খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে আল ওয়াকরা এলাকার একটি নামিদামি রেস্তোরাঁ ৩০ দিনের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে আল ওয়াকরা পৌরসভা। ১৯৯০ সালের ৮ নম্বর খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে পৌরসভা কর্তৃপক্ষ এই কড়া প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে।
কেন এই প্রশাসনিক পদক্ষেপ?
পৌরসভার নিয়মিত পরিদর্শন দল ওই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে মানুষের গ্রহণের অযোগ্য, নষ্ট ও অনিরাপদ খাবার প্রস্তুতের প্রমাণ পায়। অসাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি এবং ঝুঁকিপূর্ণ উপায়ে খাদ্য সংরক্ষণের মতো গুরুতর অনিয়ম ধরা পড়ায় জনস্বার্থ রক্ষায় তাত্ক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।
বন্ধের সময়সীমা
অফিশিয়াল আদেশ অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ থেকে এই প্রশাসনিক বন্ধের নির্দেশ কার্যকর হয়েছে। আগামী ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত রেস্তোরাঁটির সমস্ত কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।
কাতার পৌরসভা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ভোক্তা ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় খাবার বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় বা অবহেলা বরদাশত করা হবে না। খাদ্য নিরাপত্তার নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে অন্য যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধেও একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: আল ওয়াকরা পৌরসভা / কাতার মিউনিসিপ্যালিটি