মাদকদ্রব্য পাচারের অভিযোগে এশিয়ার একটি দেশের এক নাগরিককে গ্রেপ্তার করেছে কাতারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (জেনারেল ডিরেক্টরেট অব ড্রাগ এনফোর্সমেন্ট)।
কাতারে আজকের রিয়াল ও গোল্ড রেটটাকার দর ও স্বর্ণের দাম দেখুনঅভিযানে তাঁর কাছ থেকে ‘কেমিক্যাল’ নামক মাদক মেশানো প্রায় ৩০০ পিস কাগজ জব্দ করা হয়েছে।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রয়োজনীয় আইনি অনুমোদন নেওয়ার পর ওই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে মাদক মেশানো এসব কাগজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনি পদক্ষেপের জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
সমাজের নিরাপত্তা ও সুরক্ষা বিঘ্নিত করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।