৩১ জুলাই ২০২৬

ব্রাজিলের জার্সিতে নেইমার যুগের অবসান

প্রকাশ: বুধবার, জুলাই ২৯, ২০২৬
ব্রাজিলের জার্সিতে নেইমার যুগের অবসান

ইউরোপের বাংলাদেশীদের আফ্রিকায় পাঠানোর পরিকল্পনা: বিস্তারিতদীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার। আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সেই সঙ্গে ২০২৬ বিশ্বকাপ থেকে সেলেসাওদের বিদায়ের পর তাঁর ভবিষ্যৎ নিয়ে চলা সব জল্পনাও অবসান হয়েছে।

কোপা সুদআমেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর নিজের সিদ্ধান্তের কথা জানান সান্তোসের হয়ে খেলা নেইমার। শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। সেই ম্যাচটিই হয়ে থাকল নেইমারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।


আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও নিজের ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই নেইমারের। এই ফরোয়ার্ডের মতে, দেশের হয়ে খেলতে গিয়ে কখনোই নিজেকে উজাড় করে দিতে কার্পণ্য করেননি তিনি।


নেইমার বলেন, ‘ব্রাজিলের হয়ে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক সুখের মুহূর্ত পেয়েছি। আমি আমার রক্ত, আমার জীবন—সবকিছু উজাড় করে দিয়েছি। হলুদ জার্সির জন্য সব সময় লড়েছি। কিন্তু এখন আর সেটা করতে চাই না।’

বিদায়ের আগে ব্রাজিলের হয়ে মনে রাখার মতো আন্তর্জাতিক ক্যারিয়ার পার করেছেন নেইমার। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্যারিয়ার শেষ করলেন তিনি। দেশের হয়ে একাধিক বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অলিম্পিকে অংশ নেন তিনি।

২০১০ সালের ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে ব্রাজিলের হয়ে অভিষেক হয় নেইমারের। সে ম্যাচে ২-০ ব্যবধানে জয়ের পথে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেন এই ফরোয়ার্ড। অবসরের আগে ১৩১ ম্যাচে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেন। জালের দেখা পেয়েছেন ৮০ বার। এ ছাড়া সতীর্থের দিয়ে আরও ৫৯ গোল করিয়েছেন নেইমার। দেখুন প্রথম কমেন্টে👇

ব্রাজিলের জার্সিতে নেইমার যুগের অবসান

প্রকাশ: বুধবার, জুলাই ২৯, ২০২৬
ব্রাজিলের জার্সিতে নেইমার যুগের অবসান

ইউরোপের বাংলাদেশীদের আফ্রিকায় পাঠানোর পরিকল্পনা: বিস্তারিতদীর্ঘ ১৬ বছরেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার। আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সেই সঙ্গে ২০২৬ বিশ্বকাপ থেকে সেলেসাওদের বিদায়ের পর তাঁর ভবিষ্যৎ নিয়ে চলা সব জল্পনাও অবসান হয়েছে।

কোপা সুদআমেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর নিজের সিদ্ধান্তের কথা জানান সান্তোসের হয়ে খেলা নেইমার। শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। সেই ম্যাচটিই হয়ে থাকল নেইমারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।


আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও নিজের ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই নেইমারের। এই ফরোয়ার্ডের মতে, দেশের হয়ে খেলতে গিয়ে কখনোই নিজেকে উজাড় করে দিতে কার্পণ্য করেননি তিনি।


নেইমার বলেন, ‘ব্রাজিলের হয়ে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক সুখের মুহূর্ত পেয়েছি। আমি আমার রক্ত, আমার জীবন—সবকিছু উজাড় করে দিয়েছি। হলুদ জার্সির জন্য সব সময় লড়েছি। কিন্তু এখন আর সেটা করতে চাই না।’

বিদায়ের আগে ব্রাজিলের হয়ে মনে রাখার মতো আন্তর্জাতিক ক্যারিয়ার পার করেছেন নেইমার। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্যারিয়ার শেষ করলেন তিনি। দেশের হয়ে একাধিক বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অলিম্পিকে অংশ নেন তিনি।

২০১০ সালের ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে ব্রাজিলের হয়ে অভিষেক হয় নেইমারের। সে ম্যাচে ২-০ ব্যবধানে জয়ের পথে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেন এই ফরোয়ার্ড। অবসরের আগে ১৩১ ম্যাচে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেন। জালের দেখা পেয়েছেন ৮০ বার। এ ছাড়া সতীর্থের দিয়ে আরও ৫৯ গোল করিয়েছেন নেইমার। দেখুন প্রথম কমেন্টে👇

এবার টিভি সিরিজে অভিনয় করবেন রোনালদো

প্রকাশ: মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
এবার টিভি সিরিজে অভিনয় করবেন রোনালদো

দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি এবার বিনোদন অঙ্গনেও নতুন ভূমিকায় দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই পর্তুগিজ তারকা নতুন টেলিভিশন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’-এ নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিশেষ অতিথি চরিত্রেও অভিনয় করবেন তিনি।

সিরিজটির সঙ্গে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের সাবেক তারকা থিয়েরি অঁরিও। মাঠের প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে এবার দুজনকে দেখা যাবে একই প্রযোজনা প্রকল্পে।

'ডে ওয়ানস' যৌথভাবে নির্মাণ করছে রোনালদো এবং হলিউড পরিচালক ম্যাথিউ ভনের প্রতিষ্ঠিত ইউআর-মার্ভ স্টুডিওস। ভন ‘কিংসম্যান’ ও ‘কিংসম্যান’ চলচ্চিত্র পরিচালনার জন্য পরিচিত।

নতুন প্রকল্প নিয়ে রোনালদো বলেন, ‘এটি আমার জীবনের নতুন একটি অধ্যায়। ফুটবলের পাশাপাশি বিনোদন জগতেও নতুন কিছু করার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’

ম্যাথিউ ভনও রোনালদোর প্রশংসা করে বলেন, ‘ক্রিশ্চিয়ানো মাঠে এমন অনেক গল্প তৈরি করেছেন, যা কল্পনাকেও হার মানায়। এবার তার সঙ্গে পর্দার গল্প বলার অপেক্ষায় আছি।’

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডে ওয়ানস’ আধুনিক ফুটবলের পর্দার আড়ালের নানা বাস্তবতা নিয়ে নির্মিত হবে। খেলোয়াড়, এজেন্ট, অর্থনীতি এবং পেশাদার ফুটবলের প্রতিযোগিতামূলক পরিবেশই হবে সিরিজটির মূল বিষয়।

সিরিজটির ধারণা দিয়েছেন ফুটবল এজেন্ট ড্যারেন ডেইন। কেন্দ্রীয় চরিত্র স্ট্যানলি ডালটনের ভূমিকায় অভিনয় করবেন ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’-খ্যাত ব্রিটিশ অভিনেতা ডেমিয়ান লুইস।

ইতোমধ্যে উত্তর-পশ্চিম লন্ডনের বার্নেট এফসির স্টেডিয়াম 'দ্য হাইভ'-এ সিরিজটির শুটিং শুরু হয়েছে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, রোনালদো ও অঁরির সম্পৃক্ততার কারণে সিরিজটির সম্প্রচারস্বত্ব পেতে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে প্রতিযোগিতা তৈরি হতে পারে।

ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে মেসি

প্রকাশ: রবিবার, জুলাই ২৬, ২০২৬
ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাঙ্কিংয়ে  শীর্ষ পাঁচে মেসি

ঐতিহ্যগতভাবেই বিশ্বকাপ ফুটবল ব্যালন ডি’অরের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। ২০০৬ সালে ইতালির বিশ্বজয়ের ওপর ভর করে এই ট্রফি উঁচিয়ে ধরেছিলেন ফ্যাবিও কানাভারো, ২০১৮ সালে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলে বাজিমাত করেছিলেন লুকা মদরিচ, আর দুই বছর আগে কাতার বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করে বর্ষসেরার বিতর্ক একপ্রকার থামিয়েই দিয়েছিলেন লিওনেল মেসি।

তবে ২০২৬ সালের নিউইয়র্ক ফাইনালের পর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। স্পেন ট্রফি উঁচিয়ে ধরলেও এবারের লড়াইয়ে একক কোনো ফেভারিট বেছে নেওয়া বেশ কঠিন। কেউ ক্লাবের হয়ে অনন্য উচ্চতা ছুঁয়েছেন কিন্তু দেশের হয়ে পারেননি, আবার কেউ বিশ্বমঞ্চ রাঙালেও ক্লাব ফুটবলে পিছিয়ে পড়েছেন। আগামী ব্যালন ডি’অরের এই উন্মুক্ত দৌড়ে শীর্ষ পাঁচের পাওয়ার র‌্যাঙ্কিং প্রকাশ করেছে স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিএজেডএন।

১. হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ / ইংল্যান্ড)

বিশ্বকাপের মঞ্চে ট্রফি উঁচিয়ে ধরতে না পারলেও পুরো মৌসুম জুড়ে ধারাবাহিকতার অনন্য এক গল্প লিখেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। ইংল্যান্ডকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার পথে ৬টি গোল করেছেন থমাস টুখেলের প্রধান এই অস্ত্র। তবে তার ব্যালন ডি’অর জয়ের শক্ত দাবির পেছনে সবচেয়ে বড় ভিত্তি হলো বায়ার্ন মিউনিখ ও জাতীয় দলের হয়ে এক মৌসুমে করা অবিশ্বাস্য ৭০টি গোল।

সঙ্গে যুক্ত হয়েছে বুন্দেসলিগা শিরোপা। বড় টুর্নামেন্টের ট্রফি না জিতলেও পুরো মৌসুমজুড়ে এমন অতিমানবীয় পারফরম্যান্সই তাঁকে এবার বর্ষসেরা হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে রাখছে। ইংল্যান্ড বিশ্বকাপের তৃতীয় হয়েছে, চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন হয়েছে রানার্সআপ।

২. লামিন ইয়ামাল (বার্সেলোনা/স্পেন)

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে বিশ্বকাপে নামা লামিন ইয়ামাল হয়তো নিজের সেরা রূপটি শতভাগ দেখাতে পারেননি, তবুও স্পেনের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনিই। স্প্যানিশ ফুটবলের এই বিস্ময় বালক বড় মঞ্চে ঠিকই দলের প্রয়োজনে আলো ছড়িয়েছেন। তবে তার আসল শক্তি ক্লাব ফুটবলের পারফরম্যান্স; একক নৈপুণ্যে বার্সেলোনাকে এনে দিয়েছেন লা লিগা শিরোপা। বিশ্বকাপের চূড়ান্ত পর্বেও যদি ক্লাবের মতো বিধ্বংসী রূপ বজায় রাখতে পারতেন, তবে র্যাংকিংয়ের এক নম্বর জায়গাটা হয়তো তার দখলেই থাকত।

৩. রদ্রি (ম্যানচেস্টার সিটি/স্পেন)

ম্যানচেস্টার সিটির হয়ে এবার তুলনামূলকভাবে কিছুটা ম্লান মৌসুম কাটলেও জাতীয় দলের জার্সিতে আবারও নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন রদ্রি। মাঝমাঠের গতি নিয়ন্ত্রণ, ঠান্ডা মাথার পাসিং ও বিশ্বমানের নেতৃত্বের জোরে স্পেনকে বিশ্বসেরার মুকুট এনে দিয়েছেন তিনি। টুর্নামেন্টের সেরা ফুটবলার হিসেবে জিতে নিয়েছেন ‘গোল্ডেন বল’। ব্যালন ডি’অরের বিচারে বিশ্বকাপের এই সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কারটির প্রভাব সবসময়ই প্রবল, আর এটিই রদ্রিকে ট্রফির অন্যতম প্রধান দাবিদার করে তুলেছে।

৪. কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স)

বিশ্বকাপে ১০ গোল করে ‘গোল্ডেন বুট’ নিজের নামে করে নিয়েছেন কিলিয়ান এমবাপে। এই পারফরম্যান্সে লিওনেল মেসিকে টপকে বিশ্বকাপের ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতাও এখন ফরাসি এই ফরোয়ার্ড। রিয়াল মাদ্রিদের হয়ে ব্যক্তিগত পরিসংখ্যান চোখধাঁধানো হলেও লা লিগা বা চ্যাম্পিয়নস লিগের কোনো ট্রফিই ঘরে তুলতে পারেনি তার দল। অন্যদিকে দিদিয়ে দেশমের শক্তিশালী ফ্রান্সের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়াটাও বড় ধাক্কা। ব্যক্তিগত রেকর্ড সমৃদ্ধ হলেও ট্রফিশূন্য মৌসুম তাঁকে বর্ষসেরার দৌড়ে চার নম্বরে আটকে রেখেছে।

৫. লিওনেল মেসি (ইন্টার মায়ামি/আর্জেন্টিনা)

৩৯ বছর বয়সেও বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার মূল কাণ্ডারি ছিলেন লিওনেল মেসি। ৮ গোল ও ৪ অ্যাসিস্টে আলবিসেলেস্তেদের টানা দ্বিতীয়বার ফাইনালের মঞ্চে পৌঁছে দিতে তিনি মূল ভূমিকা পালন করেন। তবে ফাইনালে স্পেনের বিপক্ষে তার পারফরম্যান্স কিছুটা নিষ্প্রভ ছিল। অন্যদিকে ইন্টার মায়ামির হয়ে চমৎকার খেললেও ইউরোপের শীর্ষ লিগগুলোর বাইরের ফুটবলকে ব্যালন ডি’অরের ভোটাররা কিছুটা কম নম্বর দিয়ে থাকেন। ফলে মহাকাব্যিক এক বিশ্বকাপের পরও রেকর্ড নবম ব্যালন ডি’অর উঁচিয়ে ধরা মেসির জন্য এবার বেশ কঠিন।

মেসির শরীরে ব্রাজিলের রক্ত, খেলতে পারতেন ব্রাজিলের হয়েও!

প্রকাশ: শনিবার, জুলাই ২৫, ২০২৬
মেসির শরীরে ব্রাজিলের রক্ত, খেলতে পারতেন ব্রাজিলের হয়েও!

লিওনেল মেসি খেলতে পারতেন ব্রাজিলের হয়ে! ফুটবল বিশ্বের জন্য কথাটি অদ্ভুত শোনালেও সাম্প্রতিক এক ঐতিহাসিক গবেষণায় এমনই এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে। ইতালীয় ইতিহাসবিদ ফিওরেঞ্জো সান্তিনির করা ওই গবেষণায় দেখা গেছে, বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের পারিবারিক শেকড়ের একটি অংশ ব্রাজিলের সঙ্গে যুক্ত।

তার প্রপিতামহ ব্রাজিলের সাও পাওলো রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন, যিনি পরে পরিবারের সঙ্গে আর্জেন্টিনায় পাড়ি জমান।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর বরাত দিয়ে করা ওই গবেষণায় বলা হয়েছে, উনিশ শতকের শেষের দিকে ও বিশ শতকের শুরুতে দক্ষিণ আমেরিকায় ইতালীয়দের বিশাল অভিবাসন তরঙ্গের অংশ হিসেবে দেশ ছাড়েন মেসির এক পূর্বপুরুষ। তার প্রপিতামহের বাবা (গ্রেট-গ্রেট গ্র্যান্ডফাদার) রানিয়েরো কোচ্চেত্তিনি ইতালির সান সেভেরিনো মার্কে এলাকায় জন্মগ্রহণ করেন। পরে স্ত্রী রোজা রিচেজ্জাকে নিয়ে ব্রাজিলে পাড়ি জমান তিনি।

পরিবারটি প্রথমে ব্রাজিলের সান্তোস বন্দরে এসে পৌঁছায়। সে সময় অভিবাসন নিবন্ধনের ক্ষেত্রে নামের বানান ভুল বা পরিবর্তন হওয়া ছিল খুব সাধারণ একটি ঘটনা। রানিয়েরো কোচ্চেত্তিনির নামও পরিবর্তিত হয়ে ‘রামিয়েরো কনসেন্টিনি’ হিসেবে নিবন্ধিত হয়। পরে তাদের পারিবারিক পদবির বানানেও বিভিন্ন সময় পরিবর্তন আসে।

ব্রাজিলে পৌঁছানোর পর পরিবারটি সাও পাওলোর গ্রামাঞ্চলে চলে যায়। সেখানে তারা ওই অঞ্চলের অন্যতম শীর্ষ কফি উৎপাদক মার্তিনহো প্রাদো জুনিয়রের খামারে কৃষিকাজ করতেন। ঠিক সেই সময়েই রিবেইরো প্রেতো এলাকায় তাদের এক সন্তানের জন্ম হয়।

নিবন্ধনের সময় তার নাম আবারও বদলে যায়। আর্দেরিগো কোচ্চেত্তিনি হয়ে যান ফেদেরিকো কুচ্চিত্তিনি। এই ফেদেরিকোই হলেন লিওনেল মেসির প্রপিতামহ।

তবে ব্রাজিলে পরিবারটির বসবাস খুব বেশি দিন স্থায়ী হয়নি। ফেদেরিকো কুচ্চিত্তিনির বয়স যখন মাত্র এক বছর, তখন পুরো পরিবার আর্জেন্টিনার রোজারিও শহরে চলে যায়। আর এখান থেকেই শুরু হয় ফুটবলের অন্যতম বিখ্যাত এক পরিবারের ইতিহাস। রোজারিওতে যাওয়ার পর ব্রাজিলের সঙ্গে তাদের সব ধরনের সরাসরি সম্পর্ক কার্যত ছিন্ন হয়ে যায়। আর এর কয়েক দশক পর রোজারিওতেই জন্ম নেন লিওনেল মেসি।

এই গবেষণার পর ফুটবলভক্তদের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে, তবে কি মেসির পক্ষে ব্রাজিলের হয়ে খেলা সম্ভব ছিল? ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে তার পরিবারের একাংশের ব্রাজিলের সঙ্গে সংযোগ থাকলেও, আইনিভাবে তার ব্রাজিলের হয়ে খেলার কোনো সুযোগ ছিল না।

ফিফার নিয়ম অনুযায়ী, শুধু দূরবর্তী পূর্বপুরুষদের জন্মস্থানের ওপর ভিত্তি করে কোনো দেশের জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করা যায় না। এর জন্য ওই দেশের নাগরিকত্ব ও আইনি সম্পর্ক থাকতে হয়।

জন্ম, নাগরিকত্ব ও ফুটবল শিক্ষা—সব দিক থেকেই মেসির ভিত্তি রচিত হয়েছে আর্জেন্টিনায়। যুব পর্যায় থেকে শুরু করে বিশ্বকাপ জেতা পর্যন্ত তিনি শুধু আকাশী-সাদা জার্সিরই প্রতিনিধিত্ব করেছেন।

ফিওরেঞ্জো সান্তিনির এই গবেষণা আটবারের ব্যালন ডি'অর জয়ী তারকার পারিবারিক ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত করেছে। যদিও এই আবিষ্কার আর্জেন্টিনার হয়ে মেসির অসামান্য অর্জনকে কোনোভাবেই ম্লান করে না, তবে এটি দক্ষিণ আমেরিকায় ইউরোপীয় অভিবাসনের সেই সময়কার প্রবাহকে নতুন করে সামনে এনেছে।

এক শতাব্দীরও বেশি সময় আগে ইতালীয় অভিবাসীদের মাধ্যমে ইতালি, ব্রাজিল ও আর্জেন্টিনার ইতিহাস কীভাবে এক সুতোয় গাঁথা পড়েছিল, সেই চিত্রই উঠে এসেছে এই গবেষণায়।

ফুটবল বিশ্বের কাছে লিওনেল মেসিকে আর্জেন্টিনার জার্সি ছাড়া অন্য কোনো রূপে কল্পনা করা প্রায় অসম্ভব হলেও, তার পরিবারের ব্রাজিলে বসবাসের ইতিহাস নতুন এক কৌতূহলের জন্ম দিয়েছে।

বিশ্বকাপের ফ্লপ একাদশ প্রকাশ, রোনালদোসহ আছেন যারা

প্রকাশ: শনিবার, জুলাই ২৫, ২০২৬
বিশ্বকাপের ফ্লপ একাদশ প্রকাশ, রোনালদোসহ আছেন যারা

২০২৬ ফিফা বিশ্বকাপে যেখানে অনেক ফুটবলার দুর্দান্ত নৈপুণ্যে নজর কেড়েছেন, সেখানে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন কয়েকজন তারকাও। টুর্নামেন্ট শেষে সেই হতাশাজনক পারফরম্যান্সের ভিত্তিতে ‘বিশ্বকাপ ফ্লপ একাদশ’ প্রকাশ করেছে জনপ্রিয় ক্রীড়া মাধ্যম ব্লিচার রিপোর্ট।

এই একাদশের আক্রমণভাগের নেতৃত্বে রাখা হয়েছে পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এছাড়া দলে জায়গা পেয়েছেন জার্মানির ম্যানুয়েল নয়্যার, উরুগুয়ের ফেদেরিকো ভালভার্দে, পর্তুগালের ভিতিনিয়া, জার্মানির লেরয় সানে, ইংল্যান্ডের রিস জেমস ও ননি মাদুয়েকে, ব্রাজিলের গ্যাব্রিয়েল মাগালহায়েস, জার্মানির জোনাথন তাহ, ফ্রান্সের লুকাস দিগনে এবং আইভরি কোস্টের ইয়ান দিওমান্দে।

ব্লিচার রিপোর্টের মূল্যায়নে, প্রত্যাশার তুলনায় সবচেয়ে বেশি হতাশ করেছেন ম্যানুয়েল নয়্যার। আন্তর্জাতিক ফুটবলে অবসর ভেঙে ফেরার পরও জার্মানির হয়ে নিজের সেরা ছন্দে দেখা যায়নি তাকে। গ্রুপ পর্বে একাধিক ভুলের পাশাপাশি নকআউট পর্বেও দলকে রক্ষা করতে ব্যর্থ হন অভিজ্ঞ এই গোলরক্ষক।

রক্ষণভাগে রিস জেমসকে রাখা হয়েছে মূলত ইনজুরির কারণে। সম্ভাব্য ৭২০ মিনিটের মধ্যে তিনি খেলতে পেরেছেন মাত্র ৩১৮ মিনিট। অন্যদিকে গ্যাব্রিয়েল মাগালহায়েস গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অবস্থানগত ভুলের জন্য সমালোচিত হন। বিশেষ করে নরওয়ের বিপক্ষে আর্লিং হলান্ডকে ফাঁকা হেডের সুযোগ করে দেওয়াকে তার বড় ভুল হিসেবে উল্লেখ করা হয়েছে।

জোনাথন তাহও প্রত্যাশা পূরণ করতে পারেননি। প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে প্রথম শট মিস করে জার্মানির বিদায় ত্বরান্বিত করেন তিনি। আর লুকাস দিগনের ভুল থেকেই সেমিফাইনালে গুরুত্বপূর্ণ পেনাল্টি পায় স্পেন।

মাঝমাঠে উরুগুয়ের অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে পুরো টুর্নামেন্টে কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি। একইভাবে ক্লাব ফুটবলে উজ্জ্বল মৌসুম কাটিয়েও জাতীয় দলের হয়ে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন ভিতিনিয়া। প্রায় প্রতিটি ম্যাচেই তাকে বদলি করা হয়েছিল, যা তার হতাশাজনক বিশ্বকাপের প্রতীক বলেই মনে করছে ব্লিচার রিপোর্ট।

জার্মান উইঙ্গার লেরয় সানেও সহজ সুযোগ নষ্ট, সিদ্ধান্তহীনতা ও ছন্নছাড়া পারফরম্যান্সের কারণে জায়গা পেয়েছেন এই একাদশে।

ফ্লপ একাদশের কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন পর্তুগালের সাবেক কোচ রবার্তো মার্তিনেজ। ব্লিচার রিপোর্টের দাবি, দলের সামগ্রিক কৌশলের চেয়ে রোনালদোকে কেন্দ্র করেই পরিকল্পনা সাজিয়েছিলেন তিনি। ফলে দলীয় ভারসাম্য নষ্ট হয় এবং শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় পর্তুগালকে। পরবর্তীতে স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট শেষ করে তারা।

ব্লিচার রিপোর্টের ২০২৬ বিশ্বকাপ ফ্লপ একাদশ-

গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার
রক্ষণভাগ: রিস জেমস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, জোনাথন তাহ, লুকাস দিগনে
মাঝমাঠ: ফেদেরিকো ভালভার্দে, ভিতিনিয়া, লেরয় সানে
আক্রমণভাগ: ইয়ান দিওমান্দে, ননি মাদুয়েকে, ক্রিশ্চিয়ানো রোনালদো
কোচ: রবার্তো মার্তিনেজ