২৫ সেপ্টেম্বর ২০২৬

কাতারকে পেছনে ফেলে বিশ্বের সেরা এয়ারলাইন সিঙ্গাপুর এয়ারলাইনস!

২০২৬ সালের সেরা এয়ারলাইনের মুকুট আবারও উঠল সিঙ্গাপুর এয়ারলাইনসের মাথায়।
প্রকাশ: রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
কাতারকে পেছনে ফেলে বিশ্বের সেরা এয়ারলাইন সিঙ্গাপুর এয়ারলাইনস!

বিশ্বের সেরা এয়ারলাইনের মুকুট আবারও উঠল সিঙ্গাপুর এয়ারলাইনসের মাথায়। ২০২৬ সালের স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে বিশ্বের সেরা এয়ারলাইন নির্বাচিত হয়েছে সিঙ্গাপুরের এই উড়োজাহাজ সংস্থা। গত বছরের চ্যাম্পিয়ন কাতার এয়ারওয়েজ এবার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় হয়েছে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ।

লন্ডনে ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত স্কাইট্র্যাক্সের ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে ২০২৬ সালের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিমান চলাচল খাতের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কারকে প্রায়ই ‘এভিয়েশন ইন্ডাস্ট্রির অস্কার’ হিসেবে উল্লেখ করা হয়।

এ নিয়ে স্কাইট্র্যাক্সের ইতিহাসে **ষষ্ঠবারের মতো** বিশ্বের সেরা এয়ারলাইনের স্বীকৃতি পেল সিঙ্গাপুর এয়ারলাইনস। এর আগে ২০০৪, ২০০৭, ২০০৮, ২০১৮ ও ২০২৩ সালে প্রতিষ্ঠানটি এই পুরস্কার জিতেছিল। সর্বশেষ ২০২৩ সালের পর এবার আবারও শীর্ষস্থান দখল করল তারা।

২০২৬ সালের র‌্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর এয়ারলাইনসের পর দ্বিতীয় স্থানে রয়েছে কাতার এয়ারওয়েজ। তৃতীয় ক্যাথে প্যাসিফিক, চতুর্থ জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) এবং পঞ্চম স্থানে রয়েছে তার্কিশ এয়ারলাইনস। ষষ্ঠ হয়েছে এমিরেটস, সপ্তম এয়ার ফ্রান্স এবং অষ্টম হাইনান এয়ারলাইনস। নবম জাপান এয়ারলাইনস এবং দশম কোরিয়ান এয়ার।

সেরা এয়ারলাইনের স্বীকৃতির পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কারও পেয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। প্রতিষ্ঠানটি বিশ্বের সেরা ইকোনমি ক্লাস, সেরা ইকোনমি ক্লাস অনবোর্ড ক্যাটারিং এবং এশিয়ার সেরা এয়ারলাইনের পুরস্কার জিতেছে। বিশ্বের সেরা কেবিন ক্রু বিভাগেও দ্বিতীয় হয়েছে তারা।

অন্যদিকে কাতার এয়ারওয়েজ এবার দ্বিতীয় হলেও গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগে সাফল্য পেয়েছে। প্রতিষ্ঠানটি বিশ্বের সেরা বিজনেস ক্লাস, সেরা বিজনেস ক্লাস সিট এবং সেরা অনবোর্ড ওয়াই-ফাইয়ের পুরস্কার জিতেছে। ২০২৬ সালে প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ডস বেস্ট অনবোর্ড ওয়াই-ফাই’ বিভাগ চালু করে স্কাইট্র্যাক্স, যেখানে শীর্ষে রয়েছে কাতার এয়ারওয়েজ।

তৃতীয় স্থানে থাকা ক্যাথে প্যাসিফিক পেয়েছে বিশ্বের সেরা কেবিন ক্রুর পুরস্কার। এএনএ জিতেছে বিশ্বের সেরা এয়ারপোর্ট সার্ভিসেসের স্বীকৃতি।

এমিরেটস পেয়েছে বিশ্বের সেরা ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্টের পুরস্কার। এদিকে STARLUX Airlines নির্বাচিত হয়েছে বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন এয়ারলাইন হিসেবে।

স্কাইট্র্যাক্স জানিয়েছে, ২০২৬ সালের পুরস্কারের জন্য গ্রাহক জরিপ ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত পরিচালিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীদের মতামতের ভিত্তিতে এই র‌্যাঙ্কিং তৈরি করা হয়েছে এবং এতে ৩০০-এর বেশি এয়ারলাইন অন্তর্ভুক্ত ছিল।

২০২৬ সালের বিশ্বের শীর্ষ ২০ এয়ারলাইন

১. সিঙ্গাপুর এয়ারলাইনস

২. কাতার এয়ারওয়েজ

৩. ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ

৪. অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ)

৫. তার্কিশ এয়ারলাইনস

৬. এমিরেটস

৭. এয়ার ফ্রান্স

৮. হাইনান এয়ারলাইনস

৯. জাপান এয়ারলাইনস

১০. কোরিয়ান এয়ার

১১. ইভিএ এয়ার

১২. কান্টাস এয়ারওয়েজ

১৩. স্টারলাক্স এয়ারলাইনস

১৪. লুফথানসা

১৫. সৌদিয়া

১৬. আইবেরিয়া

১৭. এয়ার কানাডা

১৮. ভার্জিন আটলান্টিক

১৯. সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইনস

২০. থাই এয়ারওয়েজ।

অঞ্চলভিত্তিক তালিকাতেও এশিয়ায় সিঙ্গাপুর এয়ারলাইনস, ইউরোপে তার্কিশ এয়ারলাইনস, মধ্যপ্রাচ্যে কাতার এয়ারওয়েজ এবং আফ্রিকায় ইথিওপিয়ান এয়ারলাইনস শীর্ষে রয়েছে। দক্ষিণ আমেরিকায় LATAM এবং অস্ট্রেলিয়া-প্যাসিফিক অঞ্চলে কান্টাস সেরা হয়েছে।

স্কাইট্র্যাক্সের প্রধান নির্বাহী এডওয়ার্ড প্লেইস্টেড সিঙ্গাপুর এয়ারলাইনসকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিষ্ঠানটির এই অর্জন তাদের পণ্য ও সেবার মানের প্রতিফলন। সিঙ্গাপুর এয়ারলাইনসের প্রধান নির্বাহী গোহ চুন ফংও কর্মীদের নিষ্ঠা ও পেশাদারিত্বকে এই সাফল্যের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন।

কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর: ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর:  ২৪ সেপ্টেম্বর ২০২৬

কাতারের পত্র-পত্রিকায় আজ প্রকাশিত কয়েকটি চাকরির খবর পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে। সঠিক নিয়মে নিচের বিজ্ঞপ্তিগুলোতে উল্লেখিত নাম্বারে বা ই-মেইলে আপনার সিভি সহ যোগাগোগ করুন।

গালফ বাংলা নিউজে প্রকাশিত বিভিন্ন চাকরির খবরগুলো আপনাদের সুবিধার্থে শুধুমাত্র তথ্য হিসেবে শেয়ার করা হয়। যে কোনো চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নিচের বিষয়গুলো মাথায় রাখুন:

  • গালফ বাংলা সবসময় কাতারের প্রচলিত আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং আইনি বাধ্যবাধকতা মেনেই তথ্য প্রকাশ করে।
  • প্রকাশিত বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে নিজের যোগ্যতা যাচাই করে সম্পূর্ণ নিজ দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • কোনো চাকরিদাতা বা মধ্যস্থতাকারী যদি চাকরির বিনিময়ে টাকা-পয়সা বা কোনো ধরনের আর্থিক লেনদেনের দাবি করে, তবে তা থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
  • চাকরির আবেদন বা কোনো প্রকার ভুল বোঝাবুঝি এবং অনাকাঙ্ক্ষিত আর্থিক লেনদেনের কারণে কোনো ক্ষতি বা প্রতারণার শিকার হলে গালফ বাংলা নিউজ কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
  • চাকরি পাওয়ার জন্য কাউকে অগ্রিম টাকা দেবেন না। নিজে সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর: ২০ সেপ্টেম্বর ২০২৬

কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর: ১৭ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর: ১৬ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ: বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬

কাতারের জেনারেল ট্যাক্স অথরিটিতে চাকরির সুযোগ: ‘কোয়দের’ প্ল্যাটফর্মে আবেদন শুরু

প্রকাশ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
কাতারের জেনারেল ট্যাক্স অথরিটিতে চাকরির সুযোগ: ‘কোয়দের’ প্ল্যাটফর্মে আবেদন শুরু

কাতারের জেনারেল ট্যাক্স অথরিটিতে (GTA) বিভিন্ন পদে নতুন কর্মসংস্থানের সুযোগ ঘোষণা করা হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেশটির সিভিল সার্ভিস অ্যান্ড গভমেন্ট ডেভেলপমেন্ট ব্যুরো সরকারি কর্মসংস্থান ও পেশাগত উন্নয়নের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘কোয়দের’ (Kawader)-এর মাধ্যমে এসব চাকরির সুযোগ চালুর কথা জানায়।

খালি পদের ক্ষেত্র ও বিবরণ:

ঘোষিত নতুন চাকরিগুলোর মধ্যে রয়েছে অ্যাকাউন্টিং ও ফিন্যান্স, ইনফরমেশন সিস্টেমস এবং কম্পিউটার সায়েন্স খাতের বিশেষায়িত বিভিন্ন পদ।

আবেদনের যোগ্যতা:

স্নাতক ডিগ্রিধারী নবীন গ্র্যাজুয়েট এবং অভিজ্ঞ প্রার্থীরা—উভয় পক্ষই এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থীর জন্যই সুযোগটি উন্মুক্ত রয়েছে।

আবেদনের নিয়ম ও শর্তাবলী:

আগ্রহী যোগ্য প্রার্থীরা নিচের অফিশিয়াল লিংকের মাধ্যমে ‘কোয়দের’ প্ল্যাটফর্মে গিয়ে আবেদন করতে পারবেন:

ওয়েবসাইট: http://kawader.gov.qa/home

বিশেষ দ্রষ্টব্য: যেহেতু 'কোয়দের' (Kawader) প্ল্যাটফর্মটি শুধুমাত্র কাতারি নাগরিক এবং কাতারি মায়ের সন্তানগণের জন্য নির্ধারিত, তাই এই ক্যাটাগরির মধ্যে যারা রয়েছেন, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।