গ্যাস রপ্তানিকারক দেশগুলোর সংস্থা গ্যাস এক্সপোর্টিং কান্ট্রিজ ফোরাম (জিইসিএফ)-এর অষ্টম শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়া সফর করছেন কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থাসি। সোমবার রাশিয়ার রাজধানী মস্কোয় পৌঁছান তিনি।
মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে আমীরকে উষ্ণ অভ্যর্থনা জানান রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মানতুরুভ এবং রাশিয়ায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত শেখ আহমেদ বিন নাসের আল-থাসি।
এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে আমীরের সঙ্গী হিসেবে রয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল-থাসি এবং একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল।
বিশ্বজুড়ে চলমান জ্বালানি পরিস্থিতি এবং প্রাকৃতিক গ্যাসের বাজার স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করতেই সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের জিইসিএফ সম্মেলন।