১৫ নভেম্বর ২০২৬

পারিবারিক পর্যটনে উপসাগরীয় অঞ্চলে সবার শীর্ষে কাতার

প্রকাশ: রবিবার, আগস্ট ০৯, ২০২৬
পারিবারিক পর্যটনে উপসাগরীয় অঞ্চলে সবার শীর্ষে কাতার
টপ স্টোরিজ

উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) ভুক্ত প্রতিবেশী দেশগুলোর পর্যটকদের কাছে পছন্দের শীর্ষ গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করেছে কাতার। বছরব্যাপী নানা বৈচিত্র্যময় আয়োজন, বিশ্বমানের আধুনিক অবকাঠামো এবং চমৎকার অতিথিপরায়ণ পরিবেশের কারণে জিসিসিভুক্ত দেশগুলোর দর্শনার্থীরা কাতারকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান 'পারিবারিক পর্যটন কেন্দ্র' হিসেবে স্বাগত জানিয়েছেন।

ঐতিহাসিক সুক ওয়াকিফ পরিদর্শনের সময় আন্তর্জাতিক সাংবাদিকদের সাথে আলাপকালে সৌদি আরব ও ওমান থেকে আসা পর্যটকরা কাতার পর্যটন খাতের সাম্প্রতিক অভূতপূর্ব রূপান্তরের ব্যাপক প্রশংসা করেন।

ঐতিহ্য ও আধুনিকতার নিপুণ মেলবন্ধন

পর্যটকরা জানান, বিশেষ করে ২০২২ ফিফা বিশ্বকাপ সফলভাবে আয়োজনের পর থেকে পর্যটন ও নগর উন্নয়নে কাতারের ধারাবাহিক বিনিয়োগ দেশটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

সৌদি পর্যটক মোহাম্মদ আল-জুহাইমি বলেন:

"কাতার ঐতিহ্য ও আধুনিক জীবনযাত্রার এক চমৎকার সমন্বয়। সুক ওয়াকিফ এবং কাতারা কালচারাল ভিলেজের মতো স্থানগুলো যেমন ঐতিহ্যকে ধারণ করে, তেমনি এর নিরাপদ ও পরিবার-বান্ধব পরিবেশ প্রতিটি ভ্রমণকে স্মরণীয় করে তোলে। আমি পুরো উপসাগরীয় অঞ্চলের মানুষকে কাতারের আতিথেয়তা উপভোগ করার আহ্বান জানাই।"

অপর সৌদি পর্যটক মোহাম্মদ ফাহদ আল-আজাবি কাতারকে এই অঞ্চলের অন্যতম নিরাপদ দেশ হিসেবে অভিহিত করে জানান, ওল্ড দোহা পোর্ট, কাতারা, দ্য পার্ল-কাতার এবং সুক ওয়াকিফ তাঁর ভ্রমণের নিয়মিত তালিকাভুক্ত গন্তব্য।

বিশ্বমানের অবকাঠামো ও নিরাপদ পরিবেশ

সৌদি নাগরিক নওফল আল-কাহতানি এবং মেশাল হামাদ আল-মারি দেশটির আধুনিক হোটেল, গণপরিবহন এবং কেনাকাটার সুবিধার প্রশংসা করেন। তারা উল্লেখ করেন যে, লুসাইল বুলেভার্ড, মুশাইরেব ডাউনটাউন দোহা এবং আল সাফলিয়া দ্বীপের মতো আকর্ষণীয় স্পটগুলো সব বয়সের পর্যটকদের বিনোদনের চমৎকার সুযোগ তৈরি করেছে।

ওমানি পর্যটকদের প্রিয় বার্ষিক গন্তব্য

ওমান থেকে পরিবার নিয়ে আসা পর্যটক আদেল আল-শেহরি জানান, কাতার এখন তাঁদের পরিবারের নিয়মিত বার্ষিক ছুটির গন্তব্যে পরিণত হয়েছে। আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি মরুভূমির সাফারি এবং বিভিন্ন ওয়াটার স্পোর্টস বা জলক্রীড়া সব বয়সের মানুষের হৃদয় জয় করে নিচ্ছে।

অন্যান্য ওমানি দর্শনার্থীরা ভৌগোলিক নৈকট্য, যাতায়াতের সহজলভ্যতা এবং প্রতিনিয়ত নতুন নতুন পর্যটন কেন্দ্র গড়ে ওঠাকে কাতারের জনপ্রিয়তা বৃদ্ধির মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

নিরাপদ পারিবারিক পরিবেশ, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিশ্বমানের নাগরিক সুবিধার সুবাদে কাতার কেবল একটি মৌসুমি অবকাশ কেন্দ্র নয়, বরং সারা বছরজুড়ে জিসিসি অঞ্চলের পর্যটকদের প্রথম পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে।

বিনামূল্যে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরুর তারিখ ঘোষণা

প্রকাশ: শুক্রবার, নভেম্বর ০৬, ২০২৬
বিনামূল্যে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরুর তারিখ ঘোষণা
টপ স্টোরিজ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে।

আজ বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানায়, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত।

আগ্রহী প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘণ্টা করে কাজ করতে হবে। এ ছাড়া ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকে (https://employee.oep.gov.bd/employee/registration) আবেদন করা যাবে।

প্রাথমিকভাবে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। পরে কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

বোয়েসেল জানিয়েছে, নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীকে কোনো অর্থ ব্যয় করতে হবে না। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে সব ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কাতার চ্যারিটিতে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৬
কাতার চ্যারিটিতে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে
টপ স্টোরিজ

কাতার চ্যারিটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আন্তর্জাতিক মানবিক ও উন্নয়নমূলক বেসরকারি সংস্থাটি অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।

০৩ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত।

আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে কাতার চ্যারিটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: কাতার চ্যারিটি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ০৩ নভেম্বর ২০২৬

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয়

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ০৩ নভেম্বর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১৬ নভেম্বর ২০২৬

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.qcharity.org

সরকারিভাবে নারীদের জন্য জর্ডানে চাকরির সুযোগ

প্রকাশ: বৃহস্পতিবার, অক্টোবর ০১, ২০২৬
সরকারিভাবে নারীদের জন্য জর্ডানে চাকরির সুযোগ
টপ স্টোরিজ

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জনবল নিয়োগ দেবে জর্ডানের গ্যালাক্সি অ্যাপারেল কোম্পানি। প্রতিষ্ঠানটিতে ‘নারী মেশিন অপারেটর’ পদে ৬০ দক্ষ নারী কর্মী নিয়োগে বোয়েসেল ২৭ সেপ্টেম্বর এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ২ অক্টোবর সংশ্লিষ্ট কেন্দ্রে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।

প্রতিষ্ঠানের নাম : গ্যালাক্সি অ্যাপারেল কোম্পানি

দেশের নাম : জর্ডান

পদের নাম : নারী মেশিন অপারেটর

পদসংখ্যা : ৬০টি

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা : ১৩০ জেডি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন : শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়সসীমা : ২০-৩৬ বছরের মধ্যে হতে হবে

সাক্ষাৎকারের সময় যেসব কাজগপত্র সঙ্গে আনতে হবে

৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি

মূল পাসপোর্ট, পুরোনো পাসপোর্ট থাকলে অবশ্যই মূল পাসপোর্ট

৩টি মোবাইল নম্বর সঙ্গে নিয়ে আসতে হবে

বর্তমানে চাকরির পরিচয়পত্র/হাজিরা কার্ড, শিক্ষাগত/অভিজ্ঞতার সনদ (যদি থাকে)

ভোটার আইডি কার্ডের ফটোকপি ও কলম

সাক্ষাৎকারের তারিখ ও সময় : আগামী ২ অক্টোবর ২০২৬, শুক্রবার, সকাল ৮টা থেকে

সাক্ষাৎকারের স্থান : মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে দেখতে এখানে ক্লিক করুন।

কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর: ৩০ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ: বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর:  ৩০ সেপ্টেম্বর ২০২৬
টপ স্টোরিজ

কাতারের পত্র-পত্রিকায় আজ প্রকাশিত কয়েকটি চাকরির খবর পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে। সঠিক নিয়মে নিচের বিজ্ঞপ্তিগুলোতে উল্লেখিত নাম্বারে বা ই-মেইলে আপনার সিভি সহ যোগাগোগ করুন।

গালফ বাংলা নিউজে প্রকাশিত বিভিন্ন চাকরির খবরগুলো আপনাদের সুবিধার্থে শুধুমাত্র তথ্য হিসেবে শেয়ার করা হয়। যে কোনো চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নিচের বিষয়গুলো মাথায় রাখুন:

  • গালফ বাংলা সবসময় কাতারের প্রচলিত আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং আইনি বাধ্যবাধকতা মেনেই তথ্য প্রকাশ করে।
  • প্রকাশিত বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে নিজের যোগ্যতা যাচাই করে সম্পূর্ণ নিজ দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • কোনো চাকরিদাতা বা মধ্যস্থতাকারী যদি চাকরির বিনিময়ে টাকা-পয়সা বা কোনো ধরনের আর্থিক লেনদেনের দাবি করে, তবে তা থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
  • চাকরির আবেদন বা কোনো প্রকার ভুল বোঝাবুঝি এবং অনাকাঙ্ক্ষিত আর্থিক লেনদেনের কারণে কোনো ক্ষতি বা প্রতারণার শিকার হলে গালফ বাংলা নিউজ কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
  • চাকরি পাওয়ার জন্য কাউকে অগ্রিম টাকা দেবেন না। নিজে সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর: ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬