১২ অক্টোবর ২০২৬

সৌদির রিয়াদ বিমানবন্দরে আবারও হুথি হামলা: প্রাণহানি বেড়ে ১৩, তাইজ শহরের সুরক্ষায় তুমুল যুদ্ধ

প্রকাশ: সোমবার, অক্টোবর ১২, ২০২৬
সৌদির রিয়াদ বিমানবন্দরে আবারও হুথি হামলা: প্রাণহানি বেড়ে ১৩, তাইজ শহরের সুরক্ষায় তুমুল যুদ্ধ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের আনসারুল্লাহ হুথি বিদ্রোহী গোষ্ঠীর নতুন করে চালানো হামলায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। গতকালের ভয়াবহ হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে, যখন চিকিৎসাধীন অবস্থায় আরও এক ভারতীয় নাগরিক প্রাণ হারান।

অন্যদেিকে, ইয়েমেনের রণক্ষেত্রে আনসারুল্লাহ হুথি বাহিনী এবং সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সেনাবাহিনীর মধ্যে কৌশলগত ও ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাইজ (Taiz) শহরের নিয়ন্ত্রণ নিতে বর্তমানে রক্তক্ষয়ী ও তুমুল যুদ্ধ চলছে।

রিয়াদ বিমানবন্দরে রক্তক্ষয়ী হুথি হামলা ও প্রাণহানি

  • নিহতের সংখ্যা বৃদ্ধি: গত শনিবার ১০ অক্টোবর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বাহিনীর চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইতোমধ্যে ১২ জন প্রাণ হারিয়েছিলেন। আজ রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে। এই হামলায় ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

  • নিহতদের পরিচয়: নিহতদের মধ্যে ৪ জন সৌদি নাগরিক, ২ জন বাংলাদেশি, ১ জন মার্কিন নাগরিক এবং জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের নাগরিক রয়েছেন।

  • নতুন হামলা ও আতঙ্ক: রোববার সন্ধ্যায় রিয়াদ বিমানবন্দরে ফের ড্রোন ও ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে হামলা চালানো হলে বেশ কয়েকজন যাত্রী ও বিমানবন্দর কর্মী আহত হন। এর ফলে বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রেখে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়।

ইয়েমেনে সংঘাত তীব্রতর: তাইজে তুমুল যুদ্ধ

  • কৌশলগত তাইজ শহরের লড়াই: ইয়েমেনের অভ্যন্তরে হুথি বাহিনী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করেছে। দেশটির তৃতীয় বৃহত্তম শহর 'তাইজ' (Taiz) এবং লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব আল-মানদে প্রণালী এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করতে দু'পক্ষের মধ্যে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ চলছে।

  • জোটবন্ধনের বিমান হামলা: হুথিদের বিমানবন্দর ও সীমান্ত এলাকায় আক্রমণের জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের রাজধানী সানায় হুথি সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ১০০টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, রিয়াদ ও দাম্মামের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে হুথিদের এই ধারাবাহিক হামলায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও বেসামরিক বিমান চলাচল এক চরম সংকটের মুখে পড়েছে।

রিয়াদের পর কাঁপল দাম্মাম! কিং ফাহাদ বিমানবন্দরে হুতিদের হামলা

প্রকাশ: সোমবার, অক্টোবর ১২, ২০২৬
রিয়াদের পর কাঁপল দাম্মাম! কিং ফাহাদ বিমানবন্দরে হুতিদের হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের পর এবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মামে অবস্থিত গুরুত্বপূর্ণ কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই হামলার সত্যতা নিশ্চিত করেছে।

ইয়েমেনের হুথি গোষ্ঠী দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দাবি জানানোর পরপরই বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর বিমানবন্দরের ক্ষয়ক্ষতি নিরূপণ ও মূল্যায়নের কাজ বর্তমানে চলমান রয়েছে।

ঠিক একদিন আগেই এই বিমানবন্দরে আরেকটি বড় ধরনের হামলায় অন্তত ১২ জন নিহত এবং তিনশতের বেশি মানুষ আহত হয়েছিলেন। একের পর এক এমন ভয়াবহ হামলায় পুরো রিয়াদজুড়ে থমথমে ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

উল্লেখ্য, দাম্মাম শহরটি দেশটির রাজধানী রিয়াদ থেকে প্রায় ৪১০ কিলোমিটার (২৫৪ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত। সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথি গোষ্ঠীর ধারাবাহিক হামলার সর্বশেষ শিকার হলো এই বিমানবন্দরটি। আঞ্চলিক বেসামরিক বিমান চলাচল ও নিরাপত্তার ওপর এই ধরনের হামলাকে বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে।

রিয়াদ বিমানবন্দরে হামলা, নিন্দা জানাল জাতিসংঘ ও কয়েকটি দেশ

প্রকাশ: রবিবার, অক্টোবর ১১, ২০২৬
রিয়াদ বিমানবন্দরে হামলা, নিন্দা জানাল জাতিসংঘ ও কয়েকটি দেশ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১২ জন নিহত ও ৩০০ জন আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ ও জাতিসংঘ। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন।

শনিবার সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের অভিযোগ, চলতি সপ্তাহে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এটি ছিল হুথিদের তৃতীয় হামলা। এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে উল্লেখ করা হয়েছে।

ইয়েমেনে যুদ্ধের তীব্রতা বাড়ার মধ্যে এ হামলার ঘটনা ঘটল। দেশটির নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর সঙ্গে লড়াই করছে হুথিরা। ইরানের সমর্থনপুষ্ট এই গোষ্ঠীর বিরুদ্ধে ইয়েমেনের সরকারি বাহিনীর স্থলযুদ্ধে সহায়তা করতে সৌদি আরবও বিমান হামলা চালাচ্ছে।

রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শিগগিরই কথা বলবেন। একই সঙ্গে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের যোগ দেওয়া উচিত কি না, তা বিবেচনা করছেন বলেও জানিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা যোগ দিতে পারি। বিষয়টি আমরা বিবেচনা করব। সাম্প্রতিক হামলার খবর আমরা মাত্রই পেয়েছি। তাই আমরা সিদ্ধান্ত নেব। খুব দ্রুত পদক্ষেপ নেব।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হুথিদের হামলায় একজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। তিনি এসব ‘নিন্দনীয় হামলা’ বন্ধের আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রুবিও লেখেন, ‘আমরা সৌদি আরব ও দেশটির জনগণের পাশে আছি। নিহত ব্যক্তিদের এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

জাতিসংঘের উদ্বেগ

ইয়েমেনবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হান্স গ্রুন্ডবার্গ সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরগুলোতে প্রাণঘাতী হামলাকে ‘সংঘাতের গুরুতর বিস্তার’ বলে অভিহিত করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের হামলা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করে। পাশাপাশি সহিংসতার চক্রকে দীর্ঘায়িত করে এবং ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও জটিল করে তোলে।

কাতার, মিসর ও ফিলিস্তিনের নিন্দা

হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এ হামলা আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’। একই সঙ্গে এতে নাগরিকদের নিরাপত্তার প্রতি চরম অবজ্ঞার প্রকাশ ঘটেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও হামলার নিন্দা জানিয়েছে। তাদের ভাষায়, এ হামলা সৌদি আরবের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন। এটি আঞ্চলিক নিরাপত্তা, বেসামরিক মানুষের সুরক্ষা, বেসামরিক স্থাপনা ও বিমান চলাচলের জন্য সরাসরি হুমকি।

কাতার সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের সুরক্ষা নিশ্চিত করতে সৌদি আরব যেসব বৈধ পদক্ষেপ নেবে, সেগুলোর প্রতিও সমর্থন জানিয়েছে দোহা।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় নেওয়া সব পদক্ষেপের প্রতি তাদের সমর্থন রয়েছে।

হুথিদের হামলা সহ্য করা যায় না: জাপান

সৌদি আরবে জাপানের দূতাবাস হুথিদের বারবার হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দূতাবাস বলেছে, বেসামরিক মানুষের ওপর হামলা কোনো পরিস্থিতিতেই সহ্য করা যায় না।

রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় বিভিন্ন দেশের এই প্রতিক্রিয়ার মধ্য দিয়ে সৌদি আরবের প্রতি আন্তর্জাতিক সমর্থন স্পষ্ট হয়েছে। একই সঙ্গে ইয়েমেনের চলমান সংঘাতের আরও বিস্তার এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগও সামনে এসেছে।

সৌদিতে থামছেই না রকেট হামলা! এবার দাম্মামের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আঘাত

প্রকাশ: রবিবার, অক্টোবর ১১, ২০২৬
সৌদিতে থামছেই না রকেট হামলা! এবার দাম্মামের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আঘাত

সৌদি আরবের পূর্বাঞ্চলের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে শনিবার গভীর রাতে একটি প্রজেক্টাইল বা প্রক্ষেপণাস্ত্রসদৃশ বস্তু পড়েছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এ তথ্য জানিয়েছে। তবে এ ঘটনায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘটনার কথা জানান জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি। তবে এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি তিনি।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের সবচেয়ে বড় শহর দাম্মামের কোনও বিমানবন্দরের কাছে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই প্রথম প্রজেক্টাইল পড়ার খবর পাওয়া গেল। ইয়েমেনের হুতিদের সংশ্লিষ্টতায় চলমান উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটলো।

এর আগে শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)।এ ঘটনার পর বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে জিএসিএ।

আরও পড়ুন

সৌদিতে হামলায় নিহত মার্কিন নাগরিক, ক্ষোভে ফেটে পড়লেন ট্রাম্প

রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১২, ফ্লাইট চলাচল বন্ধ

রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১২, ফ্লাইট চলাচল বন্ধ

প্রকাশ: রবিবার, অক্টোবর ১১, ২০২৬
রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১২, ফ্লাইট চলাচল বন্ধ
হামলার ঘটনার পর কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। রিয়াদ, সৌদি আরব, ১০ অক্টোবরছবি: রয়টার্স

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে হতাহতের এ তথ্য জানিয়েছে।

গতকাল শনিবারের এ হামলার বিষয়ে অবগত তিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত তীব্র হয়ে ওঠার মধ্যে এ হামলা চালানো হলো।

ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের পর উপসাগরীয় কোনো আরব দেশে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন হামলার বিষয়ে অবগত দুজন পশ্চিমা ও একজন আরব কর্মকর্তা। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তাঁরা পরিচয় প্রকাশ করতে চাননি।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এ কারণে সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। চলতি সপ্তাহে রিয়াদের বিমানবন্দরে হুতিদের ধারাবাহিক হামলা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরিকল্পনায় বড় আঘাত হেনেছে।

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণে ২ বাংলাদেশির মৃত্যু, ১১ জন নিখোঁজ

রিয়াদকে বৈশ্বিক ভ্রমণ ও ব্যবসার কেন্দ্রে পরিণত করতে চান তিনি। এসব হামলায় আগামী কয়েক সপ্তাহে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজনও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সীমান্তের ওপারে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ব্যাপক বোমা হামলা চালাচ্ছে সৌদি যুদ্ধবিমান। হুতিদের দাবি, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে শত শত বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় শিশুসহ বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

হুতিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি শনিবার রিয়াদের বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছেন। তাঁর দাবি, ইয়েমেনে সৌদি হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। সৌদি হামলায় বেসামরিক অবকাঠামোও লক্ষ্যবস্তু হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

আল-বুখাইতি বলেন, হুতিরা এই হামলা চালিয়েছে ‘যেন বিশ্ব বুঝতে পারে ইয়েমেনের বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিয়ের অনুষ্ঠান ও শোকসভার হল, হাসপাতাল এবং বাজার বেসামরিক স্থাপনায় হামলা চালানো বা ক্ষতি করা উচিত নয়। ইয়েমেনের এসব স্থাপনার ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য, বিশ্বের অন্য কোথাও একই ধরনের স্থাপনার ক্ষেত্রেও সেই নিয়ম প্রযোজ্য হতে হবে।’

আরও পড়ুন

সৌদির বিমানবন্দরে বিস্ফোরণ, বাংলাদেশ বিমানের রিয়াদগামী দুটি ফ্লাইট স্থগিত

হামলার বিষয়ে সৌদি আরবের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে দ্য নিউইয়র্ক টাইমস-এর একজন প্রতিবেদক বিমানবন্দরের দিকে অন্তত ছয়টি অ্যাম্বুলেন্স যেতে দেখেছেন। এ সময় পুলিশ বিমানবন্দরে প্রবেশের পথ বন্ধ করে দিয়েছিল।

রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসসহ পশ্চিমা দেশগুলোর অন্যান্য দূতাবাস তাদের নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে যাতায়াতে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে তারা।

আরও পড়ুন

হুথিদের হামলায় নিহত পাইলটের পরিচয় প্রকাশ করল সৌদি আরব

পবিত্র মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবকে সহায়তার ঘোষণা বাংলাদেশের!