সৌদি আরবের রাজধানী রিয়াদের ৯৯ তলাবিশিষ্ট গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ভবন কিংডম সেন্টারের সব অফিসকর্মীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাধ্যতামূলকভাবে বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এ সিদ্ধান্তের কোনো কারণ জানানো হয়নি। রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের বড় ধরনের হামলার একসপ্তাহ পর এ নির্দেশ এল।
ইরান-সমর্থিত হুথিদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের এক দশকের বেশি সময় ধরে চলা সংঘাত যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে আবারও তীব্র হয়েছে। উভয় পক্ষ থেকেই নিয়মিত হামলার খবর পাওয়া যাচ্ছে।
সৌদি আরবে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
রিয়াদের কেন্দ্রস্থলে অবস্থিত কিংডম সেন্টারে মেরিল লিঞ্চের মতো আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান, ব্যবস্থাপনা পরামর্শক সংস্থা ম্যাককিনজি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কার্যালয় রয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক ইমেইলে ভবনটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, অবিলম্বে সব অফিসকর্মীর জন্য দূর থেকে কাজ করা বাধ্যতামূলক করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ সময়ে কর্মীদের দপ্তরে সশরীরে উপস্থিত না হতেও বলা হয়েছে। তবে ভবনটির নিচতলার শপিংমল খোলা রয়েছে।
এদিকে, স্কুলগুলোতে দূরবর্তী শিক্ষা কার্যক্রমের মেয়াদ বাড়ানো হয়েছে। গত সপ্তাহের হামলার পর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরও এখনো বন্ধ রয়েছে।
মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস
ইয়েমেন সীমান্তবর্তী নাজরান অঞ্চলে সৌদি জোটের দুই হেলিকপ্টার পাইলটের মৃত্যুর খবর প্রকাশের পরপরই কিংডম সেন্টারে এ নির্দেশ দেওয়া হয়।
সৌদি জোট ঘটনাটিকে কারিগরি ত্রুটিজনিত দুর্ঘটনা বললেও হুথিরা দাবি করেছে, তারা ওই এলাকায় একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে।
সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী, জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানান, ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের একটি এএইচ-৬আই নজরদারি হেলিকপ্টার নাজরান অঞ্চলে সৌদি ভূখণ্ডের ভেতরে কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়।
এতে হেলিকপ্টারের দুই কর্মকর্তা নিহত হন।
যাত্রীশূন্য শাহজালাল বিমানবন্দর, বদলে গেছে চেনা চিত্র
অন্যদিকে, শনিবার গভীর রাতে হুথি মুখপাত্র ইয়াহইয়া সারি দাবি করেন, তাদের যোদ্ধারা একই এলাকায় সৌদি বাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছেন।