বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডাব্লিউসি, পিএসসি-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতার মিলিটারি পুলিশ ফোর্সেস-এর কমান্ডার মেজর জেনারেল রশীদ মোহাম্মদ মাসুদ আল-হবাব আল-হাজরী।
আজ বুধবার (০৪ নভেম্বর ২০২৬) বিমান বাহিনী সদর দপ্তরে এই উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মেজর জেনারেল রশীদ আল-হাজরী এই সাক্ষাতে কাতার সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন।
দেশ থেকে টাকা পাচার করে কাতারে শীর্ষ ব্যবসায়ী সাবেক বিমানবাহিনী প্রধান হান্নান
সামরিক সহযোগিতা ও কৌশলগত সম্পর্ক জোরদার
সাক্ষাৎকালে উভয় সামরিক কর্মকর্তা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি কাতার ও বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে মতবিনিময় করেন।
আলোচনায় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক এবং কৌশলগত কৌশলগত বন্ধনকে আগামী দিনে আরও সুদৃঢ় ও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়।
বাংলাদেশে কাতার প্রতিনিধি দলের সফরের উদ্দেশ্য
উল্লেখ্য, কাতার সশস্ত্র বাহিনীতে প্রেষণে নিয়োজিত হওয়ার লক্ষ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অভিজ্ঞ সদস্যদের মধ্য থেকে প্রয়োজনীয় জনবল বাছাইয়ের অংশ হিসেবে কাতার মিলিটারি পুলিশ ফোর্সেস-এর এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটি বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে।
দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার এই পারস্পরিক আস্থা ও জনবল নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশ ও কাতারের ঐতিহাসিক সামরিক সহযোগিতাকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে: ঢাকায় সংবাদ সম্মেলন ইরানের রাষ্ট্রদূত