কাতারে আনুষ্ঠানিক সরকারি সফরে আসা ব্রুনাই দারুস সালামের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রী প্রিন্স আল-মুহতাদী বিল্লাহকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি।
১০ নভেম্বর সকালে আমিরি দিওয়ানের শেখ আবদুল্লাহ বিন জাসিম মজলিসে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্স সুলতান হাসান বলকিয়াহর এর পক্ষ থেকে কাতারের আমিরকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং কাতারবাসীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এর জবাবে কাতারের আমিরও ব্রুনাইয়ের সুলতানের সুস্বাস্থ্য এবং ব্রুনাইয়ের ভ্রাতৃপ্রতিম জনগণের অব্যাহত অগ্রগতি ও কল্যাণ কামনা করেন।
বৈঠকে কাতার ও ব্রুনাই দারুসসালামের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে এই অংশীদারিত্ব আরও সুদৃঢ় ও বিস্তৃত করার নানা উপায় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়েও মতবিনিময় করা হয়।
উভয় দেশের উচ্চপদস্থ এই বৈঠকে কাতারের পক্ষে উপস্থিত ছিলেন কাতারের উপ-আমীর শেখ আবদুল্লাহ বিন হামাদ আল-থানি. আমিরি দিওয়ানের চেয়ারম্যান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-খুলাইফি। এছাড়া কাতারের বেশ কজন মন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা এই সংবর্ধনা ও বৈঠকে অংশ নেন।
অন্যদিকে, ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্সের সাথে আসা সফররত উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি দলের সদস্যরাও বৈঠকে উপস্থিত ছিলেন।