আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ শুরু হয়ে গেছে। বিদায়ী অনুষ্ঠানের কারণে নির্ধারিত সময়ের চেয়ে আধাঘণ্টা বিলম্বে শুরু হয় মেসির ম্যাচটি।
শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় রাত ৮টা। অথচ, এস্টাডিও মনুমেন্টালে এত বেশি আনুষ্ঠানিকতা সারতে হলো মেসিকে, যে কারণে ৩০ মিনিট বিলম্বে শুরু হয় ম্যাচটি।
শেষ ম্যাচেও আইকনিক ১০ নম্বর জার্সি পরেই আর্জেন্টিনাকে নেতৃত্ব দিচ্ছেন মেসি। তার সঙ্গে রয়েছেন ২০১৮ থেকে আর্জেন্টিনা জাতীয় দলে খেলা গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা।
মেসির বিদায়ী ম্যাচের আগে ক্ষমা ও নিজের শাস্তি চেয়ে রোনালদোর পোস্ট
বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ
রক্ষণ: অগাস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো
মাঝমাঠ: রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার
আক্রমণ: লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ
কোচ: লিওনেল স্কালোনি
যে বল দিয়ে শেষ ম্যাচ খেলছেন মেসি, লেখা ‘দ্য লাস্ট ড্যান্স’
| শেষ অনুশীলনের ছবি শেয়ার করে ভক্তদের মনে দোলা দিয়েছেন মেসি |