বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার। এই হামলাকে বাহরাইনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে দোহা।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনকাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই হামলাকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির চরম লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে জানায়, অর্থনৈতিক স্থাপনা, বেসামরিক অবকাঠামো ও সাধারণ মানুষের ওপর যেকোনো ধরনের হামলা কাতার দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করে।
এ ধরনের হামলা অব্যাহত থাকলে তা আঞ্চলিক উত্তেজনাকে মারাত্মকভাবে বাড়িয়ে তুলবে এবং অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।
পাশাপাশি এটি নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চলমান কূটনৈতিক প্রচেষ্টা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্যোগগুলোকে বাধাগ্রস্ত করবে বলেও সতর্ক করা হয়েছে।
একই সঙ্গে বাহরাইনের প্রতি কাতারের পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করে মন্ত্রণালয় জানিয়েছে, নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বাহরাইন যেকোনো বৈধ পদক্ষেপ নিলে কাতার তাতে পূর্ণ সমর্থন দেবে।