২৫ সেপ্টেম্বর ২০২৬

স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ডসে ৪টি শিরোপা জয় এবং ৫-স্টার রেটিং অক্ষুণ্ণ রাখল কাতার এয়ারওয়েজ

প্রকাশ: শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ডসে ৪টি শিরোপা জয় এবং ৫-স্টার রেটিং অক্ষুণ্ণ রাখল কাতার এয়ারওয়েজ

২০২৬ সালের মর্যাদাপূর্ণ স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে (Skytrax World Airline Awards 2026) দারুণ সাফল্য অর্জন করেছে কাতার এয়ারওয়েজ। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এই বিমান সংস্থাটি চারটি প্রধান ক্যাটাগরিতে পুরস্কার জয়ের পাশাপাশি তাদের স্বনামধন্য ‘ফাইভি-স্টার এয়ারলাইন’ (5-Star Airline) রেটিং সফলভাবে অক্ষুণ্ণ রেখেছে।

যে চারটি বিভাগে পুরস্কার জিতেছে কাতার এয়ারওয়েজ:

১. বিশ্বের সেরা বিজনেস ক্লাস (World's Best Business Class): ইতিহাসে সপ্তদশ বারের মতো এই গৌরব অর্জন করল কাতার এয়ারওয়েজ।

২. মধ্যপ্রাচ্যের সেরা এয়ারলাইন (Best Airline in the Middle East): পঞ্চদশ বারের মতো এই খেতাবটি নিজেদের করে নিল সংস্থাটি।

৩. বিশ্বের সেরা বিজনেস ক্লাস লাউঞ্জ (World's Best Business Class Lounge): অষ্টমবারের মতো এই স্বীকৃতি পেল তাদের বিখ্যাত ‘আল মুরজান বিজনেস লাউঞ্জ – দ্য গার্ডেন’।

৪. বিশ্বের সেরা অনবোর্ড ওয়াই-ফাই (World's Best Onboard Wi-Fi): ইতিহাসে প্রথম কোনো এয়ারলাইন হিসেবে এই মাইলফলক অর্জন করল কাতার এয়ারওয়েজ।

যাত্রীসেবা ও অত্যাধুনিক প্রযুক্তির স্বীকৃতি:

এয়ারলাইনটির ফ্ল্যাগশিপ বিজনেস ক্লাস প্রোডাক্ট ‘কিউসুইট’ (Qsuite) তার পেটেন্ট করা কোয়াড সিটিং কনফিগারেশন এবং অতুলনীয় প্রাইভেসি ও বিলাসবহুল সেবার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এছাড়া, স্টারলিংক-সজ্জিত বিশ্বের প্রথম ও বৃহত্তম ওয়াইডবডি ফ্লিট চালুর মাধ্যমে আকাশে উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করায় ইতিহাসে প্রথমবারের মতো অনবোর্ড ওয়াই-ফাই ক্যাটাগরিতে এই শীর্ষ পুরস্কার অর্জন করল তারা। এ পর্যন্ত ৯৬ হাজারের বেশি ফ্লাইটে আড়াই কোটিরও বেশি বিশ্বব্যাপী যাত্রী এই সেবার সুফল পেয়েছেন।

কর্তৃপক্ষের প্রতিক্রিয়া:

পুরস্কার অর্জনের পর কাতার এয়ারওয়েজ গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার হামাদ আল-খাতার বলেন, “স্কাইট্র্যাক্সের চারটি বিশ্বসেরা পুরস্কার অর্জন করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আমাদের ৬০ হাজার নিবেদিতপ্রাণ সহকর্মীর প্রতিদিনের কঠোর পরিশ্রম এবং অনন্য সেবার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।” আগামী বছর কাতার এয়ারওয়েজের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রাক্কালে এই আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বমঞ্চে এয়ারলাইনটির শীর্ষ অবস্থানকে আরও সুদৃঢ় করল।

কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর: ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর:  ২৪ সেপ্টেম্বর ২০২৬

কাতারের পত্র-পত্রিকায় আজ প্রকাশিত কয়েকটি চাকরির খবর পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে। সঠিক নিয়মে নিচের বিজ্ঞপ্তিগুলোতে উল্লেখিত নাম্বারে বা ই-মেইলে আপনার সিভি সহ যোগাগোগ করুন।

গালফ বাংলা নিউজে প্রকাশিত বিভিন্ন চাকরির খবরগুলো আপনাদের সুবিধার্থে শুধুমাত্র তথ্য হিসেবে শেয়ার করা হয়। যে কোনো চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নিচের বিষয়গুলো মাথায় রাখুন:

  • গালফ বাংলা সবসময় কাতারের প্রচলিত আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং আইনি বাধ্যবাধকতা মেনেই তথ্য প্রকাশ করে।
  • প্রকাশিত বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে নিজের যোগ্যতা যাচাই করে সম্পূর্ণ নিজ দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • কোনো চাকরিদাতা বা মধ্যস্থতাকারী যদি চাকরির বিনিময়ে টাকা-পয়সা বা কোনো ধরনের আর্থিক লেনদেনের দাবি করে, তবে তা থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
  • চাকরির আবেদন বা কোনো প্রকার ভুল বোঝাবুঝি এবং অনাকাঙ্ক্ষিত আর্থিক লেনদেনের কারণে কোনো ক্ষতি বা প্রতারণার শিকার হলে গালফ বাংলা নিউজ কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
  • চাকরি পাওয়ার জন্য কাউকে অগ্রিম টাকা দেবেন না। নিজে সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর: ২০ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ: রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর: ১৭ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর: ১৬ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ: বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

কাতারের জেনারেল ট্যাক্স অথরিটিতে চাকরির সুযোগ: ‘কোয়দের’ প্ল্যাটফর্মে আবেদন শুরু

প্রকাশ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
কাতারের জেনারেল ট্যাক্স অথরিটিতে চাকরির সুযোগ: ‘কোয়দের’ প্ল্যাটফর্মে আবেদন শুরু

কাতারের জেনারেল ট্যাক্স অথরিটিতে (GTA) বিভিন্ন পদে নতুন কর্মসংস্থানের সুযোগ ঘোষণা করা হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেশটির সিভিল সার্ভিস অ্যান্ড গভমেন্ট ডেভেলপমেন্ট ব্যুরো সরকারি কর্মসংস্থান ও পেশাগত উন্নয়নের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘কোয়দের’ (Kawader)-এর মাধ্যমে এসব চাকরির সুযোগ চালুর কথা জানায়।

খালি পদের ক্ষেত্র ও বিবরণ:

ঘোষিত নতুন চাকরিগুলোর মধ্যে রয়েছে অ্যাকাউন্টিং ও ফিন্যান্স, ইনফরমেশন সিস্টেমস এবং কম্পিউটার সায়েন্স খাতের বিশেষায়িত বিভিন্ন পদ।

আবেদনের যোগ্যতা:

স্নাতক ডিগ্রিধারী নবীন গ্র্যাজুয়েট এবং অভিজ্ঞ প্রার্থীরা—উভয় পক্ষই এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থীর জন্যই সুযোগটি উন্মুক্ত রয়েছে।

আবেদনের নিয়ম ও শর্তাবলী:

আগ্রহী যোগ্য প্রার্থীরা নিচের অফিশিয়াল লিংকের মাধ্যমে ‘কোয়দের’ প্ল্যাটফর্মে গিয়ে আবেদন করতে পারবেন:

ওয়েবসাইট: http://kawader.gov.qa/home

বিশেষ দ্রষ্টব্য: যেহেতু 'কোয়দের' (Kawader) প্ল্যাটফর্মটি শুধুমাত্র কাতারি নাগরিক এবং কাতারি মায়ের সন্তানগণের জন্য নির্ধারিত, তাই এই ক্যাটাগরির মধ্যে যারা রয়েছেন, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।