গালফ বাংলা

ছবিতে প্রথম কী দেখছেন? অপটিক্যাল ইল্যুশনে মিলবে আপনার ব্যক্তিত্বের পরিচয়

ছবিতে প্রথম কী দেখছেন? অপটিক্যাল ইল্যুশনে মিলবে আপনার ব্যক্তিত্বের পরিচয়

একটি ছবির দিকে তাকিয়ে প্রথমে কী চোখে পড়ে? একটি বিড়াল, নাকি ছোট্ট একটি ইঁদুর? উত্তরটা খুব সাধারণ মনে হলেও, মজার এক চোখের ধাঁধার দাবি আপনি প্রথমে যা দেখছেন, তার সাথে নাকি আপনার ব্যক্তিত্বের কিছু বৈশিষ্ট্যের মিল রয়েছে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

সম্প্রতি এমনই একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহ তৈরি হয়েছে। ছবিটিতে একইসাথে দুটি প্রাণীর অবয়ব লুকিয়ে আছে একটি বড় বিড়াল এবং অন্যটি তুলনামূলকভাবে ছোট একটি ইঁদুর। ছবিটির বিশেষত্ব হলো, দুটিই একই ছবির ভেতরে এমনভাবে মিশে আছে যে, প্রত্যেকের চোখে প্রথমে একই বিষয় ধরা পড়ে না। তাই উত্তর জানার আগে ছবিটির দিকে একবার ভালো করে তাকিয়ে নিজেই খেয়াল করুন আপনার চোখে প্রথমে কোন প্রাণীটি ধরা পড়ছে?

আগে ইঁদুর দেখলে

এই ব্যক্তিত্ব পরীক্ষার দাবি অনুযায়ী, যারা প্রথমেই ইঁদুরটি দেখতে পান, তারা তুলনামূলকভাবে আশাবাদী প্রকৃতির হতে পারেন। জীবনের কঠিন পরিস্থিতিতেও তারা ভালো কিছু খুঁজে নেওয়ার চেষ্টা করেন। সমস্যা বা প্রতিকূলতার মধ্যেও ইতিবাচক দিকটি দেখার প্রবণতা তাদের মধ্যে বেশি থাকতে পারে বলে এই পরীক্ষায় বলা হয়েছে।

ছবিতে ইঁদুরটি তুলনামূলকভাবে সহজে চোখে পড়ে না। তাই সেটি খুঁজে পেতে একটু বেশি মনোযোগ প্রয়োজন। সেই কারণেই ইঁদুরকে এখানে সূক্ষ্ম বিষয় খুঁজে বের করার প্রতীক হিসেবেও দেখানো হয়েছে।

আগে বিড়াল দেখলে

অন্যদিকে, যারা প্রথমেই বড় বিড়ালটি দেখতে পান, তাদের বাস্তববাদী বা মাটির কাছাকাছি চিন্তাভাবনার মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে। জীবনের কোনো সমস্যায় আবেগের চেয়ে বাস্তব পরিস্থিতি বুঝে সমাধানের পথ খোঁজার প্রবণতা তাদের মধ্যে থাকতে পারে।

এ ধরনের মানুষ সাধারণত বড় ছবিটা দেখার চেষ্টা করেন এবং ছোটখাটো সমস্যায় আটকে না থেকে আসল বিষয়টি বোঝার দিকে মন দেন এমনটাই দাবি করা হয়েছে এই ব্যক্তিত্ব পরীক্ষায়।

তবে মনে রাখা দরকার, এ ধরনের অপটিক্যাল ইল্যুশন মূলত বিনোদনমূলক। প্রথমে কোন অবয়বটি চোখে পড়ল, তার ওপর ভিত্তি করে কারও ব্যক্তিত্ব সম্পর্কে বৈজ্ঞানিকভাবে নিশ্চিত সিদ্ধান্ত দেয়া যায় না। কিন্তু বর্তমান সম য়ে সোশ্যাল মিডিয়ায় অপটিক্যাল ইল্যুশনের কিছু ছবি নিয়ে আলোচনা হয় আর এই ছবি এমনই একটি।

সুখী দাম্পত্য গড়তে নিজের মানসিকতায় আনুন এই ৫ পরিবর্তন

সুখী দাম্পত্য গড়তে নিজের মানসিকতায় আনুন এই ৫ পরিবর্তন

দশজন ভিন্ন ভিন্ন ব্যক্তিকে জিজ্ঞেস করুন যে, কীসের কারণে একটি দাম্পত্য জীবন সুখী হয়। সম্ভবত আপনি দশটি ভিন্ন উত্তর পাবেন। হয়তো এটি এমন কাউকে পাওয়ার বিষয়, যে কঠিন সময়েও আপনাকে হাসাতে পারে; অথবা দীর্ঘ দিনের শেষে এমন কারো সান্নিধ্যে থাকা, যার কাছে আপনি সম্পূর্ণ নিশ্চিন্তে নিজের কথাগুলো বলতে পারেন।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

সঠিক মানুষটিকে খুঁজে পাওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আপনি যা চান তা পাওয়ার প্রথম ধাপ হলো, আপনার আসলে কী প্রয়োজন তা জানা। ‘ম্যানিফেস্টেশন’ বা কোনো কিছুকে নিজের জীবনে আকর্ষণ করার মূল বিষয়টি ঠিক এটাই।

এর মানে এই নয় যে, আপনি কোনো রূপকথার বিয়ের জন্য জাদু করছেন; বরং এর অর্থ হলো, আপনার জীবনে আপনি ঠিক কী ধরনের শ্রদ্ধা, উষ্ণতা এবং অংশীদারিত্ব চান সে বিষয়ে নিজের কাছে পুরোপুরি সৎ থাকা। আপনি যদি এমন একটি সম্পর্ক গড়ে তুলতে চান, তবে নিজের মানসিকতায় এই পাঁচটি পরিবর্তন আনার মাধ্যমে শুরু করুন।

ভালোবাসার পাশাপাশি প্রকৃত শ্রদ্ধার ওপর গুরুত্ব দিন

রোমান্স দারুণ একটি বিষয়, বিশেষ করে সম্পর্কের শুরুতে; কিন্তু কেবল ফুল দিয়ে ত্রিশ বছরের দাম্পত্য জীবন পার করা সম্ভব নয়। একটি মজবুত দাম্পত্য জীবনের মূলে থাকে পারস্পরিক শ্রদ্ধা। সঙ্গী যখন কথা বলেন তখন মনোযোগ দিয়ে শোনা, কোনো বিচার-বিবেচনা বা সমালোচনা ছাড়াই তার নিজস্ব মতামতকে গুরুত্ব দেওয়া এবং একে অপরকে স্বতন্ত্র ব্যক্তি হিসেবে বেড়ে ওঠার সুযোগ দেওয়া।

ঝগড়া হবে, কিন্তু লড়াই নয়

সবচেয়ে ভালো দম্পতিদের জীবনেও কঠিন সময় আসে। ভুল বোঝাবুঝি, মেজাজ খারাপ হওয়া কিংবা কোনো বিষয়ে পুরোপুরি দ্বিমত পোষণ করার মতো মুহূর্ত আসতেই পারে। আসল পরীক্ষাটি দ্বন্দ্ব এড়িয়ে চলায় নয়, বরং কঠিন বিষয়গুলো নিয়ে এমনভাবে আলোচনা করতে পারায়, যাতে প্রতিটি কথোপকথন চিৎকার-চেঁচামেচি বা শীতল যুদ্ধে পরিণত না হয়।

আবেগীয় নিরাপত্তা এবং গভীর বিশ্বাসকে অগ্রাধিকার দিন

কারো সামনে নিজেকে কোনো বিশেষ ছাঁচে ফেলার বা অভিনয় করার প্রয়োজন নেই, এই উপলব্ধি যে কতটা স্বস্তিদায়ক, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আপনি আপনার সবচেয়ে খারাপ ভয়ের কথা স্বীকার করতে পারেন, নিজের দুর্বলতাগুলো ভাগ করে নিতে পারেন এবং কোনো রকম মুখোশ ছাড়াই নিজের অগোছালো ও স্বাভাবিক সত্তায় প্রকাশিত হতে পারেন, এই ভেবে যে পরে কেউ এগুলো আপনার বিরুদ্ধে ব্যবহার করবে না। এই ধরনের নিরাপত্তা যে কত বড় পাওয়া, তা বলে বোঝানো যায় না।

সাধারণ বন্ধুত্বকে উপেক্ষা করবেন না

আবেগ বা তীব্র আকর্ষণ সবসময় একই রকম থাকে না; তাই আপনার জীবনসঙ্গীকে মানুষ হিসেবেও পছন্দ করা জরুরি। সবচেয়ে সুন্দর দাম্পত্য গড়ে ওঠে সত্যিকারের বন্ধুত্বের ওপর। যেমন কাপড় ভাঁজ করার সময় বোকা বোকা কৌতুক করা, একসঙ্গে বাজার করতে যাওয়া, কিংবা সোফায় বসে কোনো কথা ছাড়াই আরামদায়ক নীরবতায় সময় কাটানো। অনেক সময় সাধারণ, সাদামাটা রাতগুলোই জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে ওঠে।

এমন এক বন্ধন খুঁজুন যা আপনার সঙ্গে সঙ্গে বিকশিত হয়

পঁচিশ বছর বয়সে মানুষ যেমন থাকে, চল্লিশ বছর বয়সে সে আর হুবহু তেমন থাকে না। ক্যারিয়ার বদলায়, অগ্রাধিকার পরিবর্তিত হয় এবং জীবনে নানা অপ্রত্যাশিত পরিস্থিতির উদ্ভব ঘটে। দীর্ঘস্থায়ী দাম্পত্য মানে এই নয় যে সময়কে থামিয়ে রাখা; বরং এর অর্থ হলো এমন কাউকে খুঁজে পাওয়া, যে আপনার সঙ্গে বেড়ে উঠতে ইচ্ছুক, আপনার সাফল্যে আনন্দিত হয় এবং আপনারা দুজনেই যখন পরিবর্তিত হন, তখনও একে অপরকেই বেছে নেন।

একটি বিষয় মনে রাখা জরুরি

নিজের প্রত্যাশা বা ইতিবাচক ভাবনাগুলো লিখে রাখা ভালো, তবে কেবল কাগজে লিখে রাখলেই সব সমস্যার সমাধান হবে না। প্রকৃত ঘনিষ্ঠতা গড়ে ওঠে দৈনন্দিন জীবনের নানা ছোট ছোট অভিজ্ঞতার মধ্য দিয়ে। ধৈর্য ধারণ করা, ছোট ছোট দয়া দেখানো, ভুল করলে নিজের অহংকার বিসর্জন দেওয়া এবং ক্লান্ত থাকা সত্ত্বেও সঙ্গীর পাশে থাকা।

তাই, আপনি যখন আপনার আদর্শ জীবনসঙ্গীর কথা কল্পনা করছেন, তখন একবার ভেবে দেখুন, আপনি নিজে কেমন সঙ্গী হিসেবে নিজেকে উপস্থাপন করছেন? একটি চমৎকার দাম্পত্য জীবন কেবল এমন কিছু নয় যা আপনি আকর্ষণ করেন; বরং এটি এমন কিছু যা আপনাকেও গড়ে তুলতে হয়। এটি এমন কিছু যা দুজন মানুষ মিলে সক্রিয়ভাবে গড়ে তোলে প্রতিটি সাধারণ দিনকে কাজে লাগিয়ে।

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন

নাশতায় নিয়মিত পাউরুটি খেলে কী হয়

নাশতায় নিয়মিত পাউরুটি খেলে কী হয়

সকালের নাশতায় পাউরুটি খেতে অনেকেই পছন্দ করেন। এমনকী কর্মব্যস্ত জীবনে ঝটপট নাশতা হিসেবে পাউরুটিকেই খাবারের তালিকায় নিয়মিত রাখেন যে কেউ। কিন্তু প্রতিদিন সকালে পাউরুটি খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে পরছি কিনা সেটা হয়তো জানেন না অনেকেই।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

চলুন জেনে নেই সকালে খালি পেটে এই খাবারটি খেলে কী ধরনের সমস্যা হতে পারে-

উচ্চমাত্রার কার্বোহাইড্রেট থাকে পাউরুটিতে। এটি শরীরে দ্রুত চিনির মাত্রা বাড়িয়ে দেয়। যা একজন ব্যক্তির জন্য নানা স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। রোজ সকালে খালিপেটে পাউরুটি খেলে শরীরে কী ঘটবে? চলুন জেনে নিই-

ডায়াবেটিস

সকালে খালি পেটে পাউরুটি খেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। এমন পরিস্থিতিতে, আপনি যদি ইতোমধ্যে ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন তাহলে ভুলেও সকালে খালি পেটে পাউরুটি খাবেন না। কারণ, সাদা রুটি দ্রুত হজম হয় এবং গ্লুকোজে রূপান্তরিত হয়। যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়।

এছাড়াও পাউরুটিতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যা চিনির মাত্রা বাড়াতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের খালি পেটে রুটি না খেয়ে সর্বদা প্রথমে প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া উচিত।

স্থূলতা

ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে সকালে পাউরুটি এড়িয়ে চলুন। এতে উপস্থিত উচ্চ ক্যালরি ও কার্বোহাইড্রেট ওজন বাড়াতে পারে। এছাড়া খালি পেটে পাউরুটি খেলে দ্রুত ক্ষুধা লাগে। দ্রুত হজমযোগ্য পাউরুটি কখনো কখনো অতিরিক্ত খাবার খাওয়ার কারণ হয়। ফলে স্থূলতা আরও বাড়ে। ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে খালি পেটে পাউরুটি না খেয়ে ফল, শাকসবজি, প্রোটিন সমৃদ্ধ খাবার খান।

কোষ্ঠকাঠিন্য

সকালে খালি পেটে পাউরুটি খেলে পরিপাকতন্ত্রের ওপর খারাপ প্রভাব পড়ে। কারণ, এটি ময়দা দিয়ে তৈরি যা পেটে শুকিয়ে যায়। ফলে মল খুব শক্ত হয়ে যায় এবং ব্যক্তি তার পেট সঠিকভাবে পরিষ্কার করতে পারে না। এই সমস্যা একসময় কোষ্ঠকাঠিন্যে রূপ নেয়। কোষ্ঠকাঠিন্যের রোগীরা পাউরুটি এড়িয়ে চলুন।

বিষণ্ণতা

পাউরুটি খেতে সুস্বাদু লাগলেও এটি মেজাজের ওপর নেতিবাচক প্রভাব রাখতে পারে। ২০১৫ সালের জুন মাসে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণা রিপোর্ট অনুযায়ী, পরিশ্রুত কার্বোহাইড্রেট গ্রহণের সঙ্গে মনের সংযোগ পাওয়া গেছে। যেমন রুটি ও বিষণ্নতার মধ্যে সম্পর্ক রয়েছে।

চিকিত্সকদের মতে, হরমোনের যে পরিবর্তনগুলো একজন ব্যক্তির চিনির স্তরের পরিবর্তন ঘটায় তা মেজাজকেও প্রভাবিত করতে পারে। যারা প্রতিদিন পাউরুটি খান তারা ক্লান্তি এবং বিষণ্নতার লক্ষণ অনুভব করতে পারেন।

গ্যাস্ট্রিকের সমস্যা

আপনি যদি ইতোমধ্যেই গ্যাস, বদহজম বা অ্যাসিডিটির মতো কোনো গ্যাস্ট্রিক সমস্যায় ভোগেন, তাহলে খালি পেটে পাউরুটি খাওয়া এড়িয়ে চলুন। এটি আপনার অ্যাসিডিটির সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। তাই সতর্ক থাকুন।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক তাদের এক গবেষণায় দাবি করেছেন, কেউ যদি দীর্ঘদিন ধরে নিয়মিত পাউরুটি খান তবে তা তার শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। এই অভ্যাস সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে মস্তিষ্কে। কারণ হিসেবে তারা বলছেন, পাউরুটিতে থাকা কয়েকটি যৌগ শরীরে গেলে মস্তিষ্কের ক্ষতি হতে পারে।

নিয়মিত পাউরুটি খান এমন প্রায় ২০০ জন মানুষের ওপর গবেষণা করা হয়। সেখান থেকে জানা গেছে, পাউরুটিতে থাকা ক্ষতিকর যৌগের প্রভাবে মানুষ অমনোযোগী হয়ে পড়ে। তখন যেকোনো কাজে মন দিতে সমস্যা হয় তাদের। এমনকী কমতে থাকে স্মৃতিশক্তিও। সেইসঙ্গে বাড়ে ক্যান্সারের আশঙ্কা।

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন

ছবিতে প্রথম কী দেখছেন? অপটিক্যাল ইল্যুশনে মিলবে আপনার ব্যক্তিত্বের পরিচয়

ছবিতে প্রথম কী দেখছেন? অপটিক্যাল ইল্যুশনে মিলবে আপনার ব্যক্তিত্বের পরিচয়

একটি ছবির দিকে তাকিয়ে প্রথমে কী চোখে পড়ে? একটি বিড়াল, নাকি ছোট্ট একটি ইঁদুর? উত্তরটা খুব সাধারণ মনে হলেও, মজার এক চোখের ধাঁধার দাবি আপনি প্রথমে যা দেখছেন, তার সাথে নাকি আপনার ব্যক্তিত্বের কিছু বৈশিষ্ট্যের মিল রয়েছে।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

সম্প্রতি এমনই একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহ তৈরি হয়েছে। ছবিটিতে একইসাথে দুটি প্রাণীর অবয়ব লুকিয়ে আছে একটি বড় বিড়াল এবং অন্যটি তুলনামূলকভাবে ছোট একটি ইঁদুর। ছবিটির বিশেষত্ব হলো, দুটিই একই ছবির ভেতরে এমনভাবে মিশে আছে যে, প্রত্যেকের চোখে প্রথমে একই বিষয় ধরা পড়ে না। তাই উত্তর জানার আগে ছবিটির দিকে একবার ভালো করে তাকিয়ে নিজেই খেয়াল করুন আপনার চোখে প্রথমে কোন প্রাণীটি ধরা পড়ছে?

আগে ইঁদুর দেখলে

এই ব্যক্তিত্ব পরীক্ষার দাবি অনুযায়ী, যারা প্রথমেই ইঁদুরটি দেখতে পান, তারা তুলনামূলকভাবে আশাবাদী প্রকৃতির হতে পারেন। জীবনের কঠিন পরিস্থিতিতেও তারা ভালো কিছু খুঁজে নেওয়ার চেষ্টা করেন। সমস্যা বা প্রতিকূলতার মধ্যেও ইতিবাচক দিকটি দেখার প্রবণতা তাদের মধ্যে বেশি থাকতে পারে বলে এই পরীক্ষায় বলা হয়েছে।

ছবিতে ইঁদুরটি তুলনামূলকভাবে সহজে চোখে পড়ে না। তাই সেটি খুঁজে পেতে একটু বেশি মনোযোগ প্রয়োজন। সেই কারণেই ইঁদুরকে এখানে সূক্ষ্ম বিষয় খুঁজে বের করার প্রতীক হিসেবেও দেখানো হয়েছে।

আগে বিড়াল দেখলে

অন্যদিকে, যারা প্রথমেই বড় বিড়ালটি দেখতে পান, তাদের বাস্তববাদী বা মাটির কাছাকাছি চিন্তাভাবনার মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে। জীবনের কোনো সমস্যায় আবেগের চেয়ে বাস্তব পরিস্থিতি বুঝে সমাধানের পথ খোঁজার প্রবণতা তাদের মধ্যে থাকতে পারে।

এ ধরনের মানুষ সাধারণত বড় ছবিটা দেখার চেষ্টা করেন এবং ছোটখাটো সমস্যায় আটকে না থেকে আসল বিষয়টি বোঝার দিকে মন দেন এমনটাই দাবি করা হয়েছে এই ব্যক্তিত্ব পরীক্ষায়।

তবে মনে রাখা দরকার, এ ধরনের অপটিক্যাল ইল্যুশন মূলত বিনোদনমূলক। প্রথমে কোন অবয়বটি চোখে পড়ল, তার ওপর ভিত্তি করে কারও ব্যক্তিত্ব সম্পর্কে বৈজ্ঞানিকভাবে নিশ্চিত সিদ্ধান্ত দেয়া যায় না। কিন্তু বর্তমান সম য়ে সোশ্যাল মিডিয়ায় অপটিক্যাল ইল্যুশনের কিছু ছবি নিয়ে আলোচনা হয় আর এই ছবি এমনই একটি।

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন

হাতির মল থেকে তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামি কফি

হাতির মল থেকে তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামি কফি

কফি মানেই সুগন্ধ আর স্বাদের এক অনন্য অভিজ্ঞতা। তবে পৃথিবীতে এমন কিছু কফি রয়েছে, যেগুলোর উৎপাদন প্রক্রিয়া জানলে অনেকেই অবাক হতে পারেন। এর মধ্যে অন্যতম ‘ব্ল্যাক আইভরি’ ও ‘কোপি লুওয়াক’, যেগুলো যথাক্রমে হাতি ও গন্ধগোকুলের মল থেকে পাওয়া কফি বিন প্রক্রিয়াজাত করে তৈরি করা হয়।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

থাইল্যান্ডে তৈরি হয় ‘ব্ল্যাক আইভরি কফি’। এ কফি তৈরির জন্য আরাবিকা কফি চেরি হাতির খাবারের সাথে মিশিয়ে দেওয়া হয়। হাতি খাবারটি খাওয়ার প্রায় ১৫ থেকে ১৭ ঘণ্টা পর মলত্যাগ করে। পরে সেই মল সংগ্রহ করে সেখান থেকে কফির বিন আলাদা করা হয়। এরপর বিনগুলো পরিষ্কার, শুকানো ও ভাজার বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয় বিশেষ এই কফি।

দাবি করা হয়, হাতির পরিপাকতন্ত্রের মধ্য দিয়ে যাওয়ার সময় কফি বিনে থাকা কিছু উপাদানের পরিবর্তন ঘটে। এতে কফির তেতোভাব তুলনামূলক কমে এবং মাটির গন্ধের পাশাপাশি চকলেট ও ক্যারামেলের মতো স্বাদের অনুভূতি পাওয়া যায়।

তবে এই কফির দামই একে আরও আলোচিত করেছে। প্রতি কেজি ব্ল্যাক আইভরি কফির দাম প্রায় পৌনে দুই লাখ টাকা পর্যন্ত হতে পারে। এক কাপ কফির দামও কয়েক হাজার টাকা পর্যন্ত পৌঁছায়। উচ্চমূল্যের অন্যতম কারণ হলো, হাতির মল থেকে কফি বিন আলাদা করার পুরো প্রক্রিয়াটি শ্রমসাধ্য এবং এতে খুব অল্প পরিমাণে উপযোগী বিন পাওয়া যায়।

অন্যদিকে ইন্দোনেশিয়ায় জনপ্রিয় ‘কোপি লুওয়াক’ তৈরি হয় এশিয়ান পাম সিভেট বা গন্ধগোকুলের মল থেকে। ইন্দোনেশীয় ভাষায় ‘কোপি’ অর্থ কফি এবং ‘লুওয়াক’ বলতে বোঝানো হয় গন্ধগোকুলকে। দেখতে বিড়ালের মতো হলেও প্রাণীটি আসলে বিড়াল নয়; এটি একটি নিশাচর স্তন্যপায়ী প্রাণী।

গন্ধগোকুল কফি গাছের পাকা ফল খাওয়ার পর ফলের বাইরের অংশ হজম করে ফেলে। তবে কফি বীজ পুরোপুরি হজম হয় না। প্রাণীটির পরিপাকতন্ত্রের এনজাইমের প্রভাবে ওই বীজের স্বাদ ও গন্ধে পরিবর্তন আসে বলে মনে করা হয়। পরে মল সংগ্রহ করে সেখান থেকে কফি বিন আলাদা, পরিষ্কার ও শুকিয়ে ভাজা হয়। এরপর সেগুলো গুঁড়ো করে তৈরি করা হয় ‘কোপি লুওয়াক’।

আন্তর্জাতিক বাজারে কোপি লুওয়াকের দাম প্রতি পাউন্ড কয়েকশ ডলার পর্যন্ত হতে পারে। বিরলতা, উৎপাদনের জটিলতা এবং বিশেষ স্বাদের কারণে এ কফি বিশ্বের অন্যতম দামি কফি হিসেবে পরিচিত।

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন

মধ্যপ্রাচ্যের বিখ্যাত কুনাফা তৈরির সহজ উপায়

মধ্যপ্রাচ্যের বিখ্যাত কুনাফা তৈরির সহজ উপায়

মধ্যপ্রাচ্যের জনপ্রিয় মিষ্টান্নগুলোর মধ্যে কুনাফা অন্যতম। মচমচে কুনাফা, নরম চিজের স্তর আর সুগন্ধি সিরার মিশ্রণে তৈরি এই মিষ্টি স্বাদে যেমন আকর্ষণীয়, তেমনি অতিথি আপ্যায়নেও হতে পারে দারুণ একটি পদ। খুব সহজ কিছু উপকরণ দিয়েই ঘরে তৈরি করা যায় কুনাফা।

কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুন

প্রয়োজনীয় উপকরণ

  • কুনাফা/কাদায়েফ সেমাই – ২৫০ গ্রাম
  • মোজারেলা বা কুনাফা চিজ – ২০০ গ্রাম
  • মাখন – ১০০ গ্রাম
  • গুঁড়া দুধ – ২ টেবিল চামচ
  • পেস্তা বা কাজুবাদাম কুচি – পরিমাণমতো

সিরা তৈরির জন্য

  • চিনি – ১ কাপ
  • পানি – আধা কাপ
  • লেবুর রস – ১ চা চামচ
  • গোলাপজল – সামান্য, চাইলে

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পাত্রে চিনি ও পানি দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিতে হবে। চিনি পুরোপুরি গলে গেলে লেবুর রস দিয়ে আরও কয়েক মিনিট ফুটিয়ে চুলা বন্ধ করে দিন। চাইলে শেষে সামান্য গোলাপজল মিশিয়ে সিরাটি ঠান্ডা করে রাখতে পারেন।

এরপর কুনাফার সেমাই হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নিন। এর সঙ্গে গলানো মাখন ভালোভাবে মিশিয়ে নিন, যাতে প্রতিটি সেমাইয়ে মাখন ভালোভাবে লাগে।

এবার একটি বেকিং ট্রে বা ওভেন-উপযোগী পাত্রে মাখন মাখিয়ে তার ওপর অর্ধেক কুনাফা সেমাই সমানভাবে ছড়িয়ে দিন। হাত বা চামচ দিয়ে হালকা চাপ দিয়ে স্তরটি ভালোভাবে বসিয়ে দিন।

এর ওপর মোজারেলা বা কুনাফা চিজ সমানভাবে ছড়িয়ে দিন। এরপর বাকি সেমাই দিয়ে চিজের স্তরটি পুরোপুরি ঢেকে আবার হালকা চাপ দিন।

বেক করার পদ্ধতি

আগে থেকে গরম করা ওভেনে প্রায় ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২৫–৩০ মিনিট বেক করুন। ওপরের অংশ সোনালি ও মচমচে হয়ে এলে বের করে নিন।

ওভেন থেকে বের করার পর গরম কুনাফার ওপর ঠান্ডা বা হালকা গরম সিরা ঢেলে দিন। কিছুক্ষণ রেখে ওপর থেকে পেস্তা বা কাজুবাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

কুনাফার আসল আকর্ষণ হলো এর মচমচে বাইরের স্তর ও ভেতরের নরম চিজ। তাই সেমাইয়ের সঙ্গে মাখন ভালোভাবে মেশানো এবং অতিরিক্ত সিরা না দেওয়া গুরুত্বপূর্ণ। পরিবেশনের সময় চাইলে সামান্য পেস্তা কুচি দিয়ে সাজালে দেখতে আরও আকর্ষণীয় হবে।

ঘরে তৈরি এই কুনাফা গরম গরম পরিবেশন করলে সবচেয়ে ভালো লাগে। চাইলে পরিবারের সদস্যদের জন্য বিশেষ কোনো আয়োজনেও এটি সহজেই তৈরি করতে পারেন।

শেয়ার করুন

আমাদের সাথে যুক্ত হোন