সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকা-রিয়াদ রুটে আগামী ২৫ অক্টোবর থেকে ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (২১ অক্টোবর) থেকে ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট চালু হয়েছে। এছাড়া মদিনা রুটে নির্ধারিত সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতির ক্রমাগত উন্নতির পরিপ্রেক্ষিতে আগামী ২৫ অক্টোবর রিয়াদগামী একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ সময় ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ফ্লাইটটি ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে যাত্রা করবে।
| প্রবাসীদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি: আবেদন শুরু হচ্ছে |
তবে রিয়াদগামী অন্যান্য ফ্লাইট পরিচালনার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
এদিকে, ঢাকা-দাম্মাম রুটে বুধবার (২১ অক্টোবর) থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে পরিচালনা করা হবে।
জেদ্দা রুটে আগামী ২২ অক্টোবর ঢাকা থেকে দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। এরপর ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।
অন্যদিকে, ঢাকা-মদিনা রুটে ১৮ অক্টোবর থেকে নিয়মিত ফ্লাইট চলাচল করছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
বিমানবন্দরে প্রবাসীদের ভোগান্তি কমাতে ১৫০টি নতুন ট্রলি উপহার!
আবেদনে কোনো ভুল বা প্রয়োজনীয় তথ্যের ঘাটতি থাকলে তা বিবেচনায় সমস্যা হতে পারে।