সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছবি বা ভিডিও শেয়ার করার এই যুগে অন্যের অনুমতি ছাড়া ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করা বা তা অনলাইনে ছড়িয়ে দেওয়া বড় ধরনের আইনি বিপদের কারণ হতে পারে। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং সাইবার অপরাধ রোধে দেশের প্রচলিত আইনের কথা স্মরণ করিয়ে দিয়ে বাসিন্দাদের প্রতি কড়া সতর্কতা জারি করেছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MOI)।
-
কোনো ব্যক্তির সম্মতি বা অনুমতি ছাড়া তার ব্যক্তিগত বা গোপনীয় মুহূর্তের ছবি বা ভিডিও ধারণ করা।
-
কারও মানহানি করার উদ্দেশ্যে বা ক্ষতিসাধনের মানসে ছবি বা ভিডিও অনলাইনে শেয়ার করা।
-
সড়ক দুর্ঘটনা বা জরুরি কোনো উদ্ধারকাজে ঘটনাস্থলে উপস্থিত ভুক্তভোগী বা আহতদের ছবি বা ভিডিও ধারণ করা।
-
ছবি তোলার আগে অনুমতি নিন: ব্যক্তিগত ছবি বা ছোট কোনো দলের ছবি তোলার পূর্বে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পরিষ্কার অনুমতি নিয়ে নিন।
-
দুর্ঘটনার দৃশ্য ধারণ থেকে বিরত থাকুন: যেকোনো দুর্ঘটনা বা আপৎকালীন পরিস্থিতিতে মোবাইল ফোন পকেটেই রাখুন; কারণ দুর্ঘটনাস্থলে ভুক্তভোগীদের ভিডিও করা সম্পূর্ণ বেআইনি।
-
জনপরিসরে সচেতন থাকুন: জনবহুল স্থানে ছবি তোলার সময় লক্ষ্য রাখুন যেন আশপাশের সাধারণ মানুষ আপনার ছবির মূল বিষয়বস্তু বা ফ্রেমে চলে না আসে।