নেতানিয়াহু তার এক্স পোস্টে লিখেন, ‘আমার বন্ধু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথা হয়েছে। ইসরায়েলের স্বাধীনতা দিবসে সাহসী ভারতীয় পাইলটের পাশে দাঁড়িয়ে মশাল জ্বালানোর জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমন্ত্রণ গ্রহণ করে ধন্যবাদ জানিয়েছেন এবং ভারত-ইসরায়েল যৌথভাবে সন্ত্রাসবাদ মোকাবিলার বিষয়টি উল্লেখ করেছেন।’
ইসরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই আমন্ত্রণের কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী।
তিনি জানান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদিকে ঐতিহ্যবাহী মশাল জ্বালানোর অনুরোধ জানানো হয়েছে।
পোস্টে নেতানিয়াহু উল্লেখ করেন, মোদি এই আমন্ত্রণের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। ফোনালাপে নরেন্দ্র মোদি বলেছেন, 'স্থলে ও আকাশে ভারত এবং ইসরায়েল একসাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।' পাশাপাশি দুই দেশের মধ্যকার কয়েক দশকের পুরোনো দ্বিপাক্ষিক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী।
নেতানিয়াহু তার এক্স পোস্টে লিখেন, 'আমার বন্ধু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথা হয়েছে। ইসরায়েলের স্বাধীনতা দিবসে সাহসী ভারতীয় পাইলটের পাশে দাঁড়িয়ে মশাল জ্বালানোর জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমন্ত্রণ গ্রহণ করে ধন্যবাদ জানিয়েছেন এবং ভারত-ইসরায়েল যৌথভাবে সন্ত্রাসবাদ মোকাবিলার বিষয়টি উল্লেখ করেছেন।'
অন্যদিকে, ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স-এ একটি বার্তা দিয়েছেন। মোদি বলেন, 'ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে একটি ফোনকল পেয়েছি। ফোনালাপে আমরা ভারত-ইসরায়েল দ্বিপাক্ষিক সম্পর্কের গতিশীলতা পর্যালোচনা করেছি এবং পারস্পরিক অংশীদারিত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।'
একই সাথে তারা পশ্চিম এশিয়ার (মধ্যপ্রাচ্য) বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন জানিয়ে মোদি বলেন, এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর জোর দিয়েছেন তারা।