২০ সেপ্টেম্বর ২০২৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প

প্রকাশ: রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান সংবাদমাধ্যম সিএনএন, পলিটিকো ও এমএস নাওকে হোয়াইট হাউস থেকে কার্যক্রম চালাতে নিষেধাজ্ঞা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তিনি এ–সংক্রান্ত নির্দেশ জারি করেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদমাধ্যম তিনটির বিরুদ্ধে ‘ভুয়া খবর’ প্রচারের অভিযোগ তুলেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে নিয়ে প্রতিবেদন করার সময় এসব সংবাদমাধ্যমকে ‘মিথ্যা ও মনগড়া’ তথ্য প্রকাশের সুযোগ দেওয়া উচিত নয়।

ট্রাম্প আরও বলেন, ভুয়া খবর প্রচার করে এমন অন্যান্য সংবাদমাধ্যমের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, কোনো একটি নির্দিষ্ট ঘটনার কারণে নয়, বরং গত কয়েক বছরে প্রকাশিত ধারাবাহিক প্রতিবেদন বিবেচনায় নিয়ে তিনি সিএনএন, পলিটিকো ও এমএস নাওয়ের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছেন।

হোয়াইট হাউসকে ‘জনগণের বাড়ি’ উল্লেখ করে ট্রাম্প বলেন, সেখানে এসব সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।

ভুয়া খবর প্রচারকারী অন্য সংবাদমাধ্যম কোনগুলো—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমসের নাম উল্লেখ করেন। ভবিষ্যতে এসব সংবাদমাধ্যমের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন তিনি।

ট্রাম্পের এ পদক্ষেপ আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা। তাদের মতে, সংবাদমাধ্যমকে এভাবে নিষিদ্ধ করার উদ্যোগ যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। ওই সংশোধনী মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে।

কলাম্বিয়া ইউনিভার্সিটির নাইট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জামেল জেফার এক বিবৃতিতে বলেন, ট্রাম্পের এ নিষেধাজ্ঞা অসাংবিধানিক। তাঁর মতে, প্রথম সংশোধনীর অধীনে হোয়াইট হাউসের প্রেস পুল একটি ‘পাবলিক ফোরাম’। তাই সাংবাদিকের দৃষ্টিভঙ্গির কারণে তাকে সেখান থেকে বাদ দেওয়ার এখতিয়ার প্রেসিডেন্টের নেই।

তবে নিষেধাজ্ঞা ঘোষণার পরও শুক্রবার বিকেলে ওই তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের হোয়াইট হাউস থেকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এক বিবৃতিতে সিএনএন জানিয়েছে, হোয়াইট হাউস থেকে সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের পাশে রয়েছে তারা। সংবাদমাধ্যমটি বলেছে, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী সরকারের বাধা বা হস্তক্ষেপ ছাড়াই সংবাদ সংগ্রহের অধিকার তাদের রয়েছে। ট্রাম্পের নিষেধাজ্ঞা কার্যকর করা হলে তা এই মৌলিক ও সাংবিধানিক অধিকারের ওপর বেআইনি আঘাত হবে।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পলিটিকো জানিয়েছে, তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে যাবে এবং সংবিধানের প্রথম সংশোধনীর আওতাধীন অধিকার রক্ষায় লড়াই করবে। যুক্তরাষ্ট্রের বর্তমান ও ভবিষ্যৎ যেকোনো প্রশাসনের বিষয়ে নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশ করে যাওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে সংবাদমাধ্যমটি।

ট্রাম্পের নিষেধাজ্ঞা ঘোষণার পর এমএস নাও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

গাজায় ১৩ লাখ লিটার জ্বালানি পাঠাবে কাতার, জাতিসংঘের সঙ্গে চুক্তি

প্রকাশ: রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
গাজায় ১৩ লাখ লিটার জ্বালানি পাঠাবে কাতার, জাতিসংঘের সঙ্গে চুক্তি

অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা জোরদার করতে জাতিসংঘের সঙ্গে নতুন একটি চুক্তি করেছে কাতার। এ চুক্তির আওতায় গাজায় ১৩ লাখ লিটার জ্বালানি সরবরাহ করবে দেশটি, যা হাসপাতাল, পানি সরবরাহ ব্যবস্থা ও অন্যান্য জরুরি মানবিক সেবা সচল রাখতে ব্যবহার করা হবে।

কাতারের রাজধানী দোহা জানিয়েছে, জাতিসংঘের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই জ্বালানি সরবরাহ করা হবে। এটি গাজায় চলমান মানবিক সহায়তা কর্মসূচির সম্প্রসারিত উদ্যোগের অংশ।

দীর্ঘদিনের সংঘাতের কারণে গাজায় বিদ্যুৎ ও জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। এতে হাসপাতালের জরুরি সেবা, পানি সরবরাহ ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনা ব্যাহত হচ্ছে।

কাতার জানিয়েছে, সরবরাহ করা ১৩ লাখ লিটার জ্বালানি কেবল মানবিক সহায়তা কার্যক্রমে ব্যবহৃত হবে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে তা বিতরণ করা হবে।

গাজায় চলমান যুদ্ধের ফলে খাদ্য, পানি, চিকিৎসা ও জ্বালানির সংকট আরও গভীর হয়েছে। এ পরিস্থিতিতে কাতারসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা মানবিক সহায়তা বাড়াতে নতুন নতুন উদ্যোগ নিচ্ছে।

কাতার বোট শো ২০২৬-এর টিকিট বিক্রি শুরু: জেনে নিন সময়সূচি ও মূল্য

প্রকাশ: রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
কাতার বোট শো ২০২৬-এর টিকিট বিক্রি শুরু: জেনে নিন সময়সূচি ও মূল্য

ওল্ড দোহার পোর্টে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ‘কাতার বোট শো ২০২৬’ -এর টিকিট বিক্রি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগামী ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চার দিনব্যাপী এই মেগা ইভেন্টটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির পৃষ্ঠপোষকতায় এই প্রদর্শনী পরিচালিত হচ্ছে।

বিশ্বের শীর্ষস্থানীয় ইয়ট ও বোট প্রস্তুতকারক প্রতিষ্ঠান, সামুদ্রিক খাতের পেশাদার এবং জলপথপ্রেমীদের নিয়ে আয়োজিত এই প্রদর্শনী কাতারের সামুদ্রিক ঐতিহ্য ও আধুনিক উদ্ভাবনকে একসঙ্গে তুলে ধরে। গত বছর দ্বিতীয় সংস্করণে এই বোট শোতে ২৭ হাজারের বেশি দর্শনার্থী এবং ৫০৫টি ব্র্যান্ড অংশ নিয়েছিল। এবারের আসরটি “ক্রাফটিং ওয়ান্ডারফুল” থিয়েনের অধীনে পরিচালিত হচ্ছে।

টিকিটের ক্যাটাগরি ও মূল্যতালিকা:

দর্শনার্থীরা তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন অপশন থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন:

  • সিঙ্গেল-ডে জেনারেল অ্যাডমিশন টিকিট: প্রতি ব্যক্তি প্রতি দিন ৫০ রিয়াল।

  • ৪ দিনের জেনারেল অ্যাডমিশন পাস: চার দিনের জন্য পুরো অ্যাক্সেস পেতে প্রতি ব্যক্তি ১৬০ রিয়াল।

  • হসপিটালিটি পাস: আরও উন্নত ও ভিআইপি অভিজ্ঞতার জন্য প্রতিদিনের পাস ৪৫০ রিয়াল।

হসপিটালিটি টিকিটের সুবিধাসমূহ:

  • ভিআইপি ও হসপিটালিটি লাউঞ্জে প্রবেশাধিকার।

  • ভিআইপি রেজিস্ট্রেশন এরিয়া ব্যবহারের সুবিধা।

  • ফ্রি ভিআইপি পার্কিং সুবিধা।

প্রদর্শনী প্রতিদিনের সময়সূচি:

  • বুধবার, ৪ নভেম্বর ২০২৬: বিকেল ৪:০০ টা – রাত ৯:০০ টা

  • বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬: বিকেল ৪:০০ টা – রাত ১০:০০ টা

  • শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬: বিকেল ৪:০০ টা – রাত ১০:০০ টা

  • শনিবার, ৭ নভেম্বর ২০২৬: বিকেল ৪:০০ টা – রাত ৯:০০ টা

ওল্ড দোহার পোর্টের ঐতিহাসিক জলপ্রান্তে আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে লেটেস্ট মেরিন ইনোভেশন, সুপারইয়ট এবং বিশ্বমানের সামুদ্রিক ব্র্যান্ডগুলোর সমাহার দেখতে আগ্রহী দর্শনার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট (boatshowqatar.com/tickets) থেকে টিকিট বুকিং করতে পারবেন।

২০তম এশিয়ান গেমসের মার্চপাস্টে বর্ণিল উপস্থিতি ও কুচকাওয়াজে অংশ নিল টিম কাতার

প্রকাশ: রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
২০তম এশিয়ান গেমসের মার্চপাস্টে বর্ণিল উপস্থিতি ও কুচকাওয়াজে অংশ নিল টিম কাতার

নানা চড়াই-উতরাই ও প্রাকৃতিক প্রতিকূলতা পেরিয়ে জাপানের নাগোয়া শহরের পালোমা মিজু স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ২০তম এশিয়ান গেমস। জাপানের সম্রাট নারুহিতো আনুষ্ঠানিকভাবে গেমসের উদ্বোধন ঘোষণা করেন। আগামী ৪ অক্টোবর পর্যন্ত এই মেগা স্পোর্টিং ইভেন্ট চলবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের সম্রাট ও সম্রাজ্ঞীকে সম্মানজনক অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি কার্স্টি কভেন্ট্রির পাশের আসনে তাদের বসানো হয়। প্রায় দুই ঘণ্টার এই আয়োজনে জাপানের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অংশগ্রহণকারী দেশগুলোর অ্যাথলেট ও কর্মকর্তাদের মার্চপাস্ট। স্টেডিয়ামে নিজ নিজ দেশের প্রতিনিধিদল প্রবেশের সময় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। অলিম্পিকে স্বর্ণপদকজয়ী জাপানের সাবেক অ্যাথলেটরা এশিয়ান অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) পতাকা বহন করেন। গেমসের মশালও বহন করেন বিভিন্ন সময়ে অলিম্পিকে স্বর্ণপদকজয়ী সাবেক অ্যাথলেটরা।

এবারের এই মহাদেশীয় বহু-ক্রীড়া প্রতিযোগিতায় এশিয়ার ৪৫টি দেশ ও অঞ্চলের প্রায় ১১,০০০ অ্যাথলেট অংশ নিচ্ছেন। অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নসহ বিভিন্ন দেশের শীর্ষ অ্যাথলেটরা মোট ৪৩টি খেলা এবং ৭১টি ডিসিপ্লিনে পদকের জন্য লড়বেন। এটি এশিয়ান মহাদেশের সর্ববৃহৎ মাল্টি-স্পোর্টস ইভেন্ট।

সাংস্কৃতিক পরিবেশনা ও কুচকাওয়াজ

উদ্বোধনী অনুষ্ঠানে আইচি ও নাগোয়ার নিজস্ব ঐতিহ্য এবং জাপানি সংস্কৃতির পাশাপাশি এশিয়ান মহাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ফুটিয়ে তোলে নানা আকর্ষণীয় শৈল্পিক ও সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৪৫টি ন্যাশনাল অলিম্পিক কমিটির প্রতিনিধিদলের কুচকাওয়াজ বা প্যারেড অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে গর্বের সাথে স্টেডিয়ামে প্রবেশ করে টিম কাতার, যা এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনাকে চিহ্নিত করে।

মাঠ ও ট্র্যাক ইভেন্টে লড়বেন ১৬ জন কাতারি অ্যাথলেট:

২০তম এশিয়ান গেমসে বিভিন্ন ফিল্ড এবং ট্র্যাক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে কাতারের মোট ১৬ জন অ্যাথলেট জাপানে অবস্থান করছেন। অ্যাথলেটিক্সের এই প্রতিযোগিতারা আগামী ২৪ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত নাগোয়ার ভেন্যুতে সকাল ও সন্ধ্যার সেশনে পদকের জন্য লড়বেন। জাতীয় দলের এই স্কোয়াডে অলিম্পিক, বিশ্ব ও মহাদেশীয় পর্যায়ে পূর্বে পদকজয়ী অভিজ্ঞ তারকারা অন্তর্ভুক্ত রয়েছেন

নিরাপত্তা ও সামরিক সহযোগিতা বাড়াতে রিয়াদে বৈঠকে বসেছেন কাতার ও সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
নিরাপত্তা ও সামরিক সহযোগিতা বাড়াতে রিয়াদে বৈঠকে বসেছেন কাতার ও সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী

কাতার ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং নিরাপত্তা ও সামরিক খাতের সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে রিয়াদে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফ বিন আব্দুল আজিজ আল সৌদের সাথে বৈঠক করেছেন কাতারের স্বরাষ্ট্রপতির পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লেখউইয়া’-এর কমান্ডার খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি।

চতুর্থ যৌথ নিরাপত্তা কমিটির বৈঠক:

কাতার-সৌদি সমন্বয় কাউন্সিলের অধীনে গঠিত নিরাপত্তা ও সামরিক কমিটির চতুর্থ সভার অংশ হিসেবে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচ্য সূচিতে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয় এবং দুই দেশের মধ্যকার পারস্পরিক সামরিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর নতুন উপায়গুলো খতিয়ে দেখা হয়।

এশিয়ান গেমসের টর্চ রিলেতে অংশ নিলেন শেখ জোয়ান, জাপান আসরে লড়বেন ১৬ কাতারি অ্যাথলেট

সভা শেষে সমঝোতা স্মারক স্বাক্ষর:

বৈঠক শেষে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী ও ‘লেখউইয়া’ কমান্ডারের সাথে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী কাতার-সৌদি সমন্বয় কাউন্সিলের নিরাপত্তা ও সামরিক কমিটির চতুর্থ বৈঠকের কার্যবিবরণী বা মিনিটস স্বাক্ষর করেন। এর মাধ্যমে দুই দেশের যৌথ নিরাপত্তা অংশীদারিত্বের পরিধি আরও এক ধাপ এগিয়ে গেল।

এশিয়ান গেমসের টর্চ রিলেতে অংশ নিলেন শেখ জোয়ান, জাপান আসরে লড়বেন ১৬ কাতারি অ্যাথলেট

প্রকাশ: শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
এশিয়ান গেমসের টর্চ রিলেতে অংশ নিলেন শেখ জোয়ান, জাপান আসরে লড়বেন ১৬ কাতারি অ্যাথলেট

আজ জাপানের আইচি-নাগোয়ায় শুরু হচ্ছে ২০তম এশিয়ান গেমস। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক আগে জাপানের নাগোয়ার হিসায়া-ওদোরি পার্কে আয়োজিত এশিয়ান গেমসের চূড়ান্ত ধাপের টর্চ রিলেতে অংশ নিয়েছেন এশিয়া অলিম্পিক কাউন্সিল (OCA) ও কাতার অলিম্পিক কমিটির (QOC) সভাপতি মহামান্য শেখ জোয়ান বিন হামাদ আল থানি। টর্চ রিলে অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধি এবং ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

গত ১৮ আগস্ট টোকিওতে একটি শিখা প্রজ্বলন অনুষ্ঠানের মাধ্যমে এই টর্চ রিলের যাত্রা শুরু হয়েছিল। পরবর্তীতে হিরোশিমা হয়ে নাগোয়ায় পৌঁছানোর আগে এটি বিভিন্ন পৌরসভা ও স্কুল প্রাঙ্গণে ভ্রমণ করে এবং ১৭ ও ১৮ সেপ্টেম্বর এর সমাপনী ধাপ সম্পন্ন হয়। আজ থেকে শুরু হওয়া এই গেমস আগামী ৪ অক্টোবর পর্যন্ত চলবে এবং এতে ৪৫টি জাতীয় অলিম্পিক কমিটির অ্যাথলেটরা অংশ নিচ্ছেন

মাঠ ও ট্র্যাক ইভেন্টে লড়বেন ১৬ জন কাতারি অ্যাথলেট:

২০তম এশিয়ান গেমসে বিভিন্ন ফিল্ড এবং ট্র্যাক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে কাতারের মোট ১৬ জন অ্যাথলেট জাপানে অবস্থান করছেন। অ্যাথলেটিক্সের এই প্রতিযোগিতারা আগামী ২৪ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত নাগোয়ার ভেন্যুতে সকাল ও সন্ধ্যার সেশনে পদকের জন্য লড়বেন। জাতীয় দলের এই স্কোয়াডে অলিম্পিক, বিশ্ব ও মহাদেশীয় পর্যায়ে পূর্বে পদকজয়ী অভিজ্ঞ তারকারা অন্তর্ভুক্ত রয়েছেন

ক্ষেত্র বা ফিল্ড ইভেন্টস: ডিসকাস থ্রো, হ্যামার থ্রো, হাই জাম্প, শট পুট এবং পোল ভল্ট। এই ইভেন্টগুলোতে কাতারি অ্যাথলেটদের পূর্বের রেকর্ড ও শক্তিশালী সক্ষমতার কারণে বিশেষ পদকের প্রত্যাশা রয়েছে

ট্র্যাক ইভেন্টস: ৪০০ মিটার হার্ডলস, ৪০০ মিটার, ৮০০ মিটার, ১,৫০০ মিটার এবং ৩,০০০ মিটার স্টিপলচেজ ছাড়াও মিশ্র রিলে ও ৪×৪০০ মিটার রিলে প্রতিযোগিতা

নজর কাড়বেন যারা:

এবারের আসরে সবচেয়ে উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে অন্যতম হলেন অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন মুতাজ বারশিম। গুয়াংজু ২০১০, ইনচিয়ন ২০১৪ এবং হাংজু ২০২২—এর পর তিনি তার ক্যারিয়ারের চতুর্থ এশিয়ান গেমস পদক জয়ের লক্ষ্য নিয়ে হাই জাম্প ইভেন্টে মাঠে নামবেন। এছাড়া আবদুর রহমান সাম্বা, আশরাফ এলসাইফি, জাকারিয়া ইব্রাহিম, আবদুর রহমান ইব্রাহিম এবং মোয়াজ ইব্রাহিমের মতো প্রতিভাবান অ্যাথলেটরা জাপানের মাটিতে কাতারের পূর্বের মহাদেশীয় সাফল্য অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ