১৯ জুলাই ২০২৬

উগ্রবাদ-সংশ্লিষ্ট পোস্ট দেওয়ায় সিঙ্গাপুরে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল

প্রকাশ: শনিবার, জুলাই ১৮, ২০২৬
উগ্রবাদ-সংশ্লিষ্ট পোস্ট দেওয়ায় সিঙ্গাপুরে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল

সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদ-সংশ্লিষ্ট পোস্ট প্রকাশের অভিযোগে দুই বাংলাদেশির কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) বাতিল করেছে সিঙ্গাপুর। তদন্ত শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

ওই দুই বাংলাদেশির নাম রিশাদ তায়ানী ও সাহেদুল ইসলাম। তদন্ত শেষে গত ৮ জুলাই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। শুক্রবার (১৭ জুলাই) দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (আইএসডি) এ তথ্য জানিয়েছে। বিষয়টি প্রকাশ করেছে সিএনএ।

বাংলাদেশে পৌঁছানোর পর একই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশ তাদের গ্রেফতার করে। পরদিন আদালতে হাজির করা হলে বিচারক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আইএসডি জানায়, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে। তবে তদন্তে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে সংস্থাটি জানিয়েছে।

উগ্রবাদ-সংশ্লিষ্ট পোস্ট দেওয়ায় সিঙ্গাপুরে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল

প্রকাশ: শনিবার, জুলাই ১৮, ২০২৬
উগ্রবাদ-সংশ্লিষ্ট পোস্ট দেওয়ায় সিঙ্গাপুরে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল

সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদ-সংশ্লিষ্ট পোস্ট প্রকাশের অভিযোগে দুই বাংলাদেশির কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) বাতিল করেছে সিঙ্গাপুর। তদন্ত শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

ওই দুই বাংলাদেশির নাম রিশাদ তায়ানী ও সাহেদুল ইসলাম। তদন্ত শেষে গত ৮ জুলাই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। শুক্রবার (১৭ জুলাই) দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (আইএসডি) এ তথ্য জানিয়েছে। বিষয়টি প্রকাশ করেছে সিএনএ।

বাংলাদেশে পৌঁছানোর পর একই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশ তাদের গ্রেফতার করে। পরদিন আদালতে হাজির করা হলে বিচারক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আইএসডি জানায়, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে। তবে তদন্তে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে সংস্থাটি জানিয়েছে।

প্রবাসীদের টাকায় তৈরি সেতুতে ঘুচল কুমিল্লার ৫ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ

প্রকাশ: শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রবাসীদের টাকায় তৈরি সেতুতে ঘুচল কুমিল্লার ৫ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে কাঁকড়ি নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হয়েছে এলাকার প্রবাসীদের অর্থায়নে। এতে পাঁচটি গ্রামের মানুষের দুর্ভোগ কমেছে।

গত বুধবার (১৫ জুলাই) কাঁকড়ি নদীর চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর এলাকার দরবেশ মার্কেট ও জুগীরকান্দি গ্রামের সংযোগস্থলে নির্মিত সেতুটি খুলে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, কাঁকড়ি নদীর ওপর একটি সেতুর অভাবে দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগীরকান্দি, বারইয়া, দরবেশ মার্কেট ও মজলিশপুর গ্রামের মানুষের ভোগান্তি ছিল সীমাহীন। বারবার সরকারের কাছে আবেদন করেও কোনো ফল মিলছিল না।

পরে জুগীরকান্দি এলাকার প্রবাসীরা মিলে সেতুটি নির্মাণের উদ্যোগ নেন। ১২০ ফুট দৈর্ঘ্য এবং ৬ ফুট প্রস্থ সেতুটি নির্মাণে সাড়ে ৬ লাখ টাকা ফান্ড সংগ্রহ করা হয়। পরে মাসখানেকের মধ্যেই নির্মাণকাজ শেষ করে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

সেতুটিতে রড-সিমেন্টের ব্যবহার না করা হলেও উন্নত স্টিল ও লোহার পাত ও কাঠের সমন্বয়ে মজবুত করে তৈরি করা হয়েছে। বাঁশের সাঁকোর ঝুঁকি এড়িয়ে নতুন সেতু পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ওই এলাকার বাসিন্দারা।

জাকারিয়া কবির নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে এখানে বাঁশের সাঁকো দিয়ে পার হতে হয়েছে মানুষদের। এতে করে মুমূর্ষু রোগীসহ জরুরি সব কাজে ভোগান্তির কোনো শেষ ছিল না। জুগীরকান্দি গ্রামের সব প্রবাসীদের জন্য আমরা দোয়া করি। তাদের মহৎ উদ্যোগের ফলে হাজারো মানুষের কষ্ট লাঘব হয়েছে।

সুমন মিয়া নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, এই সেতুটি নির্মাণের ফলে পাঁচটি গ্রামের মানুষের যাতায়াতে সুবিধা হয়েছে। আগে স্কুল-কলেজে যেতে হলে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হতো। অনেকেই বাঁশের সাঁকো দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনারও শিকার হয়েছিলেন। এই উদ্যোগ নেওয়ার জন্য প্রবাসীদের ধন্যবাদ।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাৎ হোসেন বলেন, সেতুটি নির্মাণের কথা সাংবাদিকদের মাধ্যমে শুনেছি। আমি সেতুটি পরিদর্শনে যাবো। প্রবাসীদের এই কাজ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সরকারের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে, তাতেই সমাজের উন্নয়ন পরিপূর্ণ হবে।

কুয়েতে লাইসেন্সবিহীন ব্যবসা ও অবৈধ আবাসিক ভবনে অভিযান, আবাসন সংকটে প্রবাসীরা

প্রকাশ: শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
কুয়েতে লাইসেন্সবিহীন ব্যবসা ও অবৈধ আবাসিক ভবনে অভিযান, আবাসন সংকটে প্রবাসীরা

কুয়েতের জিলিব আল-শুয়ুখ এলাকায় অবৈধ ও অনিরাপদ আবাসিক ভবনের বিরুদ্ধে বড় ধরনের যৌথ অভিযান চালিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১৫ জুলাই) প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

এই অভিযানে কুয়েত সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড, কুয়েত ফায়ার ফোর্স, বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি, গণপূর্ত এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, যৌথভাবে অভিযান পরিচালনা করে।

অভিযানে অনিরাপদ ও অবৈধ ভবন, রাষ্ট্রীয় জমিতে অবৈধ দখল, অতিরিক্ত ঘনবসতিপূর্ণ আবাসন, বসবাসের অনুমতি লঙ্ঘনকারী, পলাতক ব্যক্তি এবং আবাসিক এলাকায় পরিচালিত লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

কর্তৃপক্ষ এলাকাটি সুরক্ষিত করেছে, লঙ্ঘনকারী ভবনগুলোর পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্ত করেছে এবং জরিমানা জারি করেছে। অনিরাপদ ভবনগুলো থেকে সরিয়ে আনা পরিবার ও প্রবাসীদের থাকার জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্রও প্রস্তুত করা হয়।

শেখ ফাহাদ বলেন, এই অভিযানটি একটি দেশব্যাপী প্রয়োগ অভিযানের সূচনা, যা জিলিব আল-শুয়ুখ শুরু হওয়া অভিযান সব অঞ্চলে অভিযান পরিচালিত হবে। তিনি এই এলাকায় গুরুতর পরিবেশগত ও জনস্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সতর্ক করেন এবং জোর দিয়ে বলেন যে, কোনো ধরনের লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না; জীবন ও সম্পত্তি রক্ষার জন্য প্রয়োজনে বিপজ্জনক ভবন ভেঙে ফেলার হুঁশিয়ারি দেন।

জিলিব সুয়েখ অঞ্চলকে নতুনভাবে পরিকল্পিত সিটি গঠন করা লক্ষ্যে, সেখানকার আবাসিক ভবন ও বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান ১ যুগের ও বেশি সময় ধরে ধাপে ধাপে সরকারি বৈধ লাইসেন্স দেওয়া বন্ধ করে দিয়েছে কুয়েত সরকার।

এই অঞ্চল থেকে কর্মস্থলে যাতায়াত সহজ এবং বাসা ভাড়া কমে পায় সে কারণে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসী সেখানে বসবাস বেশি করে। বিভিন্ন সময় সরকারের পক্ষ হতে অভিযান পরিচালনা করা হয়। প্রবাসীদের অন্য অঞ্চলে সরে যেতে নোটিশ করা হয়।

বুধবার রাতে অভিযানের অবৈধ আবাসিক ভবন ও ব্যবসায় প্রতিষ্ঠান গুলো পানি বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেওয়ার ফলে ঐ অঞ্চলের প্রবাসীদের থাকার জায়গা চরম সংকট দেখা দিয়েছে আশপাশের অঞ্চল গুলোতে ছাপ পড়ার ফলে সেখানকার বাসা ভাড়া বেড়ে গেছে কয়েক গুণ। কর্মস্থলে যেতে পারছে না আবার অনেকের কাজ নেই।

থাকার সিট বাসা না পেয়ে খোলা আকাশে মানবেতর জীবনযাপন করেছ প্রবাসী বাংলাদেশিরা সহ বিভিন্ন দেশের প্রবাসীরা।

নোয়াখালীতে কাতার প্রবাসী আতিকুর হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
নোয়াখালীতে কাতার প্রবাসী আতিকুর হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিলে আলোচিত কাতার প্রবাসী আতিকুর রহমান শিপু (২৯) হত্যা মামলার পলাতক এজাহারনামীয় আসামি শাহপরান রুদ্রকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৫ জুলাই) বিকেলে সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বারাহীনগর বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন সড়কের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহপরান রুদ্র জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বড় মোল্লা বাড়ির মোঃ রবিউল আলম চৌধুরীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারী রাতে নিখোঁজের একদিন পর আহত অবস্থায় বাড়ির পাশের রাস্তা থেকে কাতার প্রবাসী আতিকুর রহমান শিপুকে উদ্ধার করে তার বাবা মোস্তাফিজুর রহমান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। শাহপরান রুদ্র সে মামলার এজাহারনামীয় আসামি।

র‍্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মিথুন কুমার কুন্ডু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

সৌদিতে মেশিনে কাটা পড়ে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশ: বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
সৌদিতে মেশিনে কাটা পড়ে বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবের একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করার সময় মেশিনে কাটা পড়ে মো. নাদিম হোসেন (২৭) এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে দেশটির আল-কাসিম অঞ্চলের বুকারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদিম কুমিল্লার বুড়িচং পৌরসভার যদুপুর গ্রামের সামাদ মিয়ার ছেলে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন। জীবিকার তাগিদে মাত্র ১০ মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় নাদিম কারখানার একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ মেশিন পরিষ্কার করতে সেটির ভেতরে প্রবেশ করেন। এ সময় বাইরে থাকা কয়েকজন সহকর্মী অসাবধানতাবশত মেশিনটি চালু করে দিলে তিনি ভেতরেই আটকা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় কারখানার তিন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য সৌদি পুলিশ আটক করেছে বলে জানিয়েছে নিহতের পরিবার।

নিহতের বাবা সামাদ মিয়া অভিযোগ করে জানান, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি সন্দেহ করছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবির পাশাপাশি ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রবাসে মারা যাওয়া বাংলাদেশিদের মরদেহ সরকারি খরচে দেশে আনার সুযোগ রয়েছে। পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।