১ সেপ্টেম্বর ২০২৬

ইরান-মার্কিন উত্তেজনা কমাতে ট্রাম্পকে আলোচনার আহ্বান এরদোয়ানের

প্রকাশ: বুধবার, আগস্ট ১৯, ২০২৬
ইরান-মার্কিন উত্তেজনা কমাতে ট্রাম্পকে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আলোচনার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান। সোমবার (১৮ আগস্ট) দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এক ফোনালাপে এই আহ্বান জানানো হয়।

একই সঙ্গে শান্তি প্রচেষ্টায় আঙ্কারার সমর্থনের প্রস্তাবও দিয়েছেন তিনি। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির দেশ এবং ইরানের প্রতিবেশী তুরস্ক বারবার এই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছে। দেশটি যুক্তরাষ্ট্র, ইরান এবং পাকিস্তান ও কাতারের মতো মধ্যস্থতাকারীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করার পাশাপাশি পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করে যাচ্ছে।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, এরদোয়ান উল্লেখ করেছেন যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার বিষয়ে কূটনীতির সর্বোচ্চ ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি যে আলোচনা অব্যাহত থাকবে এবং তুরস্ক শান্তি প্রচেষ্টায় তার সমর্থন বজায় রাখবে।

স্থায়ীভাবে যুদ্ধ সমাপ্তির আলোচনা স্থবির হয়ে পড়ার পর এবং ওয়াশিংটন সাময়িক যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি নাকচ করে দেওয়ার প্রেক্ষাপটে সোমবার রয়টার্সকে এক শীর্ষ ইরানি কর্মকর্তা জানান, ইরান পুরোপুরি ‘আক্রমণাত্মক’ সামরিক অবস্থানে চলে যাবে। ওই কর্মকর্তার এই বক্তব্যের পরই দুই নেতার মধ্য ফোনালাপের খবর এলো।

এছাড়া হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেলবাহী ট্যাংকার চলাচল পুনরায় শুরু করার অগ্রগতিও থমকে গেছে।

তুরস্ক ইরান ও উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ও ইসরায়েলি হামলার সমালোচনা করার পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে ইরানের আক্রমণেরও নিন্দা জানিয়েছে। একই সঙ্গে কৌশলগত গুরুত্বপূর্ণ এই প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করেন।

তুরস্কের প্রেসিডেন্টের দফতর জানায়, এরদোয়ান ও ট্রাম্প দ্বিপক্ষীয় সম্পর্ক, গাজায় যুদ্ধ এবং তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা করেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য ওই চুক্তিকে ‘শক্ত অবস্থানের’ নিদর্শন হিসেবে প্রশংসা করেন এরদোয়ান।

বিবৃতিতে আরও বলা হয়, এরদোয়ান ট্রাম্পকে জানিয়েছেন যে ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার কথা ছিল এমন এক সময়ে যখন ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা আরও বেড়েছে।

তবে এই ফোনালাপের বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও সাড়া পাওয়া যায়নি।

কাতারে না জানিয়ে কারো ছবি বা ভিডিও ধারণ করলেই জেল-জরিমানা

প্রকাশ: মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬
কাতারে না জানিয়ে কারো ছবি বা ভিডিও ধারণ করলেই জেল-জরিমানা

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছবি বা ভিডিও শেয়ার করার এই যুগে অন্যের অনুমতি ছাড়া ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করা বা তা অনলাইনে ছড়িয়ে দেওয়া বড় ধরনের আইনি বিপদের কারণ হতে পারে। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং সাইবার অপরাধ রোধে দেশের প্রচলিত আইনের কথা স্মরণ করিয়ে দিয়ে বাসিন্দাদের প্রতি কড়া সতর্কতা জারি করেছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MOI)।


দণ্ডবিধির ৩৩৩ নম্বর ধারার গুরুত্বপূর্ণ আইনি বিধান:

কাতারের পেনাল কোড বা দণ্ডবিধির ৩৩৩ নম্বর ধারা অনুযায়ী, অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবনে অনধিকার প্রবেশ, গোপনে বা বিনা অনুমতিতে ভিডিও ধারণ কিংবা ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এই আইনের আওতায় নিষিদ্ধ বা দণ্ডনীয় বিষয়গুলো হলো—

  • কোনো ব্যক্তির সম্মতি বা অনুমতি ছাড়া তার ব্যক্তিগত বা গোপনীয় মুহূর্তের ছবি বা ভিডিও ধারণ করা।
  • কারও মানহানি করার উদ্দেশ্যে বা ক্ষতিসাধনের মানসে ছবি বা ভিডিও অনলাইনে শেয়ার করা।
  • সড়ক দুর্ঘটনা বা জরুরি কোনো উদ্ধারকাজে ঘটনাস্থলে উপস্থিত ভুক্তভোগী বা আহতদের ছবি বা ভিডিও ধারণ করা।
কঠোর শাস্তির বিধান:

আইন অমান্যকারীদের জন্য রয়েছে কঠোর শাস্তির বিধান। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার কাতারি রিয়াল পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হতে পারে। এছাড়া ধারণকৃত ছবি বা ভিডিও অনলাইনে বা সাইবার মাধ্যমে প্রকাশ করা হলে দেশটির কঠোর সাইবার অপরাধ আইন অনুযায়ী অতিরিক্ত শাস্তির বিধান রয়েছে।

নিরাপদ ও সচেতন থাকার উপায়:

  • ছবি তোলার আগে অনুমতি নিন: ব্যক্তিগত ছবি বা ছোট কোনো দলের ছবি তোলার পূর্বে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে পরিষ্কার অনুমতি নিয়ে নিন।
  • দুর্ঘটনার দৃশ্য ধারণ থেকে বিরত থাকুন: যেকোনো দুর্ঘটনা বা আপৎকালীন পরিস্থিতিতে মোবাইল ফোন পকেটেই রাখুন; কারণ দুর্ঘটনাস্থলে ভুক্তভোগীদের ভিডিও করা সম্পূর্ণ বেআইনি।
  • জনপরিসরে সচেতন থাকুন: জনবহুল স্থানে ছবি তোলার সময় লক্ষ্য রাখুন যেন আশপাশের সাধারণ মানুষ আপনার ছবির মূল বিষয়বস্তু বা ফ্রেমে চলে না আসে।
কারো ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের মতো ঘটনা ঘটলে কিংবা এসংক্রান্ত কোনো অপরাধের মুখোমুখি হলে তা সরাসরি ‘মেট্রাশ২’ (Metrash2) অ্যাপের মাধ্যমে সাইবার ক্রেম বিভাগে রিপোর্ট করার পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আমিরি দিওয়ানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দিলেন কাতারের আমীর

প্রকাশ: মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক স্কুল বা হাই স্কুলের সমাপনী পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী কৃতি ও শীর্ষস্থানীয় ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানিয়েছেন কাতারের আমীর মহামান্য শেখ তামিম বিন হামাদ আল থানি। সোমবার রাজধানী দোহার ঐতিহাসিক আমিরি দিওয়ানে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন তিনি।

অনুষ্ঠানে মহামান্য আমীর কৃতি শিক্ষার্থীদের এই অনন্য একাডেমিক অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের এই মেধা ও সাফল্য তাদের ভবিষ্যৎ জীবনে আরও বেশি জ্ঞান অর্জন এবং দক্ষতা বৃদ্ধিতে উৎসাহিত করবে। পাশাপাশি, তাদের এই অর্জন ভবিষ্যতের দিনে কাতার রাষ্ট্রকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশের দিকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরও পড়ুন

কাতারে না জানিয়ে কারো ছবি বা ভিডিও ধারণ করলেই জেল-জরিমানা
স্যামসাং ওয়ালেটে যুক্ত হলো কাতারের জাতীয় পেমেন্ট কার্ড ‘হিময়ান’

আমিরি দিওয়ানে মহামান্য আমীরের সাথে সাক্ষাত করতে পেরে এবং সরাসরি তাঁর হাত থেকে সম্মাননা গ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন সংবর্ধিত শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এই স্বীকৃতি তাদের ভবিষ্যতের উচ্চাশা পূরণে এবং কাতার সেবায় নিজেদের আরও বেশি উৎসর্গ করতে দারুণভাবে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমিরি দিওয়ানের প্রধান হিজ এক্সিলেন্সি শেখ আবদুল্লাহ বিন মোহাম্মদ আল খুলাইফি এবং শিক্ষা ও উচ্চশিক্ষামন্ত্রী হিজ এক্সিলেন্সি ললওয়া আল খাতের। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ (QNA)-এর মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা লিওনেল মেসির

মেসির অবসর ঘোষণার পর যা বলছে আর্জেন্টিনা ফুটবল

১০ বছর আগেই অবসর নিয়েছিলেন মেসি, কী এমন ঘটেছিল, অবসর ভাঙলেনই বা কেন?

সমর্থকদের এক সুতোয় বাঁধার জন্য মেসিকে ধন্যবাদ দিলেন ফিফা সভাপতি

নেপালে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ সহায়তা কর্মসূচি শুরু করেছে কাতার চ্যারিটি

প্রকাশ: মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬
নেপালে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ সহায়তা কর্মসূচি শুরু করেছে কাতার চ্যারিটি

গত ২৬ আগস্ট ২০২৬ নেপালে আঘাত হানা ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কাতার চ্যারিটি (Qatar Charity)। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গতদের সহায়তায় একটি জরুরি মানবিক সহায়তা মিশন শুরু করা হয়েছে এবং প্রাথমিকভাবে সেখানে কম্বল বিতরণ করা হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় কাতারের প্রধান কার্যালয়ে অবস্থিত মানবিক অপারেশন বিভাগের অধীনে নিজেদের ‘জরুরি সাড়া প্রদান সেল’ (Emergency Response Cell) সক্রিয় করেছে কাতার চ্যারিটি। একই সাথে সংস্থাটির ক্রাইসিস অ্যান্ড ইনফরমেশন সেন্টার নেপালের পরিবর্তিত মানবিক পরিস্থিতির ওপর নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি চাহিদা নিরূপণ ও ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয়ের জন্য নেপালে অবস্থিত নিজস্ব ফিল্ড অফিসের সাথেও নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

বন্যা আক্রান্তদের জন্য বর্তমানে যে জীবন রক্ষাকারী জরুরি সহায়তাগুলোর সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে, তার মধ্যে রয়েছে—তৈরি গরম খাবার, তোশক ও কম্বল, জরুরি স্বাস্থ্যসেবা, শিশুখাদ্য (ইনফ্যান্ট ফর্মুলা) এবং জরুরি আশ্রয়কেন্দ্র।

ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের চিত্র

নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (NDRRMA)-এর গত ২৭ আগস্ট প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বন্যায় প্রায় ১০,০০০ পরিবার জরুরি মানবিক সহায়তার অপেক্ষায় রয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে এখন পর্যন্ত ১৬৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, ২৪৭ জন নিখোঁজ রয়েছেন এবং ৭৩ জন আহত হয়েছেন।

এছাড়াও বন্যায় দেশটির অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ৩৫টি মোটরচালিত সেতু এবং ৪৫টি ঝুলন্ত সেতু সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং অন্তত ৪০ কিলোমিটার পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপাল কর্তৃপক্ষের মতে, টানা ভারী বৃষ্টিপাত এবং দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম চালাতে বেশ বেগ পেতে হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূবৈজ্ঞানিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, এই বিপর্যয়টি মূলত একটি তীব্র ঢস বা ডেব্রিস অ্যাভালাঞ্চ এবং ফ্ল্যাশ ফ্লাড ছিল, যা সম্ভবত একটি হিমবাহের দ্রুত পতন বা ভাঙনের ফলে সৃষ্টি হয়েছিল। এছাড়া এর প্রায় তিন ঘণ্টা পর সেখানে দ্বিতীয় আরেকটি ভূমিকম্পের ঘটনাও রেকর্ড করা হয়েছে।

সংকটময় এই সময়ে দুর্গত মানুষের কষ্ট লাঘবে কাতার চ্যারিটির এই জরুরি ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

স্যামসাং ওয়ালেটে যুক্ত হলো কাতারের জাতীয় পেমেন্ট কার্ড ‘হিময়ান’

প্রকাশ: মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬
স্যামসাং ওয়ালেটে যুক্ত হলো কাতারের জাতীয় পেমেন্ট কার্ড ‘হিময়ান’

তৃতীয় আর্থিক খাত কৌশল এবং তৃতীয় জাতীয় উন্নয়ন কৌশল ২০২৪-২০৩০-এর সাথে সামঞ্জস্য রেখে দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল কাতার সেন্ট্রাল ব্যাংক। গত রবিবার (৩০ আগস্ট ২০২৬) স্যামসাং গালফ ইলেকট্রনিক্সের সাথে যৌথভাবে কাতারের নিজস্ব জাতীয় পেমেন্ট স্কিম ‘হিময়ান’ (Himyan)-কে ‘স্যামসাং ওয়ালেট’-এর (Samsung Wallet) সাথে যুক্ত করার ঘোষণা দিয়েছে কিউসিবি।

এর ফলে এখন থেকে নির্দিষ্ট কার্ডধারীরা তাদের সামঞ্জস্যপূর্ণ গ্যালাক্সি স্মার্টফোন এবং স্মার্টওয়াচ ব্যবহার করে খুব সহজেই দ্রুততম সময়ে, নিরাপদে এবং স্পর্শহীন (contactless) পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।

হিময়ান হলো কাতারের প্রথম নিজস্ব জাতীয় পেমেন্ট কার্ড ব্র্যান্ড, যা দেশে নিরাপদ, দক্ষ এবং স্থানীয়ভাবে পরিচালিত ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে জনপ্রিয় করার জন্য তৈরি করা হয়েছে। স্যামসাং ওয়ালেটে হিময়ান যুক্ত হওয়ার ফলে ব্যবহারকারীরা এখন ফিজিক্যাল কার্ড বহন করা ছাড়াই ডেবিট ও প্রিপেইড কার্ড যোগ করে মোবাইল পেমেন্টের পূর্ণ সুবিধা উপভোগ করতে পারবেন। দেশের যেকোনো প্রান্তের পয়েন্ট-অফ-সেল (POS) টার্মিনাল ও খুচরা বাজারে এখন খুব সহজেই এই স্পর্শহীন লেনদেন করা যাবে।

কিউসিবি ও স্যামসাংয়ের শীর্ষ কর্তাদের মন্তব্য:

কাতার সেন্ট্রাল ব্যাংকের ডেপুটি গভর্নর হিজ এক্সিলেন্সি শেখ আহমেদ বিন খালিদ বিন আহমেদ আল থানি এই উদ্যোগ সম্পর্কে বলেন, “স্যামসাং ওয়ালেটে হিময়ানের সংযুক্তি কাতারে হিময়ানকে শীর্ষস্থানীয় ডিজিটাল পেমেন্ট মাধ্যম হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি একটি উন্নত এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলার প্রতি কিউসিবির প্রতিশ্রুতিরই বাস্তব প্রমাণ।”

স্যামসাং গালফ ইলেকট্রনিক্সের মোবাইল এক্সপেরিয়েন্স ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট এবং হেড ফাদি আবু শামাত বলেন, “স্থানীয় কার্ডধারীদের ফিজিক্যাল কার্ড ছাড়াই আরও দ্রুত এবং নিরাপদ উপায়ে পেমেন্ট করার সুবিধা দিতে পেরে আমরা আনন্দিত। স্যামসাং নক্সের (Samsung Knox) নিরাপত্তা এবং হিময়ানের বিশ্বস্ত স্থানীয় অবকাঠামোর সমন্বয়ে গ্রাহকরা আরও সহজ ও সুরক্ষিত অভিজ্ঞতা পাবেন।”

অ্যাডভান্সড সিকিউরিটি ও ব্যবহারের নিয়ম:

স্যামসাং ওয়ালেটের গ্লোবাল স্ট্যান্ডার্ড এবং স্যামসাং নক্সের ডিভাইস টোকেনাইজেশন ও বায়োমেট্রিক অথেন্টিকেশন (ফিঙ্গারপ্রিন্ট বা পিন ভেরিফিকেশন)-এর মাধ্যমে ব্যবহারকারীদের আর্থিক ডেটা সম্পূর্ণ নিরাপদ রাখা হয়েছে।

স্যামসাং ওয়ালেটে হিময়ান কার্ড যুক্ত করতে ব্যবহারকারীদের শুধু তাদের সামঞ্জস্যপূর্ণ গ্যালাক্সি ডিভাইসে স্যামসাং ওয়ালেট অ্যাপ ওপেন করে ‘Add Card’ অপশনে যেতে হবে এবং কার্ড ইস্যুকারী ব্যাংকের মাধ্যমে দ্রুত একটি ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মায়ের স্মরণে কাতারের আল খোরে চালু হলো মহিলাদের জন্য ফ্রি কোরআন হিফজ কেন্দ্র

প্রকাশ: মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬
মায়ের স্মরণে কাতারের আল খোরে চালু হলো মহিলাদের জন্য ফ্রি কোরআন হিফজ কেন্দ্র

মায়ের প্রতি ভালোবাসা ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক অনন্য উদ্যোগ নিয়েছে কাতারের এক বিশিষ্ট পরিবার। প্রয়াত কাতারী সমাজসেবী মরিয়ম বিনতে মোহাম্মদ আল-বনেইদ আল-মোহান্নাদির স্মরণে আল খোর শহরে প্রতিষ্ঠিত হয়েছে ‘মরিয়ম বিনতে মোহাম্মদ আল-বানাঈদ আল-মেহন্দি সেন্টার ফর মেমোরাইজিং দ্য হোলি কোরআন ফর উইমেন’ নামের একটি বিশেষ কোরআন শিক্ষাকেন্দ্র।

আজ ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে আল খোর অঞ্চলের স্থানীয় নারী, মা ও তরুণীরা পবিত্র কোরআন শিক্ষা এবং এর সাথে নিজেদের সংযুক্ত করার একটি চমৎকার সুযোগ পেলেন।

জনকল্যাণে চিরন্তন সদকায়ে জারিয়া

প্রয়াত মরিয়ম বিনতে মোহাম্মদ আল-বনেইদ আল-মোহান্নাদি তাঁর পুরো জীবন মানবসেবা ও দাতার কাজে উৎসর্গ করেছিলেন। তাঁর মৃত্যুর পর পরিবার এই শোককে শক্তিতে রূপান্তর করে সদকায়ে জারিয়া হিসেবে এই ইসলামিক সেন্টারটি প্রতিষ্ঠা করেছে। এর ফলে মরহুমার সদকায়ে জারিয়ার ধারা অব্যাহত থাকবে। এই সেন্টারে প্রতিটি কোরআন তেলাওয়াত ও শিক্ষার মধ্য দিয়ে তাঁর আমলনামায় অবিরাম নেক আমল যুক্ত হতে থাকবে বলে আশা করছে পরিবারটি।

সকলের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কোরআন শিক্ষার সুযোগ

স্থানীয় পরিবারের নারী ও মেয়েদের জন্য দ্বীনি শিক্ষা সহজলভ্য করতে এই সেন্টারের সমস্ত কোর্স সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে। বয়স নির্বিশেষে যেকোনো নারী ও কিশোরী এখানে নাম নিবন্ধন করতে পারবেন। নিজস্ব গতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও হিফজ করার জন্য এখানে রয়েছে সুবিন্যস্ত ও আধুনিক পঠন-পাঠন ব্যবস্থা।

কাতারের আল খোর শহরের এই নতুন কেন্দ্রটি স্থানীয় নারী সমাজের আধ্যাত্মিক ও নৈতিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।