জার্মানির রাজধানী বার্লিনের ফেডারেল চ্যান্সেলারিতে শুক্রবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের উপস্থিতিতে দুই দেশের সরকারের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা সই হয়েছে।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুননিরাপত্তা, সামরিক সহযোগিতা এবং শান্তি ও বিরোধ নিষ্পত্তি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এসব চুক্তি সই করা হয়। কাতারের আমিরের চলমান জার্মানি সফরের অংশ হিসেবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জার্মানির ফেডারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি নিরাপত্তা সহযোগিতা চুক্তি সই হয়। এর পাশাপাশি কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী (লেখউইয়া) এবং জার্মানির ফেডারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আরও একটি নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ ছাড়া দুই দেশের মধ্যে একটি সামরিক সহযোগিতা চুক্তি এবং শান্তি, সমঝোতা ও বিরোধ নিষ্পত্তি খাতে সহযোগিতার বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জার্মানির ফেডারেল পররাষ্ট্র দপ্তরের মধ্যে একটি লেটার অব ইনটেন্ট (সমঝোতাপত্র) সই হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং আমিরের সফরসঙ্গী সরকারি প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। জার্মানির পক্ষ থেকে দেশটির বেশ কয়েকজন মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তা অনুষ্ঠানে অংশ নেন।