১১ নভেম্বর ২০২৬

কাতালে আলমিরায় অনলাইন শপিংয়ে বিশেষ ডিসকাউন্ট অফার শুরু

প্রকাশ: শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

টপ স্টোরিজ

কাতারে গ্রাহকদের ডিজিটাল শপিং অভিজ্ঞতা আরও সহজ ও সাশ্রয়ী করতে ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নতুন একটি অনলাইন শপিং ক্যাম্পেইন চালু করেছে জনপ্রিয় রিটেল সুপারমার্কেট চেইন আলমিরা।

এই প্রচারণার আওতায় আলমিরা অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে কেনাকাটায় বিশেষ ছাড় উপভোগ করতে পারছেন গ্রাহকরা।

অফারের মূল বৈশিষ্ট্যসমূহ:

  • ১০% ছাড়: কমপক্ষে ১০০ রিয়াল (QAR 100) কেনাকাটায় গ্রাহকরা ১০% পর্যন্ত ছাড় পাবেন।

  • সর্বোচ্চ সাশ্রয়: প্রতি অর্ডারে সর্বাধিক ১০০ রিয়াল এবং অফার চলাকালীন প্রতিটি গ্রাহক সর্বাধিক দুটি অর্ডারে এই সুবিধা নিতে পারবেন, ফলে মোট ২০০ রিয়াল পর্যন্ত সাশ্রয় করা সম্ভব।

  • স্বয়ংক্রিয় প্রক্রিয়া: চেকআউটের সময় স্বয়ংক্রিয়ভাবে এই ছাড় যুক্ত হয়ে যায়। অফারটি উপভোগ করতে গ্রাহকদের কেবল আলমিরার ‘ওয়াফা’ (Meera Rewards / Loyalty) সদস্য হতে হবে, যা নতুন ও পুরোনো উভয় গ্রাহকের জন্যই প্রযোজ্য।

যে পণ্যগুলো অফারের আওতাভুক্ত নয়:

নির্বাচিত পণ্যগুলোর জন্য এই অফার প্রযোজ্য হলেও বড় গৃহস্থালি যন্ত্রপাতি ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ, মোবাইল ফোন, ইতিমধ্যে ডিসকাউন্টে থাকা পণ্য এবং টপ-আপ কার্ড এই ছাড়ের আওতা বহির্ভূত থাকবে।

ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাজা খাবার ও দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী আরও সাশ্রয়ী মূল্যে ঘরে বসে কেনাকাটার সুযোগ করে দিতে আলমিরার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে।

নভেম্বরজুড়ে আলমিরায় মেগা অফার ও ১ লাখ রিয়াল পুরস্কার

প্রকাশ: রবিবার, নভেম্বর ০১, ২০২৬
নভেম্বরজুড়ে আলমিরায় মেগা অফার ও ১ লাখ রিয়াল পুরস্কার
টপ স্টোরিজ

কাতারের জনপ্রিয় সুপারশপ চেইন ‘আল মিরা কনজিউমার গুডস কোম্পানি’ আলমিরা তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরো নভেম্বর মাসজুড়ে আকর্ষণীয় অফার, বিশেষ ছাড় এবং বিশাল পুরস্কারের মেগা ক্যাম্পেইন ঘোষণা করেছে। আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আল মিরার প্রতিটি আউটলেটে এই বিশেষ উদযাপনী কার্যক্রম চলবে।

১০ জন পাবেন ১ লাখ রিয়ালের পুরস্কার

এই বর্ষপূর্তি উদযাপনের মূল আকর্ষণ হলো ‘১০ ওয়াফা মিলিওনিয়ার’ (10 Wafa Millionaires) স্পেশাল র‌্যাফেল ড্র। আল মিরার বিশ্বস্ত ‘ওয়াফা’ (wafa) লয়্যালটি মেম্বারদের মধ্য থেকে ১০ জন সদস্যকে ১ মিলিয়ন (১০ লাখ) করে পয়েন্ট দেওয়া হবে, যা নগদ ১০,০০০ কাতারি রিয়ালের সমপরিমাণ। ১০ জন বিজয়ী মিলিয়ে মোট ১ কোটি ওয়াফা পয়েন্ট (১ লাখ কাতারি রিয়াল মূল্যমানের শপিং ভাউচার) উপহার দেবে আল মিরা।

কুপন পাওয়ার নিয়মাবলী:

  • কেনাকাটার সময় ওয়াফা (wafa) মেম্বারশিপ ব্যবহার করে প্রতি ১০০ কাতারি রিয়াল খরচে ১টি ডিজিটাল র‌্যাফেল এন্ট্রি পাওয়া যাবে।

  • ১০০ রিয়ালের প্রতিটি অতিরিক্ত কেনাকাটায় আরও ১টি করে বাড়তি সুযোগ যুক্ত হবে।

  • ড্রয়ের তারিখ: আগামী ২ ডিসেম্বর ২০২৬ তারিখে বিজয়ী নির্বাচন করা হবে। বিজয়ীদের নিবন্ধিত ফোন বা মেম্বারশিপ অ্যাকাউন্টের মাধ্যমে যোগাযোগ করা হবে এবং পরবর্তী ৯০ দিনের মধ্যে পুরস্কার দাবি করতে হবে।

পুরো মাসজুড়ে বিশেষ ছাড় ও ইভেন্ট

পুরো নভেম্বর মাসজুড়ে ক্রেতাদের জন্য বেশ কয়েকটি ধাপে বিশেষ সুযোগ থাকবে:

  • সাপ্তাহিক বিশেষ ছাড়: নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ওপর পুরো মাসজুড়ে আকর্ষণীয় সাপ্তাহিক প্রমোশনাল মূল্য থাকবে।

  • জাতীয় পণ্য সপ্তাহ (৫ নভেম্বর থেকে): দেশীয় কাতারিজাত পণ্যের সমাহার ও উদ্ভাবন প্রচার করতে ৫ নভেম্বর থেকে শুরু হবে 'ন্যাশনাল প্রোডাক্ট উইক'।

  • ক্যাম্পিং সিজন অফার: শীতকালীন ক্যাম্পিং উপযোগী সরঞ্জাম ও পণ্যের ওপর বিশেষ ছাড়।

  • গ্রিন ফ্রাইডে (২৭-২৯ নভেম্বর): নন-ফুড বা গৃহস্থালি ক্যাটাগরির পণ্যে মেগা অফার।

  • সাইবার মানডে (৩০ নভেম্বর): আল মিরা অনলাইন শপিং অ্যাপ ও ওয়েবসাইটে বিশেষ কেনাকাটার সুবর্ণ সুযোগ।

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের শফিক সিদ্দিকী

প্রকাশ: শুক্রবার, অক্টোবর ০৯, ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের শফিক সিদ্দিকী
টপ স্টোরিজ

গবেষণাগারের নির্ঘুম রাত আর উদ্ভাবনের নিরবচ্ছিন্ন সাধনায় বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ড. শফিক সিদ্দিকী। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা পাঁচ বছর জায়গা করে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রভাবের জানান দিয়েছেন মালয়েশিয়ায় কর্মরত এই বাংলাদেশি গবেষক ও অধ্যাপক। তবে তিনি কেবল গবেষণাপত্রের পাতাতেই সীমাবদ্ধ থাকেননি, ল্যাবরেটরির উদ্ভাবনকে সরাসরি বাজারজাত পণ্যে রূপান্তর করে দেখিয়েছেন বিরল দৃষ্টান্ত।

দীর্ঘ ও সমৃদ্ধ গবেষণাজীবনে ড. শফিক সিদ্দিকীর প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা দেড় শতাধিক। এর মধ্যে উচ্চ প্রভাবসম্পন্ন (হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর) আন্তর্জাতিক জার্নালেই রয়েছে তার ১০৮টি প্রকাশনা। এ ছাড়া রয়েছে ২২টি নন-ইমপ্যাক্ট ফ্যাক্টর এবং ২০টি নন-ইনডেক্সড প্রকাশনা। উদ্ভাবনী সক্ষমতার স্বীকৃতি হিসেবে তার ঝুলিতে জমা পড়েছে ৪টি পেটেন্ট ও ৪টি ট্রেডমার্ক। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের অন্তত ৩৯টি মর্যাদাপূর্ণ সম্মেলন ও সেমিনারে তিনি নিজের গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করেছেন।

ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহতে (ইউএমএস) অধ্যাপনাকালে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে এক ডজনেরও বেশি কোর্স পরিচালনা করেছেন ড. শফিক। তার সরাসরি তত্ত্বাবধানে পিএইচডি ও এমএসসি পর্যায়ে গবেষণা করেছেন ২৭ জন গবেষক, যাদের মধ্যে ২৫ জন ইতোমধ্যে সফলভাবে তাদের ডিগ্রি সম্পন্ন করেছেন।

গবেষণার আন্তর্জাতিক মানদণ্ডে অন্যতম প্রধান সূচক হিসেবে বিবেচিত সাইটেশনেও তিনি শক্ত অবস্থানে রয়েছেন-বর্তমানে স্কোপাসে তার এইচ-ইনডেক্স ৩৩ এবং গুগল স্কলারে ৪০। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে তিনি পেয়েছেন ৩৭টি বড় গবেষণা অনুদান, যার মধ্যে ৮টি প্রকল্প সরাসরি স্থানীয় কমিউনিটি ও বৃহৎ শিল্পখাতের প্রায়োগিক উন্নয়নের সাথে সম্পৃক্ত।