দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এক ধাপ পিছিয়ে ১৩তম বাংলাদেশ: টিআইবি
Loading...

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এক ধাপ পিছিয়ে ১৩তম বাংলাদেশ: টিআইবি
২০২৫ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। ২০২৪ সালে এই অবস্থান ছিল ১৪ম। বিশ্বের ১৮২টি দেশ ও অঞ্চলের মধ্যে জরিপের ভিত্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের করাপশন পারসেপশন ইনডেক্স (সিপিআই) বা ‘দুর্নীতির ধারণা সূচক ২০২৫’ প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এই তথ্য তুলে ধরেন।
২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়েছে।
সিপিআইয়ের দুর্নীতির ধারণার মাত্রাকে ০ (শূন্য) থেকে ১০০ (এক শ)-এর স্কেলে নির্ধারণ করা হয়। ‘০’ স্কোরকে দুর্নীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং ‘১০০’ স্কোরকে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বা সর্বাধিক সুশাসিত বলে ধারণা করা হয়।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম। আর ২০২৩ সালে এই অবস্থান ছিল ১০ম। চার ধাপ এগিয়ে যাওয়ার কারণ দেশে দুর্নীতি কমেনি, বরং বাংলাদেশ নম্বর আরও কম পেয়েছিল।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
- মাঝ আকাশ থেকে মহাসড়কে আছড়ে পড়লো বিমান
- বিশ্বকাপ না খেলায় শাস্তি নয়, উল্টো আইসিসি থেকে পুরস্কার পাচ্ছে বাংলাদেশ
- মধ্যপ্রাচ্যে তালাবাত রাইডারদের জন্য ৮৫ মিলিয়ন কাতারি রিয়াল বকশিশ, নজিরবিহীন অর্জন
- দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এক ধাপ পিছিয়ে ১৩তম বাংলাদেশ: টিআইবি
- নিরাপত্তার চাদরে দেশ, ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী
Loading...






