১৫ নভেম্বর ২০২৬

কাবা শরিফের শত বছরের পুরোনো ‘বাব আল-তাওবা’র গিলাফ এখন কাতারে

প্রকাশ: শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
কাবা শরিফের শত বছরের পুরোনো ‘বাব আল-তাওবা’র গিলাফ এখন কাতারে
টপ স্টোরিজ

কাতারের মিউজিয়াম অব ইসলামিক আর্ট (এমআইএ) তাদের সংগ্রহে থাকা দুর্লভ ও ঐতিহাসিক শিল্পকর্মের অংশ হিসেবে পবিত্র কাবা শরিফের ভেতরের দরজার বিশেষ কিসওয়া (গিলাফ) প্রদর্শন ও সংরক্ষণের তথ্য প্রকাশ করেছে।

কাবা শরিফকে সজ্জিত করার শত বছরের পুরোনো ঐতিহ্যের নিদর্শন হিসেবে এই মূল্যবান কিসওয়াটি বর্তমানে দোহার এমআইএ-তে পরম যত্নে সংরক্ষিত রয়েছে।

প্রতি বছর কাবার পোশাক পরিবর্তনের প্রক্রিয়ায় এর ভেতরের দরজা, যা 'বাব আল-তাওবা' (অনুশোচনার দরজা) নামে পরিচিত এবং কাবার ছাদের দিকে যাওয়ার পথ নির্দেশ করে—তা ঢেকে দেওয়ার জন্য এই বিশেষ কারুকাজ করা রেশমি গিলাফটি ব্যবহার করা হতো। কাবার বাইরের বিখ্যাত কালো কিসওয়ার পাশাপাশি এর ভেতরের অংশও এমন চোখধাঁধানো ও কারুকার্যময় রেশমি পর্দা দিয়ে সজ্জিত করার ঐতিহ্য ছিল।

কায়রো থেকে মক্কার পথে 'মাহমাল' শোভাযাত্রা

ইতিহাস অনুযায়ী, প্রতি বছর কাবার জন্য এসব অলঙ্কৃত গিলাফ মিসরের কায়রোতে তৈরি করে বিশেষ পালকিতে (যাকে ‘মাহমাল’ বলা হতো) রাখা হতো। মক্কাগামী হজযাত্রী ও কাফেলার একেবারে সামনের সারিতে করে পূর্ণ মর্যাদায় এসব উপহার মক্কায় নিয়ে আসা হতো।

১২ ৩৩ হিজরিতে (১৮১৭ খ্রিস্টাব্দ) উসমানীয় গভর্নর মুহাম্মদ আলী পাশা কায়রোতে কাবার পর্দা তৈরির জন্য বিশেষ কারখানা ‘দার আল-কিসওয়া’ প্রতিষ্ঠা করেন, যেখানে কেবল এই পবিত্র বস্ত্রগুলোই বুনন করা হতো।

কিসওয়ার বুনন ও টেক্সট বিশদ

কালো, লাল ও সবুজ রেশমের ওপর উজ্জ্বল সোনালী সুতোর নিখুঁত এমব্রয়ডারি দিয়ে সাজানো হয়েছে এই ঐতিহাসিক কিসওয়াটি। এতে খোদাই করা রয়েছে পবিত্র কুরআনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ:

  • কুরআনের বাণী: লাল পটভূমির ওপর লেখা রয়েছে সূরা আল-শূরার ২৫ নম্বর আয়াতের আল্লাহর অশেষ করুণা সংক্রান্ত অংশ।

  • আয়াতুল কুরসি: নিচের আয়তক্ষেত্রাকার অংশে খোদাই করা আছে সম্পূর্ণ আয়াতুল কুরসি (সূরা আল-বাকারা: ২৫৫)।

  • শাহাদাত ও দোয়া: এর মাঝে গোলাকার বৃত্তে খোদাই করা আছে কালেমা শাহাদাত এবং মহানবী (সা.)-এর প্রতি দুরুদ ও দোয়া।

সুলতান আব্দুল হামিদের আমলের নিদর্শন

গিলাফটির একেবারে নিচের দিকে বৃত্তাকার সবুজ প্যানেলে খোদাই করা রয়েছে অটোমান বা উসমানীয় সুলতান আব্দুল হামিদের রাজকীয় মোহর 'তুগরা'।

তুগরার ভেতরের লেখা অনুযায়ী, এই বস্ত্রটি অটোমান সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের (শাসনকাল: ১২৯৩-১৩২৭ হিজরি / ১৮৭৬-১৯০৯ খ্রিস্টাব্দ) নির্দেশে তৈরি করা হয়েছিল এবং এর সময়কাল ছিল ১৩২১ হিজরি (১৯০৩-১৯০৪ খ্রিস্টাব্দ)। ইসলামী শিল্পকলা ও পবিত্র কাবার ইতিহাসের অনন্য এক স্মারক হিসেবে কাতার মিউজিয়াম অব ইসলামিক আর্টে সংরক্ষিত এই ঐতিহাসিক কিসওয়াটি বিশ্বজুড়ে দর্শনার্থী ও গবেষকদের দৃষ্টি আকর্ষণ করছে।

বিনামূল্যে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরুর তারিখ ঘোষণা

প্রকাশ: শুক্রবার, নভেম্বর ০৬, ২০২৬
বিনামূল্যে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরুর তারিখ ঘোষণা
টপ স্টোরিজ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে।

আজ বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানায়, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত।

আগ্রহী প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘণ্টা করে কাজ করতে হবে। এ ছাড়া ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকে (https://employee.oep.gov.bd/employee/registration) আবেদন করা যাবে।

প্রাথমিকভাবে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। পরে কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

বোয়েসেল জানিয়েছে, নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীকে কোনো অর্থ ব্যয় করতে হবে না। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে সব ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কাতার চ্যারিটিতে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৬
কাতার চ্যারিটিতে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে
টপ স্টোরিজ

কাতার চ্যারিটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আন্তর্জাতিক মানবিক ও উন্নয়নমূলক বেসরকারি সংস্থাটি অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।

০৩ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত।

আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে কাতার চ্যারিটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: কাতার চ্যারিটি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ০৩ নভেম্বর ২০২৬

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয়

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ০৩ নভেম্বর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১৬ নভেম্বর ২০২৬

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.qcharity.org

সরকারিভাবে নারীদের জন্য জর্ডানে চাকরির সুযোগ

প্রকাশ: বৃহস্পতিবার, অক্টোবর ০১, ২০২৬
সরকারিভাবে নারীদের জন্য জর্ডানে চাকরির সুযোগ
টপ স্টোরিজ

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জনবল নিয়োগ দেবে জর্ডানের গ্যালাক্সি অ্যাপারেল কোম্পানি। প্রতিষ্ঠানটিতে ‘নারী মেশিন অপারেটর’ পদে ৬০ দক্ষ নারী কর্মী নিয়োগে বোয়েসেল ২৭ সেপ্টেম্বর এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ২ অক্টোবর সংশ্লিষ্ট কেন্দ্রে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।

প্রতিষ্ঠানের নাম : গ্যালাক্সি অ্যাপারেল কোম্পানি

দেশের নাম : জর্ডান

পদের নাম : নারী মেশিন অপারেটর

পদসংখ্যা : ৬০টি

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা : ১৩০ জেডি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন : শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়সসীমা : ২০-৩৬ বছরের মধ্যে হতে হবে

সাক্ষাৎকারের সময় যেসব কাজগপত্র সঙ্গে আনতে হবে

৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি

মূল পাসপোর্ট, পুরোনো পাসপোর্ট থাকলে অবশ্যই মূল পাসপোর্ট

৩টি মোবাইল নম্বর সঙ্গে নিয়ে আসতে হবে

বর্তমানে চাকরির পরিচয়পত্র/হাজিরা কার্ড, শিক্ষাগত/অভিজ্ঞতার সনদ (যদি থাকে)

ভোটার আইডি কার্ডের ফটোকপি ও কলম

সাক্ষাৎকারের তারিখ ও সময় : আগামী ২ অক্টোবর ২০২৬, শুক্রবার, সকাল ৮টা থেকে

সাক্ষাৎকারের স্থান : মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে দেখতে এখানে ক্লিক করুন।

কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর: ৩০ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ: বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর:  ৩০ সেপ্টেম্বর ২০২৬
টপ স্টোরিজ

কাতারের পত্র-পত্রিকায় আজ প্রকাশিত কয়েকটি চাকরির খবর পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে। সঠিক নিয়মে নিচের বিজ্ঞপ্তিগুলোতে উল্লেখিত নাম্বারে বা ই-মেইলে আপনার সিভি সহ যোগাগোগ করুন।

গালফ বাংলা নিউজে প্রকাশিত বিভিন্ন চাকরির খবরগুলো আপনাদের সুবিধার্থে শুধুমাত্র তথ্য হিসেবে শেয়ার করা হয়। যে কোনো চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নিচের বিষয়গুলো মাথায় রাখুন:

  • গালফ বাংলা সবসময় কাতারের প্রচলিত আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং আইনি বাধ্যবাধকতা মেনেই তথ্য প্রকাশ করে।
  • প্রকাশিত বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে নিজের যোগ্যতা যাচাই করে সম্পূর্ণ নিজ দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • কোনো চাকরিদাতা বা মধ্যস্থতাকারী যদি চাকরির বিনিময়ে টাকা-পয়সা বা কোনো ধরনের আর্থিক লেনদেনের দাবি করে, তবে তা থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
  • চাকরির আবেদন বা কোনো প্রকার ভুল বোঝাবুঝি এবং অনাকাঙ্ক্ষিত আর্থিক লেনদেনের কারণে কোনো ক্ষতি বা প্রতারণার শিকার হলে গালফ বাংলা নিউজ কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
  • চাকরি পাওয়ার জন্য কাউকে অগ্রিম টাকা দেবেন না। নিজে সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর: ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬