২৫ সেপ্টেম্বর ২০২৬

স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে নারীর অবস্থান

প্রকাশ: শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে নারীর অবস্থান

কুমিল্লার দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা এবং সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে সৌদিআরব প্রবাসী এনামুল হকের বাড়িতে দুই দিন ধরে অবস্থান করছেন হ্যাপি আক্তার (২৭) নামের এক নারী।

দেবিদ্বার পৌরসভার বারেরা গ্রামের বদুরুদ্দি হাজী বাড়িতে গত বুধবার থেকে তিনি অবস্থান নিয়েছেন । হ্যাপি আক্তার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কলাতলী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। এনামুল হকের সঙ্গে এটি তার দ্বিতীয় বিয়ে।

ভুক্তভোগী হ্যাপী আক্তার জানায় , দেবিদ্বার পৌরসভার বারেরা গ্রামের মৃত মনু মিয়ার প্রবাসী ছেলে এনামুল হকের সঙ্গে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে সৌদি আরবে পরিচয় ও পরে বিয়ে হয়।

এরপর তাঁরা সৌদির জেদ্দা শহরের আলকোমরা এলাকার হোটেল জিম্মসহ বিভিন্ন স্থানে একসাথে বসবাস করতেন। চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় হ্যাপিকে দুই বছর আগে বাংলাদেশে পাঠিয়ে দেন এনামুল।

বাবার বাড়ি হ্যাপী একটি ছেলে হয়। স্ত্রী সন্তানের সাথে এনামুল নিয়মিত যোগাযোগ রাখতেন এবং ভরন পোষনের খরচ পাঠাতেন। তবে স্ত্রীর মর্যাদা দিয়ে নিজ ঘরে তুলে না নিয়ে দীর্ঘ দিন তালবাহানা করায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্বামীর বাড়িতে এসে অবস্থান নেন তিনি।

হ্যাপি অভিযোগ করেন, "তার বাড়িতে আসার কারণে স্বামীর মোবাইল ফোন থেকে আমাকে এবং আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমাকে ঘরে তুলে না নিলে সন্তানকে নিয়ে এখানেই আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ নেই।"

এদিকে এনামুলের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরবে অবস্থানরত এনামুলের দেশে অপর একটি সংসার রয়েছে এবং সেই সংসারে তাঁর দুটি ছেলেসন্তান রয়েছে।

বিষয়টি জানতে প্রবাসী এনামুলের মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, হ্যাপীর সাথে তার বিয়ে হলেও বর্তমানে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তাই তাকে স্ত্রী হিসেবে সে গ্রহণ করবে না। তবে ইকরামুল তার ছেলে বলে স্বীকার করেন এনামুল।

এনামুলের ছোট ভাই সাহাদাত হোসেন বলেন, "আমার ভাই দেশে এলে সন্তান ও বিয়ের সত্যতা যাচাই করা যেতে পারে। সত্য প্রমাণিত হলে বিষয়টি বিবেচনা করা হবে। আমরা ছেলের ডি এন এ টেস্ট করাবো, যদি সে আমার ভাইয়ের ছেলে হয় তবে তাকে আমরাই লালন পালন করবো।

যোগাযোগ করা হলে বৃহস্পতিবার রাত আটটায় দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, "বিষয়টি সম্পর্কে আমরা অবহিত হয়েছি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আরও পড়ুন

ফেনীতে জানালার গ্রিল কেটে প্রবাসীকে কুপিয়ে ডাকাতি

প্রবাসীর বাড়িতে ডাকাতি, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ

কার্ডের নামে প্রবাসীদের হয়রানি এবং ম্যানপাওয়ার ব্যবসার তীব্র সমালোচনা হাসনাত আবদুল্লাহর

কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর: ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর:  ২৪ সেপ্টেম্বর ২০২৬

কাতারের পত্র-পত্রিকায় আজ প্রকাশিত কয়েকটি চাকরির খবর পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে। সঠিক নিয়মে নিচের বিজ্ঞপ্তিগুলোতে উল্লেখিত নাম্বারে বা ই-মেইলে আপনার সিভি সহ যোগাগোগ করুন।

গালফ বাংলা নিউজে প্রকাশিত বিভিন্ন চাকরির খবরগুলো আপনাদের সুবিধার্থে শুধুমাত্র তথ্য হিসেবে শেয়ার করা হয়। যে কোনো চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নিচের বিষয়গুলো মাথায় রাখুন:

  • গালফ বাংলা সবসময় কাতারের প্রচলিত আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং আইনি বাধ্যবাধকতা মেনেই তথ্য প্রকাশ করে।
  • প্রকাশিত বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে নিজের যোগ্যতা যাচাই করে সম্পূর্ণ নিজ দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • কোনো চাকরিদাতা বা মধ্যস্থতাকারী যদি চাকরির বিনিময়ে টাকা-পয়সা বা কোনো ধরনের আর্থিক লেনদেনের দাবি করে, তবে তা থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
  • চাকরির আবেদন বা কোনো প্রকার ভুল বোঝাবুঝি এবং অনাকাঙ্ক্ষিত আর্থিক লেনদেনের কারণে কোনো ক্ষতি বা প্রতারণার শিকার হলে গালফ বাংলা নিউজ কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
  • চাকরি পাওয়ার জন্য কাউকে অগ্রিম টাকা দেবেন না। নিজে সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর: ২০ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ: রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর: ১৭ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর: ১৬ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ: বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

কাতারের জেনারেল ট্যাক্স অথরিটিতে চাকরির সুযোগ: ‘কোয়দের’ প্ল্যাটফর্মে আবেদন শুরু

প্রকাশ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
কাতারের জেনারেল ট্যাক্স অথরিটিতে চাকরির সুযোগ: ‘কোয়দের’ প্ল্যাটফর্মে আবেদন শুরু

কাতারের জেনারেল ট্যাক্স অথরিটিতে (GTA) বিভিন্ন পদে নতুন কর্মসংস্থানের সুযোগ ঘোষণা করা হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেশটির সিভিল সার্ভিস অ্যান্ড গভমেন্ট ডেভেলপমেন্ট ব্যুরো সরকারি কর্মসংস্থান ও পেশাগত উন্নয়নের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘কোয়দের’ (Kawader)-এর মাধ্যমে এসব চাকরির সুযোগ চালুর কথা জানায়।

খালি পদের ক্ষেত্র ও বিবরণ:

ঘোষিত নতুন চাকরিগুলোর মধ্যে রয়েছে অ্যাকাউন্টিং ও ফিন্যান্স, ইনফরমেশন সিস্টেমস এবং কম্পিউটার সায়েন্স খাতের বিশেষায়িত বিভিন্ন পদ।

আবেদনের যোগ্যতা:

স্নাতক ডিগ্রিধারী নবীন গ্র্যাজুয়েট এবং অভিজ্ঞ প্রার্থীরা—উভয় পক্ষই এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থীর জন্যই সুযোগটি উন্মুক্ত রয়েছে।

আবেদনের নিয়ম ও শর্তাবলী:

আগ্রহী যোগ্য প্রার্থীরা নিচের অফিশিয়াল লিংকের মাধ্যমে ‘কোয়দের’ প্ল্যাটফর্মে গিয়ে আবেদন করতে পারবেন:

ওয়েবসাইট: http://kawader.gov.qa/home

বিশেষ দ্রষ্টব্য: যেহেতু 'কোয়দের' (Kawader) প্ল্যাটফর্মটি শুধুমাত্র কাতারি নাগরিক এবং কাতারি মায়ের সন্তানগণের জন্য নির্ধারিত, তাই এই ক্যাটাগরির মধ্যে যারা রয়েছেন, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।