৪ সেপ্টেম্বর ২০২৬

রোনালদোর জোড়া গোল; উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিল পর্তুগাল

প্রকাশ: বুধবার, জুন ২৪, ২০২৬
রোনালদোর জোড়া গোল; উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিল পর্তুগাল

পর্তুগালের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ছায়া হয়ে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই ম্যাচে তার দলও খুঁইয়েছে পয়েন্ট। ম্যাচের পর জমছিলো সমালোচনার ঝড়। তবে কি ধূসর হয়ে গেলেন সময়ের অন্যতম সেরা তারকা? এই প্রশ্নের উত্তর পর্তুগাল অধিনায়ক দিলেন উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে।

জোড়া গোল করে জানালেন, তিনি এখনো রঙিন। আর তাতে গোল উৎসব করলো পর্তুগালও। উজবেকিস্তানকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। রোনালদোর জোড়া গোলের সঙ্গে একটি গোল নুনো মেন্দেসের, একটি আত্মঘাতী গোল এবং বদলি খেলোয়াড় রাফায়েল লেয়াওর শেষ মুহূর্তের আঘাতে উজবেকিস্তানকে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। হিউস্টনে বিশ্বকাপের ‘কে’ গ্রুপের ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়ে বড় জয় তুলে নেয় পর্তুগিজরা। এই ম্যাচে গোল করে বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবেও ইতিহাস গড়েছেন রোনালদো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে পর্তুগাল। চতুর্থ মিনিটেই গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন রোনালদো। নুনো মেন্দেসের নিখুঁত ক্রস থেকে ঠিকঠাক সংযোগ করতে না পারায় তখন লিড নেওয়া হয়নি। তবে মাত্র দুই মিনিট পরই ভুল শুধরে নেন পর্তুগিজ অধিনায়ক। ডান দিক থেকে পেদ্রো নেতোর ক্রস প্রথম ছোঁয়াতেই জালে জড়িয়ে ২০২৬ বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পান তিনি। শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল।

গোলের পরও আক্রমণের ধার কমেনি। ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও নেভেস ও পেদ্রো নেতোর নেতৃত্বে একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে উজবেক রক্ষণকে। ১৯ মিনিটে নাসরুল্লায়েভের শট ঠেকিয়ে উজবেকিস্তানের সম্ভাব্য সমতা ফেরানোর সুযোগ নষ্ট করেন গোলরক্ষক দিয়োগো কস্তা। এরপর ১৭ মিনিটে পাওয়া এক ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। সবাই যখন রোনালদোর শটের অপেক্ষায়, তখন চমক দেখিয়ে নুনো মেন্দেস বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জালে পাঠান। নেমাতভের কোনো সুযোগই ছিল না।

২৯ মিনিটে উজবেকিস্তান ম্যাচে ফেরার আশা দেখেছিল। আজিজজন গনিয়েভের দূরপাল্লার শট জালে জড়ালেও ভিএআরের সাহায্যে গোল বাতিল করেন রেফারি। আক্রমণ গড়ার সময় ফাউলের প্রমাণ মেলায় গোলটি স্বীকৃতি পায়নি। সেই হতাশা কাটার আগেই আবারও আঘাত হানে পর্তুগাল। ৩৯ মিনিটে মাঝমাঠ থেকে বল টেনে এনে ব্রুনো ফার্নান্দেজ নিখুঁত থ্রু পাস দেন রোনালদোর উদ্দেশে। অফসাইডের ফাঁদ এড়িয়ে এগিয়ে গিয়ে ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তিনি। প্রথমার্ধ শেষ হয় ৩-০ ব্যবধানে।

খেলায় হাইড্রেশন বিরতির সময় খেলোয়াড়রা যখন পানীয় পান করে সতেজ হচ্ছেন, তখন পরিসংখ্যানের পাতায় আরও একবার নিজের নাম উজ্জ্বল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে এখন পর্যন্ত ১১টি ভিন্ন আসরে গোল করেছেন রোনালদো, যা ইউরোপের কোনো ফুটবলারের জন্য সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। তার কাছাকাছিও নেই আর কেউ। জার্মানির কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিন্সমান, মিরোস্লাভ ক্লোসা এবং সুইজারল্যান্ডের জেরদান শাকিরি—এই তিনজনই গোল করেছেন ৬টি করে বড় টুর্নামেন্টে। অর্থাৎ তাদের চেয়ে পাঁচটি বেশি আসরে গোল করে নতুন উচ্চতায় পৌঁছে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

বিরতির পর দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে পর্তুগাল। জোয়াও কানসেলো ও পেদ্রো নেতোর জায়গায় নামেন নেলসন সেমেদো এবং ফ্রান্সিসকো কনসেইসাও। দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে ইউরোপের দলটি। ৫৮ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের লব করা বল থেকে নেওয়া তার শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন নেমাতভ। কিন্তু দুই মিনিট পর আর রক্ষা হয়নি উজবেকদের। ব্রুনোর কর্নার থেকে রোনালদোর স্পর্শের পর বল খুসানোভের গায়ে লেগে গোলমুখে যায়। সেটি ঠেকাতে গিয়ে উল্টো নিজের জালেই বল জড়িয়ে ফেলেন গোলরক্ষক নেমাতভ। আত্মঘাতী সেই গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০।

উজবেকিস্তান অবশ্য ৭৮ মিনিটে সান্ত্বনার গোলের খুব কাছাকাছি গিয়েছিল। শোমুরোদভের শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে হতাশ হতে হয় তাদের। শেষদিকে আরও একবার জ্বলে ওঠে পর্তুগাল। ৮৭ মিনিটে ডান দিক থেকে নেলসন সেমেদোর দারুণ ক্রস পেয়ে বদলি খেলোয়াড় রাফায়েল লেয়াও জালের ওপরের বাঁ কোণায় নিখুঁত শটে বল পাঠিয়ে স্কোরলাইন ৫-০ করেন।

যোগ করা সময়ে হ্যাটট্রিকের সুযোগ পেয়েও গোল করতে পারেননি রোনালদো। তবে তাতে ম্যাচের গল্প বদলায়নি। রেকর্ডগড়া জোড়া গোল আর দলীয় আধিপত্যের প্রদর্শনীতে পর্তুগাল তুলে নেয় বিশ্বকাপের অন্যতম দাপুটে জয়। উদ্বোধনী ম্যাচের ধাক্কা ভুলে নকআউটের লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থানের বার্তাও দিয়ে রাখল রোনালদোর দল।

মেসির ১০ নম্বর জার্সি পাচ্ছেন কে?

প্রকাশ: মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬
মেসির ১০ নম্বর জার্সি পাচ্ছেন কে?

যেই দিনটি কেউ চাইছিল না, সেটাই এসে গেল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি। হাতে লেখা একটি বার্তা ও এক আবেগঘন ভিডিও দিয়ে রোজারিওর জাদুকর তার সাফল্যে ভরা অধ্যায়ের ইতি টানলেন। এখন আলবিসেলেস্তের ১০ নম্বর জার্সি উঠবে নতুন কারও গায়ে। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ শুরু হওয়ার আগে এই জার্সির উত্তরসূরি কে হচ্ছেন, তা নিয়ে রহস্যই থেকে যাবে।

মেসি প্রথমবার এই আইকনিক জার্সি পরেছিলেন ২০০৯ সালের ২৮ মার্চ, জাতীয় দলে যখন কোচ ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। এই জার্সিতে অভিষেকেই তার ক্যারিয়ারের দারুণ সূচনা এনে দেন, ভেনেজুয়েলার বিপক্ষে ৪-০ গোলে ম্যাচটি জেতে আলবিসেলেস্তেরা। তারপর থেকে এই জার্সি তার গায়েই শোভা পেয়েছে।

মেসি অবসর নেওয়ায় নতুন নাম্বার টেন খুঁজে বের করা এখন বাধ্যতামূলক। মেসি বাদে এই জার্সি শেষবার পরেছিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে। ১-০ গোলে হারের ম্যাচে দ্বিতীয়ার্ধে এই জার্সি পরে মাঠে নামেন তিনি। তারও আগে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে অ্যাঞ্জেল কোরেয়া ১০ নম্বর জার্সি পরেছিলে। পাওলো দিবালাও পেয়েছিলেন ১০ নম্বর জার্সি পরার সুযোগ, চিলির বিপক্ষে। কিন্তু এই তিনজনের কেউই শেষ বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন না।

লিওনেল স্কালোনির আর্জেন্টিনা দলে নিয়মিত ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে কয়েকজন ইতোমধ্যে নিজ ক্লাবের হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলছেন। ইন্টার মিলানের হয়ে লাউতারো মার্টিনেজ, লিভারপুলে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও কোমার নিকোলাস পাজ। তাদের আগেও নিজ নিজ ক্লাবের হয়ে একটা সময় এই জার্সি পরেছিলেন রদ্রিগো দি পল (রেসিং ও উদিনেসে), লিয়ান্দ্রো পারেদেস (বোকা), থিয়াগো আলমাদা (ভেলেজ ও আতলান্তা ইউনাইটেড), জিওভানি লু সেলসো (রোজারিও সেন্ট্রাল) ও নিকোলাস গঞ্জালেজ (আর্জেন্টিনোস জুনিয়র্স ও ফিওরেন্তিনা)।

তবে মাঠে মেসির স্থলাভিষিক্ত হওয়া অনেক বেশি কঠিন। শুধু তিনি যা প্রতিনিধিত্ব করেন তার জন্যই নয়, বরং এই বয়সেও মাঠে তিনি যা কিছু অবদান রেখেছেন, তার জন্যও। গত দুটি বিশ্বকাপেই অবিশ্বাস্য সব কীর্তি গড়েছেন তিনি। তাকে ঘিরেই যেন দল আবর্তিত ছিল। যদিও শেষটা ভুলে যাওয়ার মতো হয়েছে উত্তর আমেরিকায়।

গত বিশ্বকাপে ১০ নম্বর জার্সিধারী মেসি সেন্টার ফরোয়ার্ডের স্ট্রাইক পার্টনার হিসেবে খেলেছেন, যে ভূমিকায় শুরুতে ছিলেন লাউতারো মার্টিনেজ, পরে হুলিয়ান আলভারেজ। জর্ডানের বিপক্ষে যে ম্যাচেই কেবল বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মেসি, সেই ম্যাচে লাউতারো ও আলভারেজ জুটি বেঁধে আক্রমণে খেলেছেন। সম্ভবত এই পজিশন থেকেই কেউ মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হবেন।

আরও পড়ুন

মেসির অবসর ঘোষণার পর যা বলছে আর্জেন্টিনা ফুটবল

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

১০ বছর আগেই অবসর নিয়েছিলেন মেসি, কী এমন ঘটেছিল, অবসর ভাঙলেনই বা কেন?

সমর্থকদের এক সুতোয় বাঁধার জন্য মেসিকে ধন্যবাদ দিলেন ফিফা সভাপতি

দুবাইয়ে জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করল বাংলাদেশের

প্রকাশ: মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬
দুবাইয়ে জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করল বাংলাদেশের

এশিয়া কাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ইন্দোনেশিয়াকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়ে আসর শুরু করেছে নিগার সুলতানা জ্যোতির দল। আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ইন্দোনেশিয়ার ইনিংস থামে মাত্র ৫৮ রানে।

আরও পড়ুন

মেসির অবসর ঘোষণার পর যা বলছে আর্জেন্টিনা ফুটবল

মেসির ১০ নম্বর জার্সি পাচ্ছেন কে?

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

১০ বছর আগেই অবসর নিয়েছিলেন মেসি, কী এমন ঘটেছিল, অবসর ভাঙলেনই বা কেন?

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তৃতীয় ওভারে ৭ বলে ৮ রান করে ফেরেন জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। এরপর দিলারা আক্তার দোলা ও সোবহানা মোস্তারি দ্বিতীয় উইকেটে ৪০ রানের জুটি গড়েন। ৪ চারে ৩১ বলে ২৭ রান করেন দিলারা। পরে জ্যোতির সঙ্গে সোবহানার ২৬ রানের জুটি বাংলাদেশকে এগিয়ে নেয়। অধিনায়ক ১১ বলে ১০ রান করে ফিরলেও সোবহানা করেন ৪২ বলে ৪০ রান। GeographicReference

শেষ দিকে ঝড় তোলেন স্বর্ণা আক্তার। মাত্র ১৮ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩১ রান করে বাংলাদেশের সংগ্রহকে ১২৯-এ নিয়ে যান। ইন্দোনেশিয়ার হয়ে নি কাদেক আরিয়ানি ২৮ রানে নেন ৩ উইকেট।

রান তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে ইন্দোনেশিয়া। পাওয়ার প্লের মধ্যেই দুটি উইকেট তুলে নেন মারুফা আক্তার। এরপর স্পিনারদের ঘূর্ণিতে দ্রুত গুটিয়ে যায় তাদের ব্যাটিং। নাহিদা আক্তার ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট নেন। মারুফা ৩ ওভারে ১ মেডেনসহ মাত্র ৬ রান দিয়ে নেন ২ উইকেট। সানজিদা আক্তার মেঘলা ও ফাহিমা খাতুন নেন একটি করে উইকেট। ইন্দোনেশিয়ার হয়ে সর্বোচ্চ ১২ রান করেন মারিয়া করাজোন।

আগামী রোববার একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১২৯/৮ (সোবহানা ৪০, স্বর্ণা ৩১*, দিলারা ২৭; আরিয়ানি ৩/২৮)

ইন্দোনেশিয়া: ১৭.৩ ওভারে ৫৮/১০ (করাজোন ১২, পাঙ্গেসতুতি ৯; নাহিদা ৩/১৫, মারুফা ২/৬)

ফল: বাংলাদেশ ৭১ রানে জয়ী

১০ বছর আগেই অবসর নিয়েছিলেন মেসি, কী এমন ঘটেছিল, অবসর ভাঙলেনই বা কেন?

২০১৬ সালে মেসি কেন এতটা ভেঙে পড়েছিলেন যে অবসর ঘোষণা করেছিলেন?
প্রকাশ: মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬
১০ বছর আগেই অবসর নিয়েছিলেন মেসি, কী এমন ঘটেছিল, অবসর ভাঙলেনই বা কেন?

লিওনেল মেসির জীবনে ২০১৬ সালের সেই রাতটা ছিল সবচেয়ে যন্ত্রণার। আর্জেন্তিনার হয়ে আরও একটি ফাইনালে হার, তার উপর টাইব্রেকারে নিজের পেনাল্টি মিস। সেই ধাক্কা এতটাই গভীর ছিল যে, ম্যাচ শেষেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা করেছিলেন মেসি।

কিন্তু কয়েক সপ্তাহ পরই বদলে যায় সিদ্ধান্ত। দেশের প্রতি ভালোবাসায় ফের আর্জেন্তিনার জার্সি গায়ে মাঠে নামেন তিনি। তার পরের গল্পে এসেছে বিশ্বকাপ-সহ একের পর এক সাফল্য। আজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেওয়ার পর তাই ফিরে দেখা যাক, কেন ২০১৬ সালে এতটা ভেঙে পড়েছিলেন মেসি?

ফাইনালে হার, নিজের পেনাল্টি মিস
২০১৬ সালের জুনে কোপা আমেরিকা শতবর্ষের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্তিনা ও চিলি। নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়েও ম্যাচ গোলশূন্য থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই চিলির কাছে হেরে যায় আর্জেন্তিনা। আর সেই টাইব্রেকারে নিজের পেনাল্টি মিস করেছিলেন মেসি। এই হার মেসির কাছে ছিল অত্যন্ত যন্ত্রণার। কারণ তার আগেও বড় মঞ্চের ফাইনালে বারবার হতাশ হতে হয়েছিল তাঁকে।

২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হার। তার পর ২০১৫ সালের কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হার। ২০১৬ সালেও একই দলের কাছে একই ভাবে হার। অর্থাৎ ন’ বছরের মধ্যে বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার চারটি ফাইনালে হারের সাক্ষী হয়েছিলেন মেসি।

তখন আর সেই হতাশা সামলাতে পারেননি তিনি। ম্যাচের পরই জাতীয় দল থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন লিও। সেই সময় মেসি বলেছিলেন, ‘আমার কাছে জাতীয় দলের অধ্যায় শেষ। আমি যা যা করতে পারতাম, সব করেছি। চ্যাম্পিয়ন হতে না পারাটা খুব কষ্টের। চারটি ফাইনাল খেলেছি, চেষ্টা করেছি। এটাই ছিল আমার সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু সেটা পূরণ করতে পারিনি। তাই মনে হয়, এ বার শেষ।’

আরও পড়ুন

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

মেসির অবসর ঘোষণার পর যা বলছে আর্জেন্টিনা ফুটবল

সমর্থকদের এক সুতোয় বাঁধার জন্য মেসিকে ধন্যবাদ দিলেন ফিফা সভাপতি

কয়েক সপ্তাহেই বদলে গেল সিদ্ধান্ত
তবে সেই অবসর বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র কয়েক সপ্তাহ পরেই নিজের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন মেসি। ২০১৬ সালের অগস্টে জানিয়ে দেন, আবার আর্জেন্তিনার হয়ে খেলতে চান। আসলে জাতীয় দলের প্রতি মেসির টান এতটাই গভীর ছিল যে, ফাইনালের সেই তীব্র হতাশা ধীরে ধীরে তাঁর সিদ্ধান্ত বদলে দেয়। নিজের দেশ এবং জাতীয় দলের জার্সির প্রতি ভালোবাসাই তাঁকে ফের মাঠে টেনে আনে। অবসর ভেঙে ফিরে এসে মেসি বলেছিলেন, ‘আমি এই দেশ এবং এই জার্সিটাকে খুব বেশি ভালোবাসি।’

শুধু ফিরে আসাই নয়, আর্জেন্তিনার ফুটবলের সমস্যাগুলির সমাধানও ভিতর থেকে করতে চেয়েছিলেন তিনি। বাইরে থেকে সমালোচনা না করে দলের সঙ্গেই থেকে পরিবর্তনের অংশ হতে চেয়েছিলেন তিনি। তাঁর কথায়, ‘আমি বাইরে থেকে সমালোচনা করার চেয়ে ভিতর থেকে এই কাজটা করতেই বেশি পছন্দ করি।’

সেই প্রত্যাবর্তনই বদলে দিল মেসির গল্প
২০১৬ সালে যে মেসি একটি ফাইনালে হারের পর ভেঙে পড়ে জাতীয় দল ছেড়ে দিয়েছিলেন, সেই মেসিই কয়েক বছর পর আর্জেন্তিনার ফুটবলের সবচেয়ে বড় সাফল্যের নায়ক হয়ে ওঠেন। অবসর থেকে ফেরার পাঁচ বছর পর ২০২১ সালের কোপা আমেরিকা জেতে আর্জেন্তিনা। সেটিই ছিল মেসির প্রথম বড় আন্তর্জাতিক ট্রফি। দীর্ঘ অপেক্ষার পর জাতীয় দলের হয়ে প্রথম বড় সাফল্য পাওয়ার পর যেন বদলে যায় তাঁর গল্প।

তার পর হয় মেসির সবচেয়ে বড় স্বপ্ন পূরণ। ২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্তিনাকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জেতেন তিনি। সাতটি গোল করে জেতেন গোল্ডেন বলও। এর পর ২০২২ সালের ফাইনালিসিমায় ইতালিকে হারায় আর্জেন্তিনা। ২০২৪ সালে আবার কোপা আমেরিকা জেতে তারা। অর্থাৎ ২০১৬ সালে যে মেসি মনে করেছিলেন, জাতীয় দলের হয়ে আর কিছু দেওয়ার নেই, তিনিই পরের কয়েক বছরে আর্জেন্তিনাকে একের পর এক বড় ট্রফি এনে দেন।

এর পর ২০২৬ সালের বিশ্বকাপেও আর্জেন্তিনার নেতৃত্বে ছিলেন মেসি। দলকে পৌঁছে দিয়েছিলেন ফাইনালে। কিন্তু সেখানে স্পেনের কাছে ০-১ গোলে হেরে বিশ্বকাপ ধরে রাখার স্বপ্নভঙ্গ হয়। তবু এ বারের বিদায় ২০১৬ সালের মতো কোনও হতাশার মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত নয়। বরং আর্জেন্তিনার হয়ে কোপা আমেরিকা, বিশ্বকাপ-সহ প্রায় সব বড় সাফল্য ছুঁয়ে, নিজের স্বপ্ন পূরণ করেই জাতীয় দলের জার্সি তুলে রাখলেন মেসি।

সমর্থকদের এক সুতোয় বাঁধার জন্য মেসিকে ধন্যবাদ দিলেন ফিফা সভাপতি

প্রকাশ: মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬
সমর্থকদের এক সুতোয় বাঁধার জন্য মেসিকে ধন্যবাদ দিলেন ফিফা সভাপতি

দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। জাতীয় দলে অসাধারণ সময় কাটানোর জন্য বিদায়বেলায় তাকে অভিনন্দন জানিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। একইসঙ্গে বিশ্বের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা সমর্থকদের এক সুতোয় বাঁধার জন্য মেসিকে ধন্যবাদ দিয়েছেন ফিফা সভাপতি।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৯ বছর বয়সী মেসি। আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচ খেলে তিনি করেছেন ১২৫ গোল, যা দলটির পক্ষে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সবচেয়ে বেশি গোল করার রেকর্ড। ২০২২ বিশ্বকাপের শিরোপার পাশাপাশি দুটি কোপা আমেরিকা (২০২১ ও ২০২৪) জিতেছেন তিনি। নিজের ঝুলিতে আরও পুরেছেন ফিনালিসিমা।

আরও পড়ুন
আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

মেসির অবসরের ঘোষণার প্রতিক্রিয়ায় ইন্সটাগ্রামে ইনফান্তিনো লিখেছেন, ‘একটি অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য (লিওনেল মেসিকে) অভিনন্দন, যা লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে এবং সুন্দর এই (ফুটবল) খেলাটিকে নতুন করে সংজ্ঞায়িত করেছে।’

তিনি যোগ করেছেন, ‘২০২২ ফিফা বিশ্বকাপজয়ী, আর্জেন্টিনার হয়ে সর্বকালের সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোল করার পাশাপাশি ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের অধিকারী— তোমার এই জাদুকরী প্রতিভা ও বিনয় চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

ফিফা প্রধান আরও লিখেছেন, ‘(আর্জেন্টিনার) জার্সিতে অবিস্মরণীয় সব স্মৃতি উপহার দেওয়ার জন্য এবং বিশ্বের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা সমর্থকদের এক সুতোয় বাঁধার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য অনেক অনেক শুভকামনা।’

১০ বছর আগেই অবসর নিয়েছিলেন মেসি, কী এমন ঘটেছিল, অবসর ভাঙলেনই বা কেন?

সবশেষ ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের দুই দিন পর জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন মেসি। এর এক মাসেরও বেশি সময় পর তর্কসাপেক্ষে সর্বকালের সেরা এই ফুটবলার প্রকাশ করেছেন তার সিদ্ধান্ত।

ইন্সটাগ্রামে হাতে লেখা নোট পোস্ট করে বিদায় জানিয়ে মেসি লিখেছেন, ‘ফাইনালের পর এতদিন ধরে বিষয়টি নিয়ে অনেক ভাবনাচিন্তার পর, আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি...।’

আরও পড়ুন
এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

সবশেষে একটি টীকায় তিনি লিখেছেন, ‘এই কথাগুলো আমি লিখেছিলাম গত ২১ জুলাই, ফাইনালের দুই দিন পর। আমার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনার (মৃত্যু) পর, আমি আগের চেয়েও এই বিষয়ে (আন্তর্জাতিক মঞ্চ থেকে অবসর নেওয়া) বেশি নিশ্চিত।’

গত ৮ আগস্ট ৬৮ বছর বয়সে মারা যান মেসির বাবা হোর্হে মেসি। দীর্ঘ অসুস্থতার পর রোসারিওর একটি চিকিৎসাকেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্সেলোনায় পাড়ি জমানোর প্রথম দিকের বছরগুলো থেকে শুরু করে মেসির গোটা ক্যারিয়ারেই ছায়ার মতো নিবিড়ভাবে যুক্ত ছিলেন হোর্হে।

আর্জেন্টিনার জার্সিতে যেসব শিরোপা জিতেছেন মেসি

প্রকাশ: মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬
আর্জেন্টিনার জার্সিতে যেসব শিরোপা জিতেছেন মেসি

লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা এসেছে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের মধ্য দিয়ে। ২০০৫ সালে শুরু হওয়া পথচলার ২১ বছর পর ৩৯ বছর বয়সে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানালেন তিনি। এ দীর্ঘ সময়ে শুধু আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলারই হননি শুধু, জিতেছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় সব আন্তর্জাতিক শিরোপাও।

বিশ্বকাপ জয়
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন ২০২২ সালের কাতার বিশ্বকাপ। ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতান তিনি। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গোল্ডেন বলও জেতেন মেসি।

আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

বিশ্বকাপের মঞ্চে মেসির আরও কিছু অনন্য কীর্তি রয়েছে। তিনি ছয়টি বিশ্বকাপে খেলেছেন এবং মোট ২১ গোল করেছেন। বিশ্বকাপে তার অ্যাসিস্ট ১২টি, যা এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ। ২০২৬ বিশ্বকাপের ফাইনালসহ তিনি বিশ্বকাপে মোট ৩৩ ম্যাচ খেলেছেন।

২০১৪ সালের বিশ্বকাপেও মেসি আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন। জার্মানির কাছে অতিরিক্ত সময়ে হেরে সেবার শিরোপা হাতছাড়া হলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছিলেন তিনি। সর্বশেষ ২০২৬ বিশ্বকাপেও প্রায় একক নৈপূন্যে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে তুলে আনেন মেসি। যদিও ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি তারা।

দুইবার কোপা আমেরিকা জয়
মেসির ক্যারিয়ারে আন্তর্জাতিক শিরোপার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে ২০২১ সালের কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে। ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা শিরোপা জয় করে। এটি ছিল জাতীয় দলের হয়ে মেসির প্রথম বড় আন্তর্জাতিক শিরোপা। সে সঙ্গে ২৮ বছর পর আর্জেন্টিনাকে কোনো আন্তর্জাতিক শিরোপা উপহার দেন তিনি।

এরপর ২০২৪ সালে আবারও কোপা আমেরিকার শিরোপা জয় করে আর্জেন্টিনা। ফলে মেসির ট্রফির তালিকায় যোগ হয় দ্বিতীয় কোপা আমেরিকা। তিনি কোপা আমেরিকার ইতিহাসে সর্বাধিক ৩৯ ম্যাচ খেলা ফুটবলারও। সাতটি আসরে অংশ নিয়ে করেছেন ১৪ গোল।

মেসির অবসর ঘোষণার পর যা বলছে আর্জেন্টিনা ফুটবল

ফাইনালিসিমা জয়
২০২২ সালে ইউরোপের চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ফাইনালিসিমা জয়েও আর্জেন্টিনার নেতৃত্ব দেন মেসি। ওয়েম্বলিতে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। মেসি ম্যাচে দুটি গোলে সহায়তা করেন।

অলিম্পিক স্বর্ণ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ
মূল জাতীয় দলের বাইরে বয়সভিত্তিক পর্যায়েও আর্জেন্টিনার হয়ে সাফল্যের সাক্ষী মেসি। ২০০৫ সালে আর্জেন্টিনাকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতান তিনি। একই আসরে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জয় করেন।

২০০৮ সালের বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে স্বর্ণ পদক জয় করেন মেসি। ফলে যুব পর্যায় থেকেই দেশের জার্সিতে তার সাফল্যের শুরু হয় তার।

আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা
জাতীয় দলের হয়ে মেসির শেষ পরিসংখ্যান- ২০৭ ম্যাচে ১২৫ গোল। তিনি আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এবং সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার।

২০০৫ সালে অভিষেকের পর প্রায় দুই দশক ধরে দেশের জার্সিতে গোলের পর গোল করেছেন তিনি। তার ১২৫ গোল আর্জেন্টিনার আর কোনো খেলোয়াড়ের কাছাকাছিও নেই। মেসির পরে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা গ্যাব্রিয়েল বাতিস্তুতা। তিনি করেছেন ৫৬ গোল। দিয়েগো ম্যারাডোনার গোল ৩৪টি। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার হলেন হ্যাভিয়ের মাচেরানো, ১৪৭টি।

বিশ্বকাপের দুই গোল্ডেন বল
বিশ্বকাপের ইতিহাসে মেসি একমাত্র খেলোয়াড়, যিনি দুইবার গোল্ডেন বল জয় করেন- ২০১৪ ও ২০২২ সালে। ২০১৪ সালে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার পর এবং ২০২২ সালে দলকে বিশ্বচ্যাম্পিয়ন করার পথে তিনি এই পুরস্কার জেতেন।

আরও পড়ুন

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

১০ বছর আগেই অবসর নিয়েছিলেন মেসি, কী এমন ঘটেছিল, অবসর ভাঙলেনই বা কেন?

অধিনায়ক হিসেবে সাফল্য
মেসির নেতৃত্বে আর্জেন্টিনার সবচেয়ে সোনালি অধ্যায় শুরু হয় ২০২১ সালের কোপা আমেরিকা থেকে। এরপর ২০২২ সালে ফাইনালিসিমা, একই বছর বিশ্বকাপ এবং ২০২৪ সালে কোপা আমেরিকা- টানা চারটি বড় আন্তর্জাতিক শিরোপা জেতে আর্জেন্টিনা।

এর আগে অবশ্য হতাশাও কম ছিল না। ২০০৭ সালের কোপা আমেরিকা, ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা এবং ২০১৪ সালের বিশ্বকাপ- চারটি বড় ফাইনালে হেরে শিরোপাবঞ্চিত হয়েছিলেন মেসি। ২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে হারের পর একপর্যায়ে জাতীয় দল থেকে অবসরের ঘোষণাও দিয়েছিলেন তিনি। পরে সেই সিদ্ধান্ত বদলে আবার আর্জেন্টিনার জার্সিতে ফেরেন।

শেষ পর্যন্ত সেই প্রত্যাবর্তনই হয়ে ওঠে আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তন। যে মেসিকে একসময় জাতীয় দলের হয়ে শিরোপা জিততে না পারার জন্য সমালোচিত হতে হয়েছিল, তিনিই শেষ পর্যন্ত বিশ্বকাপ, দুই কোপা আমেরিকা, ফাইনালিসিমা, অলিম্পিক সোনা ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ- আর্জেন্টিনার হয়ে সম্ভাব্য প্রায় সব বড় আন্তর্জাতিক সম্মান জিতে বিদায় নিলেন।

আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ার এক নজরে
ম্যাচ: ২০৭
গোল: ১২৫
বিশ্বকাপ: ২০২২ চ্যাম্পিয়ন
কোপা আমেরিকা: ২০২১ ও ২০২৪ চ্যাম্পিয়ন
ফাইনালিসিমা: ২০২২ চ্যাম্পিয়ন
অলিম্পিক: ২০০৮ স্বর্ণ
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ: ২০০৫ চ্যাম্পিয়ন
বিশ্বকাপ গোল: ২১
বিশ্বকাপ অ্যাসিস্ট: ১২
বিশ্বকাপ গোল্ডেন বল: ২০১৪ ও ২০২২
বিশ্বকাপ অংশগ্রহণ: ৬টি
আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা: ১২৫
আর্জেন্টিনার সর্বাধিক ম্যাচ: ২০৭
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ অ্যাসিস্ট: ৬৮টি।

অর্থাৎ, মেসির বিদায় শুধু একজন ফুটবলারের অবসর নয়; এটি আর্জেন্টিনা ফুটবলের এক দীর্ঘ ও ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি।