প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মাজেদ বিন মোহাম্মদ আল আনসারি ইতালির রোমে দেশটির পার্লামেন্টের গালফ দেশগুলোর পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ ইন্টার-গ্রুপের প্রধান সালভাতোরে কাইয়াতার সঙ্গে বৈঠক করেছেন।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনবৈঠকে কাতার ও ইতালির মধ্যকার সহযোগিতা আরও বাড়ানো ও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।
পাশাপাশি সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে উত্তেজনা কমাতে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে কূটনৈতিক প্রচেষ্টা ও যৌথ সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
আলোচনায় সালভাতোরে কাইয়াতা কাতারের মধ্যস্থতা প্রচেষ্টা এবং সংলাপ এগিয়ে নেওয়ার ভূমিকার প্রশংসা করেন।
আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তি এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কাতারের উদ্যোগের প্রতি ইতালির সমর্থনের কথাও জানান তিনি।
বৈঠকে ইতালিতে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত খালিদ বিন ইউসেফ আল সাদা এবং ইতালীয় পার্লামেন্টের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।