মার্কিন-ইসরায়েল ও ইরানের মধ্যকার দীর্ঘ আট মাসের যুদ্ধ বিরতির লক্ষ্যে কাতারের মধ্যস্থতায় একটি খসড়া শান্তি প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে ইরান।
ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতে, এ প্রস্তাবের শর্ত মেনে তেহরানের পক্ষে সমঝোতায় আসা সম্ভব নয়।
বিশেষ করে নিজেদের পারমাণবিক কার্যক্রমের বিষয়ে একচুলও ছাড় দেবে না তা জানিয়েছে তেহরান।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুদ্ধবিরতির পূর্বশর্ত হিসেবে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর তাগিদ দিলেও, শুরু থেকেই তেহরান দাবি করে আসছে তাদের এ কর্মসূচি কেবল অভ্যন্তরীণ বেসামরিক প্রয়োজনেই পরিচালিত হচ্ছে।
কূটনৈতিক এ অচলাবস্থার মাঝেই ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর নতুন করে হামলার আশঙ্কা মারাত্মক রূপ নিয়েছে।
বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তা নিয়ে যা বললেন কাতারের আমির
ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোট পার্লামেন্টে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের হুমকি চিরতরে নির্মূল করতে তারা যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করবেন।
এমনকি তার মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটও ইরানে সামরিক আঘাত ও অর্থনৈতিক চাপ বাড়ানোর পক্ষে সায় দিয়েছেন।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ সংঘাত বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম।
বিশ্ববাজারের এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অন্যদিকে সংঘাতের আঁচ ছড়িয়ে পড়েছে ইয়েমেনেও।
বাব আল-মান্দেব প্রণালির কাছে সৌদি সমর্থিত বাহিনী এবং হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী সংঘর্ষে বহু মানুষের প্রাণহানি ঘটেছে।
সূত্র: মিডল ইস্ট আই
| নতুন উড়োজাহাজ ও প্রিমিয়াম আসন আনছে কাতার এয়ারওয়েজ |