ভ্রমণকারীদের জন্য ফ্লাইট টিকিটে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়ের বিশেষ ‘অ্যামেজিং ফ্রাইডে’ ক্যাম্পেইন চালু করেছে কাতার এয়ারওয়েজ। এই অফারের আওতায় যাত্রীরা আগামী ২৩ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সাশ্রয়ী মূল্যে টিকিট বুকিং দিতে পারবেন।
বুকিংকৃত টিকিটে ২০২৬ সালের ২৩ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩০ অক্টোবর পর্যন্ত ভ্রমণ করা যাবে, যা প্রযোজ্য শর্তাবলি এবং নির্দিষ্ট বাজারভিত্তিক নিয়মের অধীনে কার্যকর হবে।
ভ্রমণ পরিকল্পনায় বাড়তি নমনীয়তা দিতে এই ক্যাম্পেইন চলাকালে যোগ্য বুকিংয়ের ক্ষেত্রে একবার বিনামূল্যে ভ্রমণের তারিখ পরিবর্তনের (কমপ্লিমেন্টারি ডেট চেঞ্জ) সুবিধা দিচ্ছে সংস্থাটি। তবে এক্ষেত্রে ভাড়ার কোনো পার্থক্য থাকলে তা প্রযোজ্য হতে পারে।
জনপ্রিয় গন্তব্য ও হলিডে প্যাকেজে বিশেষ সাশ্রয়
এই অফারের মাধ্যমে ছয় মহাদেশের ১৭০টিরও বেশি গন্তব্যে কাতার এয়ারওয়েজের বিস্তৃত নেটওয়ার্কে ভ্রমণের সুযোগ পাবেন যাত্রীরা। কাতার থেকে যাত্রা করা ভ্রমণকারীরা ব্যাংকক, বৈরুত, কায়রো, দুবাই, ইস্তাম্বুল, লন্ডন হিথ্রো, ম্যানিলা এবং তিউনিসের মতো বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্যগুলোতে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। প্রবাসী বাংলাদেশিদের জন্যও ছুটিতে ভ্রমণ বা পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে এটি একটি বড় সুযোগ।
এ ছাড়া যাঁরা মালদ্বীপ বা থাইল্যান্ড ভ্রমণে আগ্রহী, তাঁরা কাতার এয়ারওয়েজ হলিডেজের মাধ্যমে ফ্লাইট ও হোটেল প্যাকেজ বুকিং দিলে ফ্লাইটের ২০ শতাংশ পর্যন্ত ছাড়ের পাশাপাশি অতিরিক্ত ৩ হাজার কাতারি রিয়াল পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।
প্রিভিলেজ ক্লাব সদস্যদের জন্য বাড়তি সুবিধা
কাতার এয়ারওয়েজ প্রিভিলেজ ক্লাবের সদস্যরা এই অফারের ফ্লাইট এবং সম্পূর্ণ হলিডে প্যাকেজের মূল্যের ওপর অ্যাভিওস (Avios) ও কিউপয়েন্টস (Qpoints) সংগ্রহের সুযোগ পাবেন।
যাঁরা এখনো প্রিভিলেজ ক্লাবের সদস্য হননি, তাঁরা ‘PCQA26’ কোডটি ব্যবহার করে নতুন সদস্য হলে কাতার এয়ারওয়েজের সঙ্গে তাঁদের প্রথম ফ্লাইটে ইকোনমি ক্লাসে ১ হাজার বোনাস অ্যাভিওস এবং বিজনেস বা ফার্স্ট ক্লাসে ২ হাজার বোনাস অ্যাভিওস সংগ্রহ করতে পারবেন।