১৫ নভেম্বর ২০২৬

গ্রীষ্মে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সমুদ্র ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস

প্রকাশ: শনিবার, আগস্ট ১৫, ২০২৬
টপ স্টোরিজ

গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মাঝে বিনোদনের বিকল্প হিসেবে কাতারজুড়ে সমুদ্র ভ্রমণ ও নানা ধরনের ওয়াটার স্পোর্টসের প্রতি স্থানীয় বাসিন্দা, তরুণ এবং বিদেশি পর্যটকদের আগ্রহ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সূর্যাস্তের পর তাপমাত্রা কিছুটা কমে আসায় বিশেষ করে সান্ধ্যকালীন নৌবিহার এবং দ্বীপ কেন্দ্রিক ভ্রমণগুলো এখন সবার পছন্দের শীর্ষে।

দর্শনার্থীদের জন্য ঐতিহ্যবাহী কাঠের ধো (Dhow), স্পিডবোট, প্রাইভেট ইয়ট, ফিশিং ট্রিপ এবং ডিনার ক্রুজের ব্যবস্থা রয়েছে। বর্তমানে পুরাতন দোহা বন্দর (বিশেষ করে বক্স পার্কের বিপরীতে মেরিনা), দোহা কর্নিশ, দ্য পার্ল-কাতার এবং লুসাইল মেরিনা সামুদ্রিক ভ্রমণের মূল প্রস্থান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।

রুট, খরচ ও যাত্রী সুবিধা

সাধারণত ১ থেকে ২ ঘণ্টার এই নৌভ্রমণগুলোতে ভ্রমণকারীরা কর্নিশ, কাতারা কালচারাল ভিলেজ, দ্য পার্ল, ঐতিহ্যবাহী বন্দর এবং ওয়েস্ট বে-র মনোরম স্কাইলাইনের দৃশ্য উপভোগ করার সুযোগ পান।

  • প্রাইভেট ও গ্রুপ ট্রিপের খরচ: সাধারণ গ্রুপ ট্রিপে জনপ্রতি খরচ শুরু হয় মাত্র ১৫ রিয়াল থেকে (৩০-৪৫ মিনিট)। অন্যদিকে, ৫-১০ জন ধারণক্ষমতার ছোট নৌকায় ৩০ মিনিটের প্রাইভেট ট্রিপের খরচ শুরু হয় ২৫০ থেকে ৩০০ কাতারি রিয়াল পর্যন্ত।

  • জনপ্রিয় গন্তব্য: নিয়মিত ভ্রমণের পাশাপাশি আল সাফলিয়া দ্বীপ, বানানা আইল্যান্ড এবং গভীর সমুদ্রে মাছ ধরার বিশেষ ট্যুর পরিচালনা করছেন অপারেটররা।

  • সহজ বুকিং ও সময়সূচী: অনলাইনে ট্রিপ সিলেক্ট ও ই-পেমেন্টের সুবিধা থাকায় পর্যটকরা সহজেই বুকিং করতে পারছেন। ছুটির দিনে এসব বোট সার্ভিস মধ্যরাত পর্যন্ত চালু থাকে।

জিসিসি পর্যটকদের প্রশংসা ও ওয়াটার স্পোর্টসের জনপ্রিয়তা

কাতার এয়ারওয়েজ এবং উন্নত পর্যটন ব্যবস্থার কারণে সৌদি আরব ও কুয়েতসহ জিসিসি অঞ্চলের পর্যটকদের কাছে কাতার এখন সামুদ্রিক বিনোদনের প্রধান কেন্দ্র। কম খরচে বিশ্বমানের সার্ভিস, আধুনিক ভিউ এবং অভিজ্ঞ কর্মীদের সেবায় সন্তোষ প্রকাশ করেছেন আগত পর্যটকরা।

পাশাপাশি তরুণদের মাঝে জনপ্রিয়তা পাচ্ছে জেট স্কি, সাঁতার এবং ওয়াটার স্কিইং। কাতারার মতো জনপ্রিয় সৈকতগুলোতে ৩০ মিনিটের জন্য জেট স্কি ভাড়ার হার ২৫০ রিয়াল থেকে শুরু হয়। নিরাপত্তা নিশ্চিত করতে লাইফ জ্যাকেট ব্যবহার, বিশেষ রিস্টব্যান্ড এবং সাঁতারের এলাকা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিচ্ছে কর্তৃপক্ষ। স্থানীয় অভিভাবকরা মনে করছেন, এই সামুদ্রিক ভ্রমণগুলো নতুন প্রজন্মকে গ্যাজেট থেকে দূরে রেখে ঐতিহ্যবাহী কাতারি সংস্কৃতির সাথে যুক্ত করতে বড় ভূমিকা রাখছে।

বিনামূল্যে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরুর তারিখ ঘোষণা

প্রকাশ: শুক্রবার, নভেম্বর ০৬, ২০২৬
বিনামূল্যে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরুর তারিখ ঘোষণা
টপ স্টোরিজ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে।

আজ বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানায়, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত।

আগ্রহী প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘণ্টা করে কাজ করতে হবে। এ ছাড়া ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকে (https://employee.oep.gov.bd/employee/registration) আবেদন করা যাবে।

প্রাথমিকভাবে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। পরে কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

বোয়েসেল জানিয়েছে, নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীকে কোনো অর্থ ব্যয় করতে হবে না। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে সব ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কাতার চ্যারিটিতে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

প্রকাশ: বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৬
কাতার চ্যারিটিতে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে
টপ স্টোরিজ

কাতার চ্যারিটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আন্তর্জাতিক মানবিক ও উন্নয়নমূলক বেসরকারি সংস্থাটি অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।

০৩ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত।

আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে কাতার চ্যারিটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: কাতার চ্যারিটি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ০৩ নভেম্বর ২০২৬

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয়

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ০৩ নভেম্বর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১৬ নভেম্বর ২০২৬

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.qcharity.org

সরকারিভাবে নারীদের জন্য জর্ডানে চাকরির সুযোগ

প্রকাশ: বৃহস্পতিবার, অক্টোবর ০১, ২০২৬
সরকারিভাবে নারীদের জন্য জর্ডানে চাকরির সুযোগ
টপ স্টোরিজ

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জনবল নিয়োগ দেবে জর্ডানের গ্যালাক্সি অ্যাপারেল কোম্পানি। প্রতিষ্ঠানটিতে ‘নারী মেশিন অপারেটর’ পদে ৬০ দক্ষ নারী কর্মী নিয়োগে বোয়েসেল ২৭ সেপ্টেম্বর এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ২ অক্টোবর সংশ্লিষ্ট কেন্দ্রে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে।

প্রতিষ্ঠানের নাম : গ্যালাক্সি অ্যাপারেল কোম্পানি

দেশের নাম : জর্ডান

পদের নাম : নারী মেশিন অপারেটর

পদসংখ্যা : ৬০টি

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা : ১৩০ জেডি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন : শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়সসীমা : ২০-৩৬ বছরের মধ্যে হতে হবে

সাক্ষাৎকারের সময় যেসব কাজগপত্র সঙ্গে আনতে হবে

৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি

মূল পাসপোর্ট, পুরোনো পাসপোর্ট থাকলে অবশ্যই মূল পাসপোর্ট

৩টি মোবাইল নম্বর সঙ্গে নিয়ে আসতে হবে

বর্তমানে চাকরির পরিচয়পত্র/হাজিরা কার্ড, শিক্ষাগত/অভিজ্ঞতার সনদ (যদি থাকে)

ভোটার আইডি কার্ডের ফটোকপি ও কলম

সাক্ষাৎকারের তারিখ ও সময় : আগামী ২ অক্টোবর ২০২৬, শুক্রবার, সকাল ৮টা থেকে

সাক্ষাৎকারের স্থান : মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে দেখতে এখানে ক্লিক করুন।

কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর: ৩০ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ: বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর:  ৩০ সেপ্টেম্বর ২০২৬
টপ স্টোরিজ

কাতারের পত্র-পত্রিকায় আজ প্রকাশিত কয়েকটি চাকরির খবর পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে। সঠিক নিয়মে নিচের বিজ্ঞপ্তিগুলোতে উল্লেখিত নাম্বারে বা ই-মেইলে আপনার সিভি সহ যোগাগোগ করুন।

গালফ বাংলা নিউজে প্রকাশিত বিভিন্ন চাকরির খবরগুলো আপনাদের সুবিধার্থে শুধুমাত্র তথ্য হিসেবে শেয়ার করা হয়। যে কোনো চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নিচের বিষয়গুলো মাথায় রাখুন:

  • গালফ বাংলা সবসময় কাতারের প্রচলিত আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং আইনি বাধ্যবাধকতা মেনেই তথ্য প্রকাশ করে।
  • প্রকাশিত বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে নিজের যোগ্যতা যাচাই করে সম্পূর্ণ নিজ দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • কোনো চাকরিদাতা বা মধ্যস্থতাকারী যদি চাকরির বিনিময়ে টাকা-পয়সা বা কোনো ধরনের আর্থিক লেনদেনের দাবি করে, তবে তা থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
  • চাকরির আবেদন বা কোনো প্রকার ভুল বোঝাবুঝি এবং অনাকাঙ্ক্ষিত আর্থিক লেনদেনের কারণে কোনো ক্ষতি বা প্রতারণার শিকার হলে গালফ বাংলা নিউজ কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
  • চাকরি পাওয়ার জন্য কাউকে অগ্রিম টাকা দেবেন না। নিজে সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর: ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
কাতার প্রবাসীদের জন্য চাকরির খবর:  ২৪ সেপ্টেম্বর ২০২৬
টপ স্টোরিজ

কাতারের পত্র-পত্রিকায় আজ প্রকাশিত কয়েকটি চাকরির খবর পাঠকদের জন্য তুলে ধরা হচ্ছে। সঠিক নিয়মে নিচের বিজ্ঞপ্তিগুলোতে উল্লেখিত নাম্বারে বা ই-মেইলে আপনার সিভি সহ যোগাগোগ করুন।

গালফ বাংলা নিউজে প্রকাশিত বিভিন্ন চাকরির খবরগুলো আপনাদের সুবিধার্থে শুধুমাত্র তথ্য হিসেবে শেয়ার করা হয়। যে কোনো চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নিচের বিষয়গুলো মাথায় রাখুন:

  • গালফ বাংলা সবসময় কাতারের প্রচলিত আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং আইনি বাধ্যবাধকতা মেনেই তথ্য প্রকাশ করে।
  • প্রকাশিত বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে নিজের যোগ্যতা যাচাই করে সম্পূর্ণ নিজ দায়িত্বে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • কোনো চাকরিদাতা বা মধ্যস্থতাকারী যদি চাকরির বিনিময়ে টাকা-পয়সা বা কোনো ধরনের আর্থিক লেনদেনের দাবি করে, তবে তা থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
  • চাকরির আবেদন বা কোনো প্রকার ভুল বোঝাবুঝি এবং অনাকাঙ্ক্ষিত আর্থিক লেনদেনের কারণে কোনো ক্ষতি বা প্রতারণার শিকার হলে গালফ বাংলা নিউজ কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
  • চাকরি পাওয়ার জন্য কাউকে অগ্রিম টাকা দেবেন না। নিজে সচেতন থাকুন, নিরাপদ থাকুন।