মরুভূমি ও উপকূলীয় অঞ্চলে চলাচলকারী ভ্রমণকারী, পর্যটক এবং শীতকালীন ক্যাম্প স্থাপনকারীদের জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা নির্দেশনা জারি করেছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
তেল ও গ্যাস সম্পর্কিত স্পর্শকাতর স্থাপনা, প্রক্রিয়াকরণ স্টেশন এবং পরিবহন পাইপলাইন থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়ের অধীনস্থ জেনারেল ডিরেক্টরেট অব ইন্ডিাস্ট্রিয়াল সিকিউরিটি।
যেসব নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে হবে:
-
উপকূলীয় ও সমুদ্র এলাকার স্থাপনা: সমুদ্রের মধ্যে অবস্থিত উপকূলীয় তেল ও গ্যাস স্থাপনাগুলো থেকে অন্তত ৫০০ মিটার দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। এতে নৌযান ব্যবহারকারীদের পাশাপাশি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত থাকবে।
-
পাইপলাইন ও বিতরণ কেন্দ্র: মরুভূমি ও ডাঙার ওপর দিয়ে যাওয়া তেল ও গ্যাসের পরিবহন লাইন, পাইপলাইন এবং সম্পৃক্ত স্টেশনগুলো থেকেও কম করে ৫০০ মিটার দূরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
-
দিকনির্দেশক ও সতর্কতামূলক চিহ্ন: নিরাপত্তা নির্দেশনাসংবলিত সাইনবোর্ড বা দিকনির্দেশকগুলোর ক্ষতিসাধন না করে সেগুলো মেনে চলতে সতর্ক করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে যে, দেশের গুরুত্বপূর্ণ জাতীয় জ্বালানি অবকাঠামো সুরক্ষিত রাখা এবং সাধারণ মানুষের ব্যক্তিগত সুরক্ষার স্বার্থেই এই নিরাপত্তামূলক নির্দেশনা জারি করা হয়েছে।