আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন না বলে জানিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার ভাষ্য-যদিও কোচ হোর্হে জেসুস তার দেওয়া কথা ভঙ্গ করেছেন, তারপরও আমার শাস্তি পাওয়া উচিত। আমি আমার জাতীয় দলের সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। আমি আবারও পর্তুগালের জনগণের কাছে ক্ষমা চাইছি।
যে বল দিয়ে শেষ ম্যাচ খেলছেন মেসি, লেখা ‘দ্য লাস্ট ড্যান্স’
নরওয়ের বিপক্ষে খেলায় অব্যবহৃত সাবস্টিটিউট খেলোয়াড় ছিলেন রোনালদো। পরে জানতে পারেন, ডেনমার্কের সঙ্গে খেলায় শুরুর একাদশে জায়গা পাচ্ছেন না। এরপরই ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা তার দলের নেশনস লিগের ক্যাম্প থেকে বেরিয়ে যান।
আল নাসর ফরোয়ার্ড রোনালদো পর্তুগালের হয়ে ২৩৪ আন্তর্জাতিক ম্যাচে ১৪৬টি গোল করেছেন। পর্তুগালকে দুইবার নেশনস লিগ জয়ের পাশাপাশি ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়ন করতেও রোনালদোর ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।
এই ফুটবল তারকা মনে করেন নিজের কৃতকর্মের জন্য তার শাস্তি হওয়া উচিত।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচই হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাএর কিছুক্ষণ আগে ফেসবুকে পোস্ট দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, পর্তুগিজ ফুটবল ফেডারেশনের উচিত আমার কৃতকর্মগুলো পর্যালোচনা করে আমাকে শাস্তি দেওয়া। আমি ক্ষমা চেয়েছি। কিন্তু আমি জানি সবকিছুরই একটা প্রতিক্রিয়া থাকে।
সম্প্রতি পাঁচবারের ব্যালন ডি অর জয়ী এই ফুটবলার দলের ট্রেনিং ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পর পর্তুগালের হেড কোচ হোর্হে জেসুস বলেছেন, রোনালদোর সঙ্গে তার কোনো দ্বন্দ্ব নেই।
রোববার পর্তুগাল কোচ জানান, রোনালদোর জন্য এখনও জাতীয় দলের দরজা খোলা রয়েছে।
ফেসবুকে দেওয়া ওই বিবৃতিতে রোনালদো বলেন, আমার বরখাস্তের মেয়াদ শেষ হলে, আমি আবার খেলার জন্য তৈরি থাকবো। আমি সবসময়ই জাতীয় দলে খেলার জন্য এবং প্রতিযোগিতার জন্য তৈরি থাকি।
বিবৃতিতে দলের কোচের সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টি রোনালদো খোলাখুলিভাবে তুলে ধরেন। তিনি জানান, কোচ জেসুস রোনালদোকে তার ফিটনেস ধরে রাখার জন্য নরওয়ে এবং ডেনমার্ক ম্যাচে না খেলার প্রস্তাব দিয়েছিলেন। পরে নরওয়ে ম্যাচের দিন ৭২ বছর বয়সী কোচ জানান যে, ৩০ মিনিটের জন্য মাঠে নামতে পারবেন রোনালদো।
শেষ অনুশীলনের ছবি শেয়ার করে ভক্তদের মনে দোলা দিয়েছেন মেসি
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে রোনালদো বলেন, বাকিটা সবাই জানে। কোচ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তিনি নতুন করে কোনো প্রতিশ্রুতি ভঙ্গের আগেই আমি তাই দলের ক্যাম্প ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছি।
ক্রিশ্চিয়ানো রোনালদো তার বিবৃতিতে বলেন, ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার জন্য আমি আমার জাতীয় দলের সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। আমি আবারও পর্তুগালের জনগণের কাছে ক্ষমা চাইছি।