে অংশ নিয়েছেন। তবে অংশ নেওয়া আরব দেশগুলোর কয়েকটির সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এর মধ্যে সৌদি আরব ও কাতার রয়েছে। ইসরায়েলের কয়েকজন প্রভাবশালী রাজনীতিক কাতারকে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবেও আখ্যা দিয়েছেন।

বৈঠকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান ইয়াল জামির বিভিন্ন ফ্রন্টে আইডিএফের সামরিক অভিযান সম্পর্কে অংশ নেওয়া সামরিক কর্মকর্তাদের অবহিত করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ সময় সেন্টকম প্রধান ব্র্যাড কুপার জানান, ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো আক্রান্ত হলেও যুক্তরাষ্ট্র এ অঞ্চল থেকে তাদের বাহিনী প্রত্যাহার করবে না। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।

কুপার হরমুজ প্রণালিতে সামুদ্রিক নৌ চলাচল বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার কথাও জানান। ইরান জলপথটি অবরোধ এবং সেখানে চলাচলকারী জাহাজে হামলা শুরুর আগে বিশ্বের জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হতো।

বৈঠকের বিষয়ে অ্যাক্সিওসকে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, জার্মানিতে নির্ধারিত একটি সম্মেলনের সময় আটটি দেশের জ্যেষ্ঠ সামরিক নেতাদের আতিথ্য দিয়েছে তারা। বিবৃতিতে বলা হয়, বৈঠকে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা হয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছে, সেন্টকমের সহায়তায় ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে এমন কিছু ব্যবস্থা নিয়েও আলোচনা চলছে, যার মাধ্যমে বাব আল-মানদেব প্রণালির দিকে হুতি গোষ্ঠীর অগ্রগতি মোকাবিলায় সৌদি আরবকে সহায়তা করতে পারে ইসরায়েল।

ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে নতুন করে সংঘাত এবং সৌদি আরবে তাদের হামলার প্রেক্ষাপটে এ আলোচনা চলছে। তবে ওই সূত্রের দাবি, ইসরায়েল সরাসরি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেবে- এমন সম্ভাবনা কম।

বৈঠক এবং মধ্যপ্রাচ্যে সামরিক পদক্ষেপ নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর: ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর:  ২৪ সেপ্টেম্বর ২০২৬

কাতারের পত্র-পত্রিকায় আজ প্রকাশিত কয়েকটি চাকরির খবর পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে। সঠিক নিয়মে নিচের বিজ্ঞপ্তিগুলোতে উল্লেখিত নাম্বারে বা ই-মেইলে আপনার সিভি সহ যোগাগোগ করুন।

গালফ বাংলা নিউজে প্রকাশিত বিভিন্ন চাকরির খবরগুলো আপনাদের সুবিধার্থে শুধুমাত্র তথ্য হিসেবে শেয়ার করা হয়। যে কোনো চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নিচের বিষয়গুলো মাথায় রাখুন:

  • গালফ বাংলা সবসময় কাতারের প্রচলিত আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং আইনি বাধ্যবাধকতা মেনেই তথ্য প্রকাশ করে।
  • প্রকাশিত বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে নিজের যোগ্যতা যাচাই করে সম্পূর্ণ নিজ দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • কোনো চাকরিদাতা বা মধ্যস্থতাকারী যদি চাকরির বিনিময়ে টাকা-পয়সা বা কোনো ধরনের আর্থিক লেনদেনের দাবি করে, তবে তা থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
  • চাকরির আবেদন বা কোনো প্রকার ভুল বোঝাবুঝি এবং অনাকাঙ্ক্ষিত আর্থিক লেনদেনের কারণে কোনো ক্ষতি বা প্রতারণার শিকার হলে গালফ বাংলা নিউজ কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
  • চাকরি পাওয়ার জন্য কাউকে অগ্রিম টাকা দেবেন না। নিজে সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর: ২০ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ: রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর: ১৭ সেপ্টেম্বর ২০২৬

কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর: ১৬ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ: বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

কাতারের জেনারেল ট্যাক্স অথরিটিতে চাকরির সুযোগ: ‘কোয়দের’ প্ল্যাটফর্মে আবেদন শুরু

প্রকাশ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
কাতারের জেনারেল ট্যাক্স অথরিটিতে চাকরির সুযোগ: ‘কোয়দের’ প্ল্যাটফর্মে আবেদন শুরু

কাতারের জেনারেল ট্যাক্স অথরিটিতে (GTA) বিভিন্ন পদে নতুন কর্মসংস্থানের সুযোগ ঘোষণা করা হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেশটির সিভিল সার্ভিস অ্যান্ড গভমেন্ট ডেভেলপমেন্ট ব্যুরো সরকারি কর্মসংস্থান ও পেশাগত উন্নয়নের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘কোয়দের’ (Kawader)-এর মাধ্যমে এসব চাকরির সুযোগ চালুর কথা জানায়।

খালি পদের ক্ষেত্র ও বিবরণ:

ঘোষিত নতুন চাকরিগুলোর মধ্যে রয়েছে অ্যাকাউন্টিং ও ফিন্যান্স, ইনফরমেশন সিস্টেমস এবং কম্পিউটার সায়েন্স খাতের বিশেষায়িত বিভিন্ন পদ।

আবেদনের যোগ্যতা:

স্নাতক ডিগ্রিধারী নবীন গ্র্যাজুয়েট এবং অভিজ্ঞ প্রার্থীরা—উভয় পক্ষই এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থীর জন্যই সুযোগটি উন্মুক্ত রয়েছে।

আবেদনের নিয়ম ও শর্তাবলী:

আগ্রহী যোগ্য প্রার্থীরা নিচের অফিশিয়াল লিংকের মাধ্যমে ‘কোয়দের’ প্ল্যাটফর্মে গিয়ে আবেদন করতে পারবেন:

ওয়েবসাইট: http://kawader.gov.qa/home

বিশেষ দ্রষ্টব্য: যেহেতু 'কোয়দের' (Kawader) প্ল্যাটফর্মটি শুধুমাত্র কাতারি নাগরিক এবং কাতারি মায়ের সন্তানগণের জন্য নির্ধারিত, তাই এই ক্যাটাগরির মধ্যে যারা রয়েছেন, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।