কাতারের জনপ্রিয় সুপারশপ চেইন ‘আল মিরা কনজিউমার গুডস কোম্পানি’ আলমিরা তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরো নভেম্বর মাসজুড়ে আকর্ষণীয় অফার, বিশেষ ছাড় এবং বিশাল পুরস্কারের মেগা ক্যাম্পেইন ঘোষণা করেছে। আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আল মিরার প্রতিটি আউটলেটে এই বিশেষ উদযাপনী কার্যক্রম চলবে।
১০ জন পাবেন ১ লাখ রিয়ালের পুরস্কার
এই বর্ষপূর্তি উদযাপনের মূল আকর্ষণ হলো ‘১০ ওয়াফা মিলিওনিয়ার’ (10 Wafa Millionaires) স্পেশাল র্যাফেল ড্র। আল মিরার বিশ্বস্ত ‘ওয়াফা’ (wafa) লয়্যালটি মেম্বারদের মধ্য থেকে ১০ জন সদস্যকে ১ মিলিয়ন (১০ লাখ) করে পয়েন্ট দেওয়া হবে, যা নগদ ১০,০০০ কাতারি রিয়ালের সমপরিমাণ। ১০ জন বিজয়ী মিলিয়ে মোট ১ কোটি ওয়াফা পয়েন্ট (১ লাখ কাতারি রিয়াল মূল্যমানের শপিং ভাউচার) উপহার দেবে আল মিরা।
কুপন পাওয়ার নিয়মাবলী:
-
কেনাকাটার সময় ওয়াফা (wafa) মেম্বারশিপ ব্যবহার করে প্রতি ১০০ কাতারি রিয়াল খরচে ১টি ডিজিটাল র্যাফেল এন্ট্রি পাওয়া যাবে।
-
১০০ রিয়ালের প্রতিটি অতিরিক্ত কেনাকাটায় আরও ১টি করে বাড়তি সুযোগ যুক্ত হবে।
-
ড্রয়ের তারিখ: আগামী ২ ডিসেম্বর ২০২৬ তারিখে বিজয়ী নির্বাচন করা হবে। বিজয়ীদের নিবন্ধিত ফোন বা মেম্বারশিপ অ্যাকাউন্টের মাধ্যমে যোগাযোগ করা হবে এবং পরবর্তী ৯০ দিনের মধ্যে পুরস্কার দাবি করতে হবে।
পুরো মাসজুড়ে বিশেষ ছাড় ও ইভেন্ট
পুরো নভেম্বর মাসজুড়ে ক্রেতাদের জন্য বেশ কয়েকটি ধাপে বিশেষ সুযোগ থাকবে:
-
সাপ্তাহিক বিশেষ ছাড়: নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ওপর পুরো মাসজুড়ে আকর্ষণীয় সাপ্তাহিক প্রমোশনাল মূল্য থাকবে।
-
জাতীয় পণ্য সপ্তাহ (৫ নভেম্বর থেকে): দেশীয় কাতারিজাত পণ্যের সমাহার ও উদ্ভাবন প্রচার করতে ৫ নভেম্বর থেকে শুরু হবে 'ন্যাশনাল প্রোডাক্ট উইক'।
-
ক্যাম্পিং সিজন অফার: শীতকালীন ক্যাম্পিং উপযোগী সরঞ্জাম ও পণ্যের ওপর বিশেষ ছাড়।
-
গ্রিন ফ্রাইডে (২৭-২৯ নভেম্বর): নন-ফুড বা গৃহস্থালি ক্যাটাগরির পণ্যে মেগা অফার।
-
সাইবার মানডে (৩০ নভেম্বর): আল মিরা অনলাইন শপিং অ্যাপ ও ওয়েবসাইটে বিশেষ কেনাকাটার সুবর্ণ সুযোগ।